ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের জন্য দোয়া কামনা


ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের জন্য দোয়া কামনা

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের বতর্মান সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়ার মায়ের জন্য দোয়া চেয়ে গণমাধ্যমে বার্তা পাঠান ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সংগঠনিক সম্পাদক মো :সজীব তালুকদার।বার্তায় উল্লেখ করে লিখেন মহান আল্লাহর দরবারে আমরা আপনার মায়ের দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া করছি প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সকল সদস্যগন।

আল্লাহ যেন আপনার মাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আপনাদের পরিবারকে এই কঠিন সময় পার করার ধৈর্য ও শক্তি দেন। আমিন।

মায়ের সুস্থতার জ‍ন‍্য ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি তার ফেসবুকে দোয়া চেয়ে যা লিখেছেন তা তুলে ধরা হল...

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আমার মায়ের জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা চেয়ে দোয়া করছি।

দোয়া: "আল্লাহুম্মা রব্বান নাস, মুযহিবাল বাশফি, ইশফি আনতাশ শাফি, লা শিয়াফা ইল্লা শিফাউক, শিফাউ লা ইউগাদিরু সাকমা।

"অর্থ: "হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আপনি সুস্থতা দানকারী, আপনি ছাড়া আর কোনো সুস্থতা দানকারী নেই। এমন সুস্থতা দান করুন যা কোনো রোগ বাকি রাখে না।"

সকল মুসলিম ভাই বোনদের কাছে আমার মায়ের জন্য দোয়া কামনা করছি । আমার মা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী রবিবার ২৩শে অগাস্ট সকালবেলায় হার্নিয়া অপারেশন হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যাহা দক্ষিণাঞ্চলের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র।

অপারেশন সফল হোক এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে যুবলীগের মিছিল, পুলিশের ধাওয়ায় পালালেন নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ময়মনসিংহে যুবলীগের মিছিল, পুলিশের ধাওয়ায় পালালেন নেতাকর্মীরা

ময়মনসিংহে নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে যুবলীগের ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

পুলিশ ও ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, যুবলীগ নেতা আক্তারুজ্জামান রবিনের নেতৃত্বে গাঙ্গিনারপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সংগঠনটির নেতাকর্মীরা পালিয়ে যান।

এ বিষয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "মিছিলটির খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। জেলা গোয়েন্দা পুলিশ মিছিলে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূর্নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সততার সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নিলেন জিয়ানগরের ইউএনও হাসান মো: হাফিজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হাফিজুর রহমান, জিয়ানগর (পিরোজপুর) থেকে,

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


দূর্নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সততার সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নিলেন জিয়ানগরের ইউএনও হাসান মো: হাফিজুর রহমান
 
শতপ্রতিকূলতা ও দূর্নীতিকে মোকাবেলা করে নিজেকে সততার মাঝে বিলিয়ে দিয়ে কিভাবে দায়িত্বপালন ও সেবা করা যায় সেটি করে দেখালেন জিয়ানগরের সদ্যবিদায়ী ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান। চাকরিজীবনে প্রথমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ২০২৫ সালের ১৯ নভেম্বর তিনি যোগদান করেন। এরপর ৯ মাস জিয়ানগর উপজেলায় ইউএনও হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। 
 
বৃহস্পতিবার ছিল জিয়ানগরে তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে হাসিমুখে বিদায়ী সংবর্ধনা দেন। বিদায়ের মুহূর্তে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁর সঙ্গে দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
 
জিয়ানগরে প্রথমবার ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে স্বল্প সময়ের মধ্যেই নাগরিক সেবা সহজীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা, খেলাধুলা, শিশুদের বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে একাধিক উদ্যোগ গ্রহণ করেন হাসান মোঃ হাফিজুর রহমান।
 
ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা বিকেন্দ্রীকরণ
 
নাগরিকদের আলাদা আলাদা আবেদন দাখিলের পরিবর্তে নির্ধারিত ফরমে আবেদন গ্রহণের ব্যবস্থা করে উপজেলা পর্যায়ের বিভিন্ন নাগরিক সেবা ইউনিয়ন পর্যায়ে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজে লাগানোর ফলে সাধারণ মানুষের উপজেলা সদরে বার বার যাতায়াতের প্রয়োজন কমেছে।
 
এতে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে মানুষের সময়, শ্রম ও যাতায়াত খরচ সাশ্রয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
 
সরকারি সহায়তার আবেদনেও স্বচ্ছতার উদ্যোগ
 
রেইন ওয়াটার হারভেস্টার (পানির ট্যাংকি), আর্থিক সহায়তা, জাকাত, শুকনো খাবার, টিন, সেলাই মেশিন  ও আবাসনের ফাঁকা ঘর বরাদ্দ সহ বিভিন্ন সরকারি সহায়তার আবেদন নির্ধারিত ফরমে সংগ্রহের ব্যবস্থা করা হয়। এসব আবেদন উপজেলার ওয়েবসাইটে দেয়া আছে যার মাধ্যমে  অনলাইনে যে কেউ আবেদন করতে পারেন। 
 
এসব আবেদন যাচাই-বাছাই শেষে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং আবেদনকারীদের ফলাফল জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সেবার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়।
 
উপজেলার বিভিন্ন প্রকল্প, প্রকল্পের ব্যয়, বাজেট এবং নিয়োগের ফলাফল নিয়মিত ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগও নেওয়া হয়। এর ফলে সরকারি কার্যক্রম সম্পর্কে জনগণের জানার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার চেষ্টা করা হয়েছে। 
 
পাঁচ ইউনিয়নে ১৭ পদে গ্রাম পুলিশ নিয়োগ
 
ইউএনও হাসান মোহাম্মাদ হাফিজুর রহমানের দায়িত্বকালীন উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৭টি শূন্যপদে বিনা টাকায় গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।
 
সংশ্লিষ্টদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। যোগ্য প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখায় নিয়োগ কার্যক্রমটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
 
পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব
 
দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাট-বাজার ও ফেরিঘাটের পাবলিক বাথরুম পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।
 
প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। পাইলট ভিত্তিতে উপজেলার পাঁচটি বিদ্যালয়ে ময়লা ব্যবস্থাপনার জন্য উন্নত ডাস্টবিন, হ্যান্ড গ্লাভস ও ময়লার ঝুড়িসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে।
 
অভিযোগ জানাতে ডাকবক্স
 
সাধারণ নাগরিকদের আবেদন ও অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতে উপজেলার বিভিন্ন অফিসে স্বচ্ছ ডাকবক্স স্থাপন করা হয়। এসব ডাকবক্সে সাধারণ মানুষ তাঁদের আবেদন, অভিযোগ ও বিভিন্ন বিষয়ে মতামত জমা দিতে পারবেন।
 
প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করা এবং নাগরিকদের কথা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণ 
 
বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ, টিআর কাবিখা ও বিশেষ বরাদ্দের কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ, কে কোন প্রকল্পের সভাপতি এসকল তথ্য নিয়মিতভাবে উপজেলার ওয়েবসাইটে দেয়া হতো। এতে করে সাধারণ লোকজন প্রকল্প সম্পর্কে জানতে পারতো এবং কাজের মান তদারকি করতে পারতো এবং কাজে অনিয়ম হলে অভিযোগ করতে পারতো। জানা গেছে বর্তমান ইউএনও আসার পর সকল প্রকল্পে ১ নম্বর ইট দিয়ে কাজ করা নিশিত করা হয়েছে। এতে করে স্থানীয় উন্নয়ন কাজের স্থায়িত্ব বেড়েছে।
 
শিশুদের বিনোদন ও খেলাধুলায় উদ্যোগ
 
শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উপজেলায় দুই থেকে তিনটি স্থানে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় দুই একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা ওই জমিতে বিনোদনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে উপজেলার বিভিন্ন খেলার মাঠ খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।
 
