প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই সহায়তা প্রদান করেছে।
শনিবার সকাল ১০টায় কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবীব আজম, যিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খাদ্য সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, "প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে, তা আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি"। তিনি আরও বলেন, "সরকারের এ সহায়তা পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকায় দুর্যোগ কবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে পৌঁছে দেয়া হবে"।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের জন্য স্বস্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে মোট ১ হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন