ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বন্ধ চিনিকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান


বন্ধ চিনিকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের সব কারখানার চাকা সচল রাখা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেই অনুযায়ী, বন্ধ থাকা সরকারি সকল চিনিকলকে পর্যায়ক্রমে চালুর মাধ্যমে উৎপাদন বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও স্বনির্ভর করে তোলার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।

সম্প্রতি মতিঝিলের বিএসএফআইসি’র প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চিকিৎসকদের অবহেলায় ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

শামছুজ্জামান সুরুজ আরও বলেন, বর্তমানে বাংলাদেশের ১৫টি সরকারি চিনি কলের মধ্যে ছয়টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে। তবে এসব কারখানার আওতাধীন এলাকায় আখ চাষ অব্যাহত রেখেছে। পর্যায়ক্রমে এসব মিলগুলোকে পূর্ণ উৎপাদনে ফিরিয়ে আনার পাশাপাশি প্রয়োজনীয় বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদেরও সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, নতুন বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিএসএফআইসি কাজ করে যাচ্ছে। কারণ বন্ধ কারখানাগুলো চালু হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উৎপাদন বাড়বে, সেই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

চিনি কলগুলোর সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চিনিকল শুধু চিনি উৎপাদনের কেন্দ্র নয়, বরং লাখো আখচাষির জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং স্থানীয় সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব মিল হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং আশপাশের রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া চিনিকলগুলো জ্বালানি সাশ্রয়েও ব্যাপকভাবে ভূমিকা রাখছে বলেও শামছুজ্জামান সুরুজ উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় জ্বালানি ব্যবহার করে কারখানা পরিচালনা করলে প্রতিদিন প্রায় ৩৫ লাখ টাকা জ্বালানি ব্যয় হত। কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এই ব্যয় কমানোর কাজ চলছে।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, রাশেদের দাবি

ভবিষ্যতে আখের ছোবড়া বা ব্যাগাস ব্যবহার করে ‘কো-জেনারেশন’ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বিএসএফআইসি চেয়ারম্যান সরকারি চিনি কলের লোকসানের কারণ হিসেবেও মন্তব্য করেন যে, ঋণের সুদ এবং 'ট্রেড গ্যাপ' হচ্ছে লোকসানের অন্যতম কারণ। বেসরকারি খাত অনেক ক্ষেত্রে সুদ মওকুফের সুবিধা পেলেও সরকারি চিনি কলগুলো সে সুবিধা যথাযথভাবে পায় না। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন করা হবে।

তিনি জানান, ঋণের সুদ ও শুল্ক বাদ দিলে বিএসএফআইসির প্রকৃত লোকসান তেমন নেই। গত অর্থবছরেই কর্পোরেশন সরকারকে প্রায় ২১৩ কোটি টাকা আবগারি শুল্ক, কর ও ভ্যাট প্রদান করেছে।

শামছুজ্জামান সুরুজ আরও উল্লেখ করেন, নতুন নতুন বাই প্রোডাক্ট তৈরি করে লোকসান কমানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন

আখচাষিদের উৎসাহিত করতে আখের দাম ও প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, গত অর্থবছরে প্রতি কুইন্টাল আখের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬২৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে চাষিদের প্রণোদনার পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১ কোটি টাকা করা হয়েছে।

বিএসএফআইসি চেয়ারম্যান চাষিদের দ্রুত অর্থ পরিশোধের বিষয়েও বলেন, মোবারকগঞ্জ সুগার মিলে একটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে আখের ওজন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে চাষিদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অর্থ পরিশোধ করা হচ্ছে। আগে কয়েকটি টেবিল ঘুরে অর্থ পেতে যে সময় লাগত, এখন ডিজিটাল ব্যবস্থায় তা তাৎক্ষণিকভাবে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে চাষিদের আবহাওয়ার পূর্বাভাস ও চাষাবাদসংশ্লিষ্ট পরামর্শও দেয়া হচ্ছে।

শামছুজ্জামান সুরুজ বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারি চিনিকলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য এ চিনি শিল্পকে আধুনিক, পরিবেশবান্ধব এবং স্বনির্ভর শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় আখের ভূমিকার কথাও তুলে ধরেন। গবেষণায় দেখা গেছে, বিএসএফআইসি বছরে প্রায় ৬৬ হাজার ৪৫ টন কার্বন শোষণে অবদান রাখছে। এছাড়া ১০টি আখের ঝাড় একটি বড় বটগাছের সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। কাজেই চিনি শিল্পকে আধুনিক, পরিবেশবান্ধব এবং স্বনির্ভর শিল্প হিসেবে গড়ে তুলতে বিএসএফআইসি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

শামছুজ্জামান সুরুজ বলেন, আধুনিক, পরিবেশবান্ধব এবং স্বনির্ভর চিনি শিল্প গড়ে তোলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ খাতকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই সহায়তা প্রদান করেছে।

শনিবার সকাল ১০টায় কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবীব আজম, যিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খাদ্য সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, "প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে, তা আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি"। তিনি আরও বলেন, "সরকারের এ সহায়তা পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকায় দুর্যোগ কবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে পৌঁছে দেয়া হবে"।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের জন্য স্বস্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানে মোট ১ হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম চলছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপালগঞ্জজুড়ে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ ও প্রধান ফটকের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে, আশপাশের সড়ক ও প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান করতে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইকেট উদযাপনে এবার তাইজুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


উইকেট উদযাপনে এবার তাইজুল

অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন হাসান মাহমুদ। এবারের উদযাপনে শামিল হয়েছেন তাইজুল ইসলাম।

মারনাস লাবুশানেকে বোল্ড করার মাধ্যমে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাইজুল। ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়া এখন আরও বিপদে পড়েছে। কারণ, বাংলাদেশের থেকে এখনো ১৫০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়ারা।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। স্টিভেন স্মিথ ২৪ রানের বিপরীতে ব্যাট করে আছেন ক্যামেরন গ্রিন, যিনি করেছেন ১ রান।

এর আগে, অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই বোল্ড করেছেন হাসান। জ্যাক ওয়েদারল্ডকে বোল্ড করে শুরু করেছেন তিনি। নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান।

দলীয় ৪ রানের সময় হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি ওপেনার। এর ফলে, প্রথম ইনিংসে ২৩ রান করেও এবার ‘ডাক’ মেরে বিদায় নেন।

শুরুতে সতীর্থ হারানোর ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন ট্রাভিস হেড-মারনাস লাবুশানে। কিন্তু তারা খুব বেশি দূর এগোতে পারেননি। ইনিংসের ১১তম ওভারে হেডকে বোল্ড করেন হাসান। হেডও একভাবে ওয়েদারল্ডের মতো আউট হন। হাসানকে মারতে গিয়ে তিনি ব্যাটের কানায় লেগে বোল্ড হন। ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে মাঠ ছাড়ার সময় হতাশ হেড তার বেল ঠিক করে যান।

অন্যদিকে, ডারউইনে তানজিদ হাসান তামিমের ১০১ রানের সেঞ্চুরির সাহায্যে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করেছে। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মেহেদী হাসান মিরাজ ৬৫ রান করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন পেসার জশ হ্যাজলউড, যিনি খরচ করেছেন ৮৯ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ছয়টি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে ওই সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য একটি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এই পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%