ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও ও এআইইউবি মুখোমুখি


এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও ও এআইইউবি মুখোমুখি

অপেক্ষার অবসান ঘটিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ মাঠে শুরু হয়েছে।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসের মুহূর্তটি ধারণ করা হয়েছে। ছবি: মীর ফরিদ

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ জিতে বোর্ডে নিজেদের শক্তি বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এআইইউবি আগে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ২ উইকেটে ১২ রান সংগ্রহ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

পরিবেশ সুরক্ষা, সবুজ অর্থায়ন এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) হংকং সফরের সময় প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটা ও বনভূমি দখল রোধের ওপর গুরুত্বারোপ করেন এবং দখলকৃত বনভূমি উদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে তিনি কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়ে মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, কনস্যুলেটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরাম এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’ প্রদান করার ঘটনায় ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসীকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায়, সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোটিশে আরও বলা হয়েছে, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী একটি বক্তব্য প্রদান করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’ তিনি আরও উল্লেখ করেন, ‘একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। সাংবাদিকরা ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা হলুদ সাংবাদিকতা করে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা চায় না।’

নোটিশে বলা হয়েছে, এ বক্তব্যের মাধ্যমে তিনি নিজে এবং তার অনুসারিদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর যে হুমকি দিয়েছেন, তা সাংবাদিকতার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তার দেওয়া বক্তব্য সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ দিনের মাথায় বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ দিনের মাথায় বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। উৎপাদন শুরুর মাত্র দুই দিন পর এই পরিস্থিতি সৃষ্টি হলো। প্রতিষ্ঠানটি দীর্ঘ আট মাস পর গ্যাস সংকট কাটিয়ে ইউরিয়া উৎপাদন শুরু করেছিল।

যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন। তবে গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ভোর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন আবার শুরু হবে।

ফজলুল হক আরও জানান, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গ্যাস পেয়ে উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে দুই দিনের মাথায় ৮ অক্টোবর উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার (২৩ অক্টোবর) কারিগরি ত্রুটি সমাধান করে উৎপাদনে ফিরলেও পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে উৎপাদন আবারও থেমে যায়। যদিও পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুই দিনে মোট এক হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।

গ্যাসের অভাব এবং যান্ত্রিক জটিলতার কারণে যমুনা সার কারখানা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৩ মাস বন্ধ ছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে গত ২০ সেপ্টেম্বর দুপুরে কারখানাটি আবার গ্যাস সংযোগ পায়।

যমুনা সার কারখানা দৈনিক ১৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে গ্যাসের চাপস্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে দৈনিক ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন সার উৎপাদন করতে সক্ষম। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ও কারখানাটি সচল থাকলে প্রতিমাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়, যার লাভ থাকে প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, কারখানা বন্ধ থাকলে অন্যান্য খরচ ছাড়া প্লান্ট সচল রাখতে গ্যাস বিল দিতে হয় প্রায় ৬ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি মডেল শ্রদ্ধা দুবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি মডেল শ্রদ্ধা দুবে

বিলাসবহুল জীবনযাপনের অভ্যাসে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের বর্তমান ঠিকানা হলো কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটাচ্ছেন। সেখানে ৪৫ জন নারী বন্দির সঙ্গে একই কক্ষে অবস্থান করছেন তিনি। কারাগারে প্রবেশ করার পর থেকে শ্রদ্ধা ঠিকমতো খাবার গ্রহণ করছেন না। অন্য বন্দিদের সঙ্গেও তার কথোপকথন কমে গেছে।

গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মারা যান শিবা শর্মা। ওই আবাসনে শ্রদ্ধা দুবের সঙ্গে তার লিভ-ইন সম্পর্ক ছিল। শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মডেলটি দাবি করেছেন, শিবা আত্মহত্যা করেছেন।

ঘটনার পর ২০ অক্টোবর মহারাষ্ট্রের পুলিশ নাগপুর থেকে শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং তাদের গাড়িচালক আদিলকে গ্রেপ্তার করে। এর আগে নেপালে অবস্থানকালে পুলিশের নজরে আসার পর তারা ভারতে ফিরে আসেন, গ্রেপ্তার এড়াতে। পরে নাগপুরে আশ্রয় নিলে সেখান থেকেই তাদের আটক করা হয়।

শিবার মৃত্যুর পর শ্রদ্ধাদের পালিয়ে থাকতে সহায়তা করা ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এ ঘটনায় শ্রদ্ধার প্রেমিক আমির শেখের নাম সামনে এসেছে। অভিযোগ রয়েছে, আমির ও তার সহযোগীরা শ্রদ্ধা, রশ্মি ও আদিলের জন্য কানপুর, নাগপুর এবং নেপালে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আমিরকে জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শিবার মৃত্যুর পর গ্রেপ্তারের পর বৃহস্পতিবার, ২২ অক্টোবর, তিনজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা ও রশ্মিকে নিভৃতবাসে রাখা হয়েছিল। পরে তাদের অন্য কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে দুই বোন ৪৫ নারী বন্দির সঙ্গে অবস্থান করছেন। গ্রেপ্তারের পর থেকে তাদের সঙ্গে দেখা করতে পরিবারের কেউ কারাগারে আসেনি বলেও জানিয়েছে কারা সূত্র।

কারাগারের জেলার ঋত্বিক প্রিয়দর্শী জানিয়েছেন, দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। তবে তাদের আচরণে উদ্বেগের ছাপ রয়েছে। বেশির ভাগ সময় তারা চুপচাপ বসে থাকছেন। মাঝে মাঝে নিজেদের মধ্যে কথা বললেও অন্য বন্দিদের সঙ্গে তেমন মিশছেন না।

কারাগারে প্রথম রাতেও স্বাভাবিক ছিলেন না শ্রদ্ধা। রাতে তাকে রুটি, ডাল, আলু-সয়াবিন ও মেথি শাকের তরকারি দেওয়া হলেও তিনি খেতে চাননি। অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন, ঘুমও হয়নি ঠিকমতো। ভোর ৬টার দিকে অন্য বন্দিদের সঙ্গে তাকেও ঘুম থেকে উঠতে হয়। বিলাসবহুল জীবন থেকে কারাগারের কঠোর রুটিনে এসে এই মডেলের দিন কাটছে এভাবেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%