ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের বন্যার পর ভেসে আসা মাছ না খাওয়ার পরামর্শ ভারতে


নেপালের বন্যার পর ভেসে আসা মাছ না খাওয়ার পরামর্শ ভারতে

ভারতের বিহার রাজ্য সরকার নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার ফলে বন্যার পানিতে ভেসে আসা এবং ধরা পড়া অপরিচিত মাছ খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, এসব মাছ কেনাবেচা থেকেও বিরত থাকার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়, নেপাল থেকে আসা বন্যার পানি গণ্ডক ও কোশী নদী দিয়ে বিহারের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যার ফলে সেখানে অস্বাভাবিক চেহারার মাছ ভেসে আসছে।

 

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

বিভাগটি জানিয়েছে, বন্যার পানিতে পয়োনিষ্কাশনের ময়লা, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু থাকতে পারে। ফলে, ওই পানি থেকে ধরা মাছও দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার পানি থেকে ধরা মাছ কেনা, বিক্রি এবং খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকারি সতর্কবার্তায় বাসিন্দাদের বিশেষভাবে অচেনা বা অস্বাভাবিক চেহারার মাছ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। যদি কোথাও এমন মাছ পাওয়া যায়, তাহলে স্থানীয় মৎস্য কর্মকর্তা বা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব মাছ খাওয়ার পর যদি বমি, ডায়রিয়া, পেটব্যথা, মাথা ঘোরা অথবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালের আকস্মিক বন্যার পানি ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতের বিহারের বিভিন্ন নদীতে প্রবাহিত হয়েছে। এর সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পলি, গাছের গুঁড়ি, ধ্বংসাবশেষ এবং মৃত প্রাণী ভেসে আসায় পানিদূষণের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদী এবং বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। ৪ হাজার ৮৫৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা পর্যন্ত নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে। উদ্ধার অভিযানে হাজারো মানুষকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

নেপাল পুলিশের তথ্যমতে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়ায় ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নুয়াকোটে ১৫৫, ধাদিংয়ে ৫৯, চিতওয়ানে ৩৪৮, গোর্খায় ৬৬, তানাহুনে ৩৮, নাওয়ালপারাসি পূর্বে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিমে ১৯০ এবং প্রতিবেশী ভারতে ৯টি মরদেহ পাওয়া গেছে। চিতওয়ান ও নাওয়ালপারাসির বিভিন্ন এলাকা থেকে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনগত শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এমন ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা ছবি ও তথ্য মিলিয়ে তাদের প্রিয়জনকে শনাক্ত করতে পারেন।

 

বন্যাকবলিত এলাকায় উদ্ধার, অনুসন্ধান, ত্রাণ বিতরণ ও মরদেহ ব্যবস্থাপনায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধানের পাশাপাশি আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বন্যার পানিতে ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক সচল করার কাজও চলছে।

এদিকে বিপর্যয়ের মাত্রা বাড়ায় নিখোঁজদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় সড়ক, সেতু, বসতবাড়ি, সীমান্ত বাণিজ্যকেন্দ্র ও জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী ও জলবিদ্যুৎ প্রকল্পসংলগ্ন এলাকাগুলোতে ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

নেপালের সরকারি ও আন্তর্জাতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল ধসের পর ভীষণ গতিতে পানির স্রোত নেমে আসে। ওই স্রোত ভোটেকোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় প্রবেশ করে নিম্নাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাথমিকভাবে ভূমিকম্পের আশঙ্কা করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে বরফ-পাথরের ধস ও তা থেকে সৃষ্ট প্রবল জলপ্রবাহকেই দুর্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বন্যার পর নিখোঁজ ব্যক্তিদের শনাক্তকরণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক মরদেহ দীর্ঘ সময় পানিতে ও কাদামাটির নিচে থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ মরদেহের তথ্য সংরক্ষণ, ছবি সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী বংশগত নমুনার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

এদিকে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিচ্ছিন্ন এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে। এক সপ্তাহ পরও হাজারো মানুষের সন্ধান না মেলায় উদ্ধার অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।

ভারতও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা বাড়িয়েছে। বুধবার নেপালে পঞ্চম দফায় একটি ত্রাণবাহী বিমান পাঠিয়েছে দেশটি; এতে উদ্ধার সরঞ্জাম, ওষুধ এবং ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল রয়েছে। ফলে ভয়াবহ এ দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও ক্রমে জোরদার হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ হ্যাজলউডের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ হ্যাজলউডের

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। তবে দ্বিতীয় টেস্টে ম্যাকেতে ইনিংস ও ৫১ রানের জয় নিয়ে সিরিজটি ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের কাছে সিরিজ ড্র হলেও বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ রয়ে গেছে। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, সিরিজটি ২-০ ব্যবধানে জেতার প্রত্যাশা ছিল তাদের।

হ্যাজলউড বলেন, “বাংলাদেশ সিরিজ ১-১ সমতায় শেষ করাটা প্রত্যাশিত ফল ছিল না। অবশ্যই আমরা ২-০ ব্যবধানে জিততে চেয়েছিলাম।”

ডারউইনের প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পেছনে হাসান মাহমুদের অসাধারণ বোলিং এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির বড় ভূমিকা ছিল। হাসান ৯ উইকেট নেন এবং তানজিদ ১০১ রান করেন। এছাড়া, মেহেদী হাসান মিরাজও ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কিন্তু দ্বিতীয় টেস্টে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। ম্যাকেতে বাংলাদেশ দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হয়। প্রথম ইনিংসে তারা মাত্র ৬৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করে শান্তর দল। ফলে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানের বিশাল জয় পায়। বাংলাদেশের পক্ষ থেকে শরীফুল ইসলাম দুই ইনিংসে মিলিয়ে ৭ উইকেট নিয়ে নজর কাড়েন।

হ্যাজলউড বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তাঁর মতে, ডারউইনে শুরু থেকেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছিল এবং অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছুটা সময় লেগেছিল। তবে ম্যাকেতে স্বাগতিকরা নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হয়েছে।

সিরিজের দুই ম্যাচে হ্যাজলউডও কার্যকর ছিলেন। ডারউইনে প্রথম টেস্টে তিনি ৭ উইকেট নেন এবং দ্বিতীয় টেস্টে একটি উইকেট পান।

সিরিজ ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে দুই দল। বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়েই অস্ট্রেলিয়া এখন পরবর্তী চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝ-ড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ঢাকাসহ ১২ অঞ্চলে ঝ-ড়ের আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ১২টি অঞ্চলে ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাসটি প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ঝড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোট আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এই খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের আগস্টে পোশাক রফতানি ছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, যেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে পৌঁছেছে।

পোশাক খাতের বিভিন্ন উপ-খাতের মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এছাড়া, এই সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

পোশাক খাতের এই সাফল্য তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল মন্তব্য করেন, নিট এবং ওভেন উভয় খাতেই ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা এবং এই খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%