ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির কুচকাওয়াজে সেনাপ্রধানের অংশগ্রহণ


রাষ্ট্রপতির কুচকাওয়াজে সেনাপ্রধানের অংশগ্রহণ

বাংলাদেশ মিলিটারি একাডেমির ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি একই সঙ্গে কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাপ্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন মহিলা অফিসার রয়েছেন।

এছাড়া ৪ জন ফিলিস্তিন, ১ জন তানজানিয়া, ১ জন জাম্বিয়া এবং ১ জন মালদ্বীপের অফিসার ক্যাডেট বিএমএ হতে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন, যারা পরে নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকশ ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত 'সোর্ড অব অনার' ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য 'সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক' অর্জন করেন।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

এছাড়া, এ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ বিদেশী ক্যাডেট হিসেবে 'বিএমএ ট্রফি অব এক্সিলেন্স' অর্জন করেন সার্জেন্ট আবু বকর, তানজানিয়া।

পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।

এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা এবং প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

স্পেন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এ আগ্রহের কথা জানান।

বৈঠকে আলোচনা হয় বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে। এ সময়ে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বিশেষ ভাবে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশ সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে স্পেনের আগ্রহ রয়েছে।

দু’দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য ও নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।

হুমায়ুন কবির স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারি সুগম পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একই সঙ্গে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে প্রতিটি দলের অবস্থান কেমন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বিশ্বকাপে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে প্রতিটি দলের অবস্থান কেমন?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রত্যেকটি দলের একটি করে ম্যাচ শেষ হয়ে গেছে। গত ১১ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হওয়া আসরটিতে ইতোমধ্যে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর বেশ কিছু গ্রুপে ফেবারিটরা প্রত্যাশিত জয় পেয়েছে, তবে কিছু বড় দল শুরুতেই হোঁচট খেয়ে চাপে পড়ে গিয়েছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড প্রত্যাশিত জয় পেয়েছে। অন্যদিকে, শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল, স্পেন এবং পর্তুগাল।

‘এ’ এবং ‘বি’ গ্রুপের বিষয়ে বলা যায়, ‘এ’ গ্রুপে এক ম্যাচে একটি জয় নিয়ে ৩ পয়েন্ট নিয়ে স্বাগতিক মেক্সিকো শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে সাউথ কোরিয়া অবস্থান করছে।

অন্যদিকে, ‘বি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র ফল এসেছে। ফলে ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা।

‘সি’ এবং ‘ডি’ গ্রুপের কথা বললে, ‘সি’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো এবং ব্রাজিল ১-১ গোলে ড্র করলে, মরক্কো দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয় স্থানে অবস্থান করছে।

‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে, এবং অন্য ম্যাচে জয় প্রাপ্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

‘ই’ এবং ‘এফ’ গ্রুপের ক্ষেত্রে, ‘ই’ গ্রুপে জয় নিয়ে শীর্ষস্থান দখল করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে রয়েছে আইভোরি কোস্ট। ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন এবং দ্বিতীয় স্থানে আছে জাপান।

‘জি’ এবং ‘এইচ’ গ্রুপে, ‘জি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হওয়ায় ফেয়ার প্লের ভিত্তিতে নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে আছে ইরান।

এইচ গ্রুপে উরুগুয়ে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এই গ্রুপে একটি বড় অঘটন ঘটিয়েছে কেপ ভার্ডে, যারা গোলশূন্য ড্র করেছে হট ফেবারিট স্পেনের সঙ্গে।

‘আই’ এবং ‘জে’ গ্রুপের বিষয়ে জানা যায়, ‘আই’ গ্রুপে শীর্ষে রয়েছে নরওয়ে এবং দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

‘কে’ এবং ‘এল’ গ্রুপের ক্ষেত্রে, ‘কে’ গ্রুপে কলম্বিয়া শীর্ষে রয়েছে। ডিআর কঙ্গো এবং পর্তুগাল ১-১ গোলে ড্র করলেও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় ডিআর কঙ্গো দ্বিতীয় স্থানে রয়েছে।

‘এল’ গ্রুপে ইংল্যান্ড দুর্দান্ত শুরু করেছে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে তারা গ্রুপের শীর্ষে। দ্বিতীয় স্থানে আছে ঘানা।

দ্বিতীয় রাউন্ডের সমীকরণের দিকে দেখা গেলে, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। এছাড়া, তৃতীয় স্থানধারী ১২ দলের মধ্যে সেরা ৮ দলও নকআউট পর্বে উঠবে। ফলে প্রতিটি গ্রুপ থেকে অন্তত একটি দল বিদায় নিতে হবে।

প্রথম ম্যাচ শেষে অনেক দলই দ্বিতীয় রাউন্ডের দিকে এগিয়ে থাকলেও, সামনে থাকা দুটি ম্যাচই নির্ধারণ করবে কারা নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট এবং কারা বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


বরিশালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

‘ট্রান্সফর্মিং লাইভস্ থ্রু নিউট্রিশন’ প্রকল্পের সহযোগিতায় আজ জেলায় পুষ্টি সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।

সভায় সালমা পারভীন মন্তব্য করেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করা আবশ্যক। তিনি জানান, জন্মের পর যেসব শিশু শারীরিক প্রতিবন্ধকতায় ভোগে, তাদের অধিকাংশই পুষ্টিহীনতার শিকার হয়ে থাকে। গর্ভাবস্থায় মায়ের সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অপুষ্টি কেবল একজন ব্যক্তি নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলে। পুষ্টির নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। যদি সচেতনতা বৃদ্ধি করা যায় এবং পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা যায়, তাহলে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

সভায় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজন রায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র-মাদকসহ পুলিশের হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


অস্ত্র-মাদকসহ পুলিশের হত্যা মামলার আসামী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিটির নাম মো. সেতু (৩২)। তাকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সেতু পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ৪ অক্টোবর সন্ধ্যার পর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) সুজাউল ইসলাম (৩২) নিখোঁজ হন। পরদিন তাকে হাত-পা দড়ি দিয়ে ও মুখ-চোখ সাদা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় এবং গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তার মরদেহ পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে ইপিজেড সড়কের পাশে একটি হলুদের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন এবং ঠোঁটে কাটা দাগ দেখতে পাওয়া যায়। সুজাউল ইসলাম স্ত্রী নাছিমা আক্তার ও সাত বছরের একমাত্র ছেলে শাহরিয়ান নাছিমকে নিয়ে পাকশী রেলওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি বগুড়ার সদর থানার শেখপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ছিলেন। পুলিশের দাবি, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে সুজাউলের মোটরসাইকেল ও একটি মোবাইল নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%