ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

উন্নয়নের মাধ্যমে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: মীর হেলাল


উন্নয়নের মাধ্যমে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: মীর হেলাল

রাঙ্গামাটি, ১৩ নভেম্বর, ২০২৬ : বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় টেকসই শান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছে, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রতিশ্রুতি। পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের মূলধারায় অগ্রসর হওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিকে মামাবাড়ির আবদার বাদ দিয়ে হাসিনাকে পুশ-ইন করার আহ্বান

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি) এই তিন দর্শনকে সামনে রেখে সরকার কাজ করছে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের এই সম্প্রীতির জনপদগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করবে।

দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যেভাবে অনুপ্রাণিত করছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে। স্পেশাল অলিম্পিকসকে তিনি শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন হিসেবে নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি আঞ্চলিক এই ক্রীড়া আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন প্রতিমন্ত্রীর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলিতে হাতকড়াসহ আসামির পলায়ন, ১৪ ঘণ্টা পর জয়পুরহাটে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


হিলিতে হাতকড়াসহ আসামির পলায়ন, ১৪ ঘণ্টা পর জয়পুরহাটে গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) গ্রেপ্তার হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে এক আসামী, যিনি নাশকতা মামলায় অভিযুক্ত। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে, প্রায় ১৪ ঘণ্টা পালানোর পর, পুলিশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাকে আবারও গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোশারফ হোসেন, যিনি মস্তফা নামেও পরিচিত। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। মোশারফের বাড়ি হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায়, এবং তিনি ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।

পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোশারফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাকিমপুর থানা-পুলিশ। পরে, তার এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার সময়, থানায় পিকআপ থেকে নামানোর সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

পালানোর পর, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুল তলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, ২০২৫ সালের নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করে পাঁচবিবি থেকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবারই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ে শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ে শেষ

জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল দৃঢ় ব্যাটিং, অন্যদিকে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দ্রুত উইকেট। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের কেউই জয়ের দেখা পায়নি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছে। সৌদ শাকিল সেঞ্চুরির খুব কাছে পৌঁছালেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। তাঁর ৯৭ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান তুলে দিন শেষ করেছে।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান ১ উইকেটে ৫৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলায় প্রবেশ করে। তবে দিনের শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার আজান আওয়াইস এবং মোহাম্মদ তোহা কোনো রান যোগ না করেই ফিরে যান। এরপর বাবর আজমের সঙ্গে জুটি গড়ে সৌদ দলের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৫০ রান। ৪৮ বলে ৩৪ রান করে বাবর ফিরে যান। সালমান আলী আগা ১৩ রান করেন।

অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান সৌদ। তাঁকে সঙ্গ দেন গাজী ঘোরি। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজে পায়। ৩৫ রান করে ঘোরি আউট হলেও সৌদ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৯৭ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে তাঁর সেঞ্চুরির স্বপ্ন ভেঙে যায়। আরাফাত মিনহাস ১৬ রান করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ২৮৪ রানে থামে।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। শ্রীলঙ্কা ৪৪৬ রানে অলআউট হয়ে ১২ রানের লিড পায়। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব খান।

দ্বিতীয় ইনিংসে ২৭২ রানের লিড পাওয়ার পরও পাকিস্তান শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামানোর সুযোগ পায়নি। ফলে পাঁচ দিনের এই লড়াই নিষ্পত্তি ছাড়াই শেষ হয়। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : গাজীপুরে অবস্থিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, "প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবলকে প্রস্তুত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরণের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।"

গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ দশমিক ২০ একর ভূমিতে একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য ১টি ৬ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের ৩য় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

এ সময় প্রকল্প পরিচালক রাসেল সাবরীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা সম্পন্ন

‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এর লিখিত পরীক্ষা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময়সূচী অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা সকাল ১০টায় কর্মী ও সহযোগী সদস্যদের (গ্রুপ-ক) জন্য, দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টায় সদস্য ও সদস্য প্রার্থীদের (গ্রুপ-খ) জন্য এবং তৃতীয় পর্বের পরীক্ষা সন্ধ্যা ৭টায় থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের (গ্রুপ-গ) জন্য অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দলের থানা ও বিভাগীয় দায়িত্বশীল, সদস্য, সদস্য প্রার্থী এবং কর্মী ও সহযোগী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরীক্ষার সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কমলাপুর স্টেশন কলেজ, ফকিরাপুল মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা এবং কাটাবন মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসাইন ও মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, উত্তর থানা আমীর মো. শামসুল বারী, পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, পশ্চিম থানা আমীর শাহ মাহফুজুল হক চৌধুরী, পল্টন থানা আমীর মারুফুল ইসলাম ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

এছাড়া যাত্রাবাড়ী অগ্রদূত বিদ্যানিকেত হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির। দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিনও বায়তুল মোকাররমসহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে ঢাকা-৬ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। ঢাকা-৪ সংসদীয় এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%