০৫:৩৮ পি.এম
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. শামিম (৩২) নামের এক হাজতি মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (৭ নভেম্বর) সকালে শামিমকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত
মৃত শামিম কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার গ্রামের বাড়ি ধামরাই এবং বাবার নাম আব্দুল কাদের (মৃত)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন