ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

রেকর্ড গড়া বোলিংয়ে সান্ধুর অনন্য কীর্তি


রেকর্ড গড়া বোলিংয়ে সান্ধুর অনন্য কীর্তি

পাকিস্তান নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে হংকংয়ের বিপক্ষে একটি দারুণ জয় দিয়ে। তবে দলের এই জয়ের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানি স্পিনার নাশরা সান্ধু। তার রেকর্ড গড়া বোলিংয়ে তিনি একটি অনন্য কীর্তি স্থাপন করেছেন।

সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে, হংকংয়ের বিপক্ষে মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার সান্ধু। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের ফলে পাকিস্তান ৭২ রানের বিশাল জয় পায়।

এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সান্ধু। এর আগে, পাকিস্তানের সেরা বোলিং রেকর্ড ছিল ওমাইমা সোহাইলের, যিনি ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করেছিলেন মেসির সতীর্থ

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া আরেক বোলার হলেন নিদা দার। তিনি ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

তবে সান্ধুর রেকর্ডটি শুধুমাত্র টি-টোয়েন্টি পর্যন্ত সীমাবদ্ধ নয়। এর আগে, ওয়ানডেতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কীর্তি তার রয়েছে। গত বছর লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।

এভাবে, নারী ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার প্রথম বোলার হিসেবে পরিচিতি লাভ করেছেন সান্ধু।

পুরুষ ক্রিকেটে অবশ্য এমন কীর্তি রয়েছে দুজনের। শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজান্তা মেন্ডিস এবং ভারতের ইউজভেন্দ্রা চাহাল—দুজনই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।

আরও পড়ুন: নারী চালক তৈরির জন্য বিআরটিসির নতুন উদ্যোগ পিংক বাসে

সান্ধুর রেকর্ডময় বোলিংয়ের দিনে, পাকিস্তান হংকংকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল। জবাবে, হংকংয়ের ইনিংস ৭২ রানে থেমে যায়। এই ফলাফলের মাধ্যমে ৭২ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

সেমিফাইনালে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।  

আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা ছাড়াও ছয়জনকে কুপিয়ে আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে।

মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। #
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার

সরকার হারানো অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী একটি বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে যে, এসব অস্ত্রের সঠিক তথ্য প্রদান করলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‌্যাবের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে যে, হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানে সহযোগিতা করুন। র‌্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে অভিযানের সুষ্ঠু ও কার্যকর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

হারানো অস্ত্রের তথ্য জানাতে র‌্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯।

এছাড়াও, এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে গোপন তথ্য ও ছবি পাঠানোর সুযোগ রয়েছে।

জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস এই তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩, কঠোর জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩, কঠোর জবাবের হুঁশিয়ারি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা সৌদি আরবে হামলার ফলে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এই তথ্য প্রকাশ করেছে। একই সঙ্গে, সর্বশেষ হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

দেশটির উত্তরাঞ্চলের একটি বড় অংশ এবং ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গত জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে, গোষ্ঠীটি দেশটির বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলোর অন্যতম লক্ষ্য লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সর্বশেষ পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এবং কার্যত ওপেকের নেতৃত্বে থাকা সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার উপর হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-মালিকি বলেন, হুতিদের এই ‘সন্ত্রাসী গোষ্ঠী’কে প্রতিহত করার জন্য জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। তাদের শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ করা হবে বলেও তিনি জানান।

জোটের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হুতিরা সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এর আগে সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, নতুন করে চালানো হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায় আঘাত হানা হয়েছে। হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে রয়টার্স ওই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে আরামকোর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল দাখিলে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল দাখিলে নতুন নির্দেশনা

 

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে, যা মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনার আওতায় ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় করা এবং বিলের তিনটি সেট দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে এই পরিপত্রটি জারি করা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে দেশের অভ্যন্তরে এবং বিদেশে ভ্রমণ করতে হয়। ভ্রমণের পর প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের জন্য সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

এছাড়া, যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি এবং আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণক দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে টাকার সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণকও দিতে হবে।

পরিপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে তার জন্য পুনরায় অনুমোদন নিতে হবে।

অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

একই সঙ্গে, অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে। পূর্ববর্তী ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় না করা হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, মূলকপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

পরিপত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন।

এই পরিপত্রটি সব