ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে অ-বৈ-ধ স্থাপনা উচ্ছেদ


আমতলীতে অ-বৈ-ধ স্থাপনা উচ্ছেদ
 
আমতলীতে বুধবার সকালে জেলা পরিষদের ডাক বাংলো সীমানার মধ্যে থাকা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বরগুনা জেলা পরিষদের  উচ্চমান সহকারী  এনামুল হক জানান,আমতলী পুরাতন বাজার ডাক বাংলো সিমানার মধ্যে থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠান বুধবার উচ্ছেদ করা হয়েছে। 
উল্লেখিত ব্যবসায়ীরা ডাক বাংলোর সীমানার মধ্যে  অবৈধ ভাবে বছরের পর বছর ব্যবসা করে আসছেন।যার কারনে ডাক বাংলোর সীমানা প্রাচীর নির্মান করা সম্ভব হয়নি। ডাক বাংলো ছিল নিরাপত্তাহীন। এ বিষয়  ব্যবসায়ীদের একাধিকবার  তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে  কিন্তু তারা আমলে নেননি। সর্বশেষ তাদের  অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছে।  নোটিশ দেয়ার পর ও তারা  ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। 
বুধবার সকালে  বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব)অরবিন্দু বিশ^াস,আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি রনজিৎ চন্দ্র দাসসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ  বরগুনা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা  উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী সব্যসাচী নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


কাজী সব্যসাচী নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দিলেন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : কাজী সব্যসাচী তার স্বল্পায়ু জীবনে আবৃত্তি ও উচ্চারণ শিল্পকে আধুনিক ও নান্দনিক শিল্পকলার মর্যাদায় উন্নীত করেছেন। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে তিনি বাংলা আবৃত্তিশিল্পে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। কবিতাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবৃত্তিকে প্রতিষ্ঠিত করতেও তাঁর অবদান ছিল অনন্য।

আজ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত ‘কাজী সব্যসাচী : আধুনিক নজরুল আবৃত্তির প্রাণপুরুষ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আবৃত্তিশিল্পী ও আইনজীবী নাসিম আহমেদ। আলোচনায় অংশ নেন সংগীতশিল্পী, সংগঠক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্য খিলখিল কাজী এবং আবৃত্তি গবেষক ও বাচিকশিল্পী নিমাই মণ্ডল।

বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রবন্ধে নাসিম আহমেদ উল্লেখ করেন, কাজী সব্যসাচী তার স্বল্পায়ু জীবনে আবৃত্তি ও উচ্চারণ শিল্পকে আধুনিক ও নান্দনিক শিল্পকলার মর্যাদায় উন্নীত করেছেন। তাঁর কণ্ঠস্বর ছিল ভরাট, পৌরুষদীপ্ত, মেঘগম্ভীর ও মধুময়। আধুনিক আবৃত্তিশিল্পের অনুসরণযোগ্য প্রধান পুরুষ হিসেবে তিনি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র নজরুলের কবিতা নয়, অন্যান্য কবির কবিতাও সব্যসাচী অসাধারণ দক্ষতার সঙ্গে আবৃত্তি করেছেন। নজরুলের কবিতার আবৃত্তিশিল্পী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও অন্যান্য কবির কবিতা আবৃত্তিতেও তাঁর দক্ষতা ছিল ঈর্ষণীয়। আবৃত্তিশিল্পকে তিনি মধ্যবিত্তের ঘর থেকে মাঠে-ময়দানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।

নাসিম আহমেদ বলেন, নজরুল-আবৃত্তির প্রাণপুরুষ কাজী সব্যসাচী উচ্চারণ, আবৃত্তি ও ধ্বনিশিল্পের জগতে আধুনিক আবৃত্তিশিল্পের উদ্গাতা হিসেবে বহুদিন দীপ্যমান থাকবেন। একই সঙ্গে নজরুল-সাহিত্যের নান্দনিক ধ্বনিমাধুর্যের প্রচারক হিসেবেও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

খিলখিল কাজী জানান, ছোটবেলা থেকেই তিনি তাঁর বাবা কাজী সব্যসাচীর কবিতা আবৃত্তি শুনে বড় হয়েছেন। তাঁর দাদা কাজী নজরুল ইসলামের সামনে সব্যসাচী কবিতা আবৃত্তি করতেন এবং নজরুল নীরবে তা শুনতেন। বাংলাদেশে আসার পর নজরুল একটি সুন্দর বাড়িতে থাকতেন, যেখানে বড় একটি বাগান ছিল। ফুল খুব ভালোবাসতেন নজরুল।

মাঝেমধ্যে তাঁর মা তাঁকে নিয়ে সেই বাগানে যেতেন। কখনো নজরুলও একা বাগানে গিয়ে ফুলগাছের পাশে বসে বিড়বিড় করে কী যেন বলতেন।

তিনি বলেন, আবৃত্তিকে ভালোবেসে একজন মানুষ কতটা জনপ্রিয় হতে পারেন, কাজী সব্যসাচী তার উদাহরণ। আবৃত্তির মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এবং এই শিল্পকে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছেন। আবৃত্তিকে পেশা হিসেবে নেওয়া যায় তিনি তা দেখিয়ে গেছেন।

খিলখিল কাজী উল্লেখ করেন, তাঁর বাবা খুব ভালো আবৃত্তি করতেন। কলকাতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর দাদা কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করার জন্য সব্যসাচীকে অনুরোধ করেছিলেন। এ ধরনের অনেক স্মৃতি রয়েছে।

ড. মো. সেলিম রেজা বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা বাংলা সাহিত্যে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও মুক্তির আকাঙ্ক্ষার শক্তিশালী প্রকাশ। তার কবিতার ভাষা যেমন তেজোদ্দীপ্ত, তেমনি এর ছন্দ, ধ্বনি ও শব্দবিন্যাস আবৃত্তির জন্য বিশেষভাবে উপযোগী।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ইতিহাসের প্রেক্ষাপটে নজরুলের কবিতার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে কাজী সব্যসাচী আবৃত্তিকে উপস্থাপন করেছেন। শৈশব থেকেই তিনি নজরুলের কবিতাকে আত্মস্থ করেছিলেন। নজরুলের কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে সব্যসাচীর আবৃত্তির একটি সৃজনশীল সংযোগ তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে সাইফুদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম, রহস্য স্পিনার হিসেবে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


এশিয়ান গেমসে সাইফুদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম, রহস্য স্পিনার হিসেবে যোগদান

মোহাম্মদ সাইফুদ্দিন চোটের কারণে এশিয়ান গেমস থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশ দলে রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত আলিস আল ইসলাম জায়গা পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে সাইফুদ্দিনের পরিবর্তে ২৯ বছর বয়সী অফস্পিনার আলিসকে দলে নেওয়া হয়েছে। তিনি এর আগেই মিরপুরে দলের সঙ্গে অনুশীলন করছিলেন। বুধবার সকালে এশিয়ান গেমস দলের জন্য নির্ধারিত কমলা রঙের অনুশীলন জার্সিতে তাঁকে দেখা যায়।

২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন আলিস। তবে, তিনি এখনও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।

২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু সিরিজ শুরুর আগেই আঙুলের চোটের কারণে তাঁকে বাদ পড়তে হয়।

সর্বশেষ বিপিএল আসরে আলিস আট ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ছিল ওভারপ্রতি ৭.৭১ রান। ক্যারিয়ারে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৫৯ উইকেট নিয়েছেন, যার ইকোনমি রেট ৬.১২।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও আলিসের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনি তিন উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ দল বৃহস্পতিবার জাপানের উদ্দেশে দেশ ছাড়বে এশিয়ান গেমসের জন্য। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হবে তাদের অভিযান।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে হংকং, ওমান ও মালয়েশিয়া।

২০১৮ সালের পর সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল। এবার তাদের লক্ষ্য আরও বড়—সোনার পদক। সেই লক্ষ্যে দলের স্পিন আক্রমণে নতুন সংযোজন হিসেবে রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই এখন দেখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) প্রতিযোগী হিসেবে না দেখে বরং এটি কর্মদক্ষতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম কনভেনশনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ফরেন পলিসি’র আয়োজিত এক প্যানেল আলোচনায় এ মন্তব্য করেন।

এ কে এম ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, এআই প্রযুক্তিকে ভয়ের দৃষ্টিতে না দেখে এটিকে প্রাতিষ্ঠানিক কাজের গতি ও দক্ষতা বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, যদি কর্মীদের সঠিকভাবে এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়, তাহলে যেকোনো প্রতিষ্ঠানকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এআই প্রযুক্তির ইতিবাচক ও সঠিক ব্যবহারের সুযোগ তৈরি হলে তা বৈশ্বিক উন্নয়ন এবং নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও তিন সহযোগী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


লালপুরে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও তিন সহযোগী আটক

লালপুর থানার পুলিশ নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল এবং তার তিন সহযোগীকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদক বিক্রি ও পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা।

আটক হওয়া পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। আল আমিন পানসিপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, আটক অপর দুজন হলেন মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোররাতে মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে গিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রি ও পরিবহণের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। আল আমিন বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজির নিরাপত্তা ইউনিটে কনস্টেবল পদে কর্মরত। একজন পুলিশ সদস্যের মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতারের বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%