জাপানে উচ্চশিক্ষা শেষে প্রশাসনে কর্মজীবন
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে উচ্চশিক্ষার জন্য জাপানে ছিলেন হাসান মো: হাফিজুর রহমান। সেখানে তিনি অর্থনীতিতে ২ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে প্রশাসনের দায়িত্বশীল পদে কর্মজীবন অব্যাহত রাখেন তিনি।
 
তাঁর জন্মস্থান গাইবান্ধা জেলায়। তাঁর পিতা মো. আমিনুল ইসলাম।
 
কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
 
জিয়ানগর উপজেলার জনগণকে খুবই সাধারণ ও আন্তরিক উল্লেখ করে বিদায়ী ইউএনও হাসান মো: হাফিজুর রহমান বলেন, এ উপজেলায় কৃষি ও মৎস্য চাষে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন নতুন ব্যবসা ও উদ্যোক্তা তৈরি করা গেলে জিয়ানগরের মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে।
 
তিনি বলেন, স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির দিকে গুরুত্ব দিতে হবে। কৃষি ও মৎস্য খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা গেলে জিয়ানগরের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
 
সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ
 
বিদায় উপলক্ষে দেওয়া এক বার্তায় ইউএনও হাসান মোহাম্মাদ হাফিজুর রহমান বলেন, “এতদিন আপনাদের উপজেলায় কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। আগে উপজেলায় কাজ করার সুযোগ ছিল না বিধায় এখানে এসে কাজ করাটা বেশ চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে এখানে যে সকল সাংবাদিকবৃন্দ রয়েছেন তারা সকলেই আন্তরিক এবং প্রশাসনের সকল কাজে সহযোগিতা করেছেন।”
 
তিনি আরও বলেন, “আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা সকলে ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।”
 
আগামী সপ্তাহে বরগুনার আমতলী উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন ইউএনও হাসান মো: হাফিজুর রহমান।
 
চাকরিজীবনে প্রথমবার ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়া জিয়ানগরে প্রায় নয় মাসের কর্মকাল শেষে বিদায় নিলেন তিনি। নাগরিক সেবা সহজীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, পাঁচ ইউনিয়নে ১৭টি শূন্যপদে গ্রাম পুলিশ নিয়োগ, ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ, পরিচ্ছন্নতা, খেলার মাঠ উন্নয়ন, সরকারি জমি দখলমুক্তকরণ এবং শিশুদের বিনোদনের পরিবেশ তৈরিসহ বিভিন্ন উদ্যোগের কারণে তাঁর দায়িত্বকাল জিয়ানগরের প্রশাসনিক কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।   

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজধানী যাত্রাবাড়ী এলাকায় মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শুক্রবার, ২১ আগস্ট যাত্রাবাড়ী-শ্যামপুর থানার ৫১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের নির্দেশনায়, কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন থানা আমির মাওলানা জাকির হোসাইন এবং ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজির আহমেদ ভূঁইয়া।

মিছিলটি ধোলাইপাড়ের ৩ নম্বর গলি থেকে শুরু হয়ে, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদিক্ষন করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬টি গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬টি গাড়ি

সরকার মন্ত্রিসভার পরিবর্তন আনছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিপ্তর ৬টি গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ির আবেদন করা হয়েছে অধিদপ্তরে। তবে কতটি গাড়ি ব্যবহার করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে যে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ছয়টি গাড়ি তৈরি রাখা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, নতুন মন্ত্রীদের জন্য তাদের কাছে ছয়টি গাড়ির আবেদন করা হয়েছিল এবং সেগুলি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এখন প্রশ্ন হল, সেখান থেকে কয়টি গাড়ি কাজে লাগানো হবে, সেটি মন্ত্রিপরিষদ বিভাগই জানাতে পারবে।

এদিকে কালের কণ্ঠ মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাওয়া ৪ নতুন সদস্যের নামও জানতে পেরেছে। নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন মন্ত্রীদের সম্ভাব্য দফতর নিয়ে আলোচনা চলছে, তারা কোন মন্ত্রণালয় পেতে পারেন। আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভা নতুন সদস্যদের শপথ নেবে।

দরবার হলে নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানাচ্ছে, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় মোট ৫০ জনের। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%