১১:৩১ এম
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন থেকে এক হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল মোল্লা (৩৫) নামের একজন যুবককে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশনের গেটে সন্দেহ হওয়ায় জামাল মোল্লাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় জামাল মোল্লার কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়, ফলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ
এমআরটি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এ বিষয়ে নিশ্চিত করেছেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানও এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মেট্রো স্টেশনের গেট থেকে জামাল মোল্লাকে এক হাজার ৭০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জামাল মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন