ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু


ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে সরকার ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করেছে। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের।

আরও পড়ুন: রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক জরুরি কর্মসূচি হচ্ছে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে আরও কার্যকর তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রাজধানী ঢাকার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়াকে সরকারের আস্থা ও প্রত্যাশার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইলবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুর ওপর ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব অর্পণ টাঙ্গাইলের জন্যও গর্বের বিষয়।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে সুলতান সালাউদ্দিন টুকু নতুন দায়িত্বে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন তার রাজনৈতিক সহকর্মীরা।

আরও পড়ুন: পূজার ছুটিতে মেট্রো রেলের বিশেষ সূচি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিধসে সৃষ্ট হ্রদ থেকে ভ-য়া-বহ বন্যার আশঙ্কা, সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ এম


ভূমিধসে সৃষ্ট হ্রদ থেকে ভ-য়া-বহ বন্যার আশঙ্কা, সতর্ক করল চীন

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : চীন-নেপাল সীমান্তে একটি ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ থেকে যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে বন্যার পানি প্রবাহিত হওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে, এমন সতর্কবার্তা প্রদান করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পানিসম্পদ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, আগামী তিন দিনে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং ১ সেপ্টেম্বরের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বুধবার তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর ওই হ্রদটির সৃষ্টি ঘটে। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে পানিসম্পদ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এর ফলে হ্রদের বাঁধ ভেঙে নিচের দিকে বন্যার পানি নেমে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। গিরং বন্দরসহ নিচের দিকে অবস্থিত বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আগামী তিন দিনে ওই অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সিসিটিভি জানায়, শুক্রবার সকাল পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, পর্যটকদের কোন কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ এম


দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

জাতীয় সংসদে ধর্মীয় বিশ্বাস ও দাড়ি নিয়ে কটাক্ষের শিকার হওয়ার অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, তার দলের এক সদস্য তাকে লক্ষ্য করে এই কটাক্ষ করেছেন এবং এর বিচার স্পিকারের কাছে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মনিরুল হক চৌধুরী বিগত একটি অধিবেশনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাজেট বক্তৃতার প্রথম দিনেই একটি গল্পকে কেন্দ্র করে স্পিকারের আসন থেকে তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করা হয়েছিল। এটি স্পিকারের এখতিয়ার, তবে যার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয় ছিল। তিনি জানান, তিনি এ বিষয়ে ৩০০ বিধিতে নোটিশ দিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, নামাজের বিরতির পর তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সম্মানিত একজন সংসদ সদস্য বলেছেন— তিনি মানবতাবিরোধী আচরণ করেছেন এবং বর্ণবৈষম্যবাদী। স্পিকার, এটি আমার দলেরই এক সদস্য বলেছেন। তিনি মন্তব্য করেছেন— ‘নীল নদের পানি যেমন নীল হয় না, তেমনি সকলে দাড়ি রাখলেই নাকি মুসলমান হয় না।’

মনিরুল হক চৌধুরী বিষয়টিকে তার সম্মান ও ধর্মীয় বিশ্বাসের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে, আমার ইজ্জতে আঘাত করা হয়েছে। দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার নয়, দাড়ি নবীর সুন্নত। এটি নিয়ে কটাক্ষ করার এখতিয়ার সংসদে কিংবা বাইরের কাউকে দেওয়া হয়নি। তিনি এর বিচার দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সেদিন ডেকোরাম ভেঙে তার দলসহ কয়েকজন তার দাড়ি নিয়ে কটাক্ষ করলেও তার পক্ষে যারা দাঁড়িয়েছিলেন তাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি।

নিজের এবং মহান সংসদের মর্যাদার স্বার্থে স্পিকারের কাছে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করে এই সংসদ সদস্য বলেন, তিনি বলতে চান না, কারণ তিনি মনে করেন হাউজ আরও গরম হতে পারে। তবে তার ইজ্জতের খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে এবং প্রবীণতার ইজ্জতের খাতিরে তাকে বলতে হবে, তিনি কোন অসংসদীয় শব্দটি বলেছিলেন। তিনি ৩০০ ধারায় নোটিশ দিয়েছেন এবং আশা করেন এর একটি আনুষ্ঠানিক জবাব তিনি পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন দেখছেন জ্যোতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ এম


এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন দেখছেন জ্যোতি

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যারা এশিয়া কাপে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের শুরুতে অধিনায়কদের জন্য একটি ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন।

জ্যোতি দেশের ভেতর থেকেই এশিয়া কাপের ফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি আবারও সেই আশার কথা তুলে ধরেছেন এবং জানিয়েছেন, বাংলাদেশকে উদ্‌যাপনের সুযোগ এনে দিতে চান।

সংবাদ সম্মেলনে জ্যোতি মন্তব্য করেছেন, “আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করে এসেছি। আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্সের কথা বললেন। সেখানে আমরা কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। আমাদের অ্যাপ্রোচ হবে, এবার আমরা সেসব সুযোগ যেন হাতছাড়া না করি। আমরা এখানে ভালো ইনটেন্ট নিয়ে খেলার ব্যাপারে মুখিয়ে আছি।”

অধিনায়ক আরও যোগ করেছেন, “আমরা যতবারই এখানে এসেছি আমরা অনেক বেশি মানুষের সাপোর্ট পেয়েছি। যারা আমাদের বাঙালি ভাইবোনেরা আছেন, তারা সবসময় এসে সাপোর্ট করেন। সর্বশেষ ২০২৪ সালে এসে অনেক সাপোর্ট পেয়েছিলাম। এবারও আশা করছি তারা যেন আসেন এবং চিয়ার করেন আমাদেরকে মাঠে। বাংলাদেশের মানুষ যেখানে থাকেন না কেন, তারা সবসময় চান নারী ক্রিকেট যেন প্রতি টুর্নামেন্টে বেটার অ্যাপ্রোচ নিয়ে যায়। আমরা এটাকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। প্রতিবার আমাদের সেমিতে গিয়ে বাড়ি ফিরতে হয়। এবার টার্গেট থাকবে যেন ফাইনাল খেলতে পারি এবং বাংলাদেশকে উদ্‌যাপন করার মত কিছু দিতে পারি।”

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, মা গুলিবিদ্ধ ও ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ এম


রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, মা গুলিবিদ্ধ ও ছেলের মৃত্যু

উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে সংঘর্ষ ও ব্যাপক গুলিবর্ষণের ফলে একই পরিবারের মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে নেওয়ার সময় ছেলে মারা যায়। এই ঘটনার ফলে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তিনি বলেন, "এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে ক্যাম্প-৮ ইস্টের বি/৪০ ও বি/৪১ ব্লক এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। তাদের দাবি, এআরএ ও আরসার সদস্যরা একত্রিত হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

আশপাশের বাসিন্দাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আনুমানিক ১২০ রাউন্ডের বেশি গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়দের ধারণা, গুলির সংখ্যা ১২০ থেকে ২০০ রাউন্ডের মধ্যে হতে পারে। তবে প্রকৃত সংখ্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

গুলিবর্ষণের ঘটনায় ক্যাম্প-৮ ইস্টের বি/৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের পুত্র ইউসুফ এবং তার মা তাহেরা বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত ইউসুফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের ব্যাপক গুলিবর্ষণের কারণে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। এর ফলে ক্যাম্পের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গুলিবর্ষণের প্রকৃত কারণ, হতাহতের সংখ্যা এবং ঘটনায় কারা জড়িত—তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%