প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যারা এশিয়া কাপে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের শুরুতে অধিনায়কদের জন্য একটি ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন।
জ্যোতি দেশের ভেতর থেকেই এশিয়া কাপের ফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি আবারও সেই আশার কথা তুলে ধরেছেন এবং জানিয়েছেন, বাংলাদেশকে উদ্যাপনের সুযোগ এনে দিতে চান।
সংবাদ সম্মেলনে জ্যোতি মন্তব্য করেছেন, “আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করে এসেছি। আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্সের কথা বললেন। সেখানে আমরা কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। আমাদের অ্যাপ্রোচ হবে, এবার আমরা সেসব সুযোগ যেন হাতছাড়া না করি। আমরা এখানে ভালো ইনটেন্ট নিয়ে খেলার ব্যাপারে মুখিয়ে আছি।”
অধিনায়ক আরও যোগ করেছেন, “আমরা যতবারই এখানে এসেছি আমরা অনেক বেশি মানুষের সাপোর্ট পেয়েছি। যারা আমাদের বাঙালি ভাইবোনেরা আছেন, তারা সবসময় এসে সাপোর্ট করেন। সর্বশেষ ২০২৪ সালে এসে অনেক সাপোর্ট পেয়েছিলাম। এবারও আশা করছি তারা যেন আসেন এবং চিয়ার করেন আমাদেরকে মাঠে। বাংলাদেশের মানুষ যেখানে থাকেন না কেন, তারা সবসময় চান নারী ক্রিকেট যেন প্রতি টুর্নামেন্টে বেটার অ্যাপ্রোচ নিয়ে যায়। আমরা এটাকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। প্রতিবার আমাদের সেমিতে গিয়ে বাড়ি ফিরতে হয়। এবার টার্গেট থাকবে যেন ফাইনাল খেলতে পারি এবং বাংলাদেশকে উদ্যাপন করার মত কিছু দিতে পারি।”
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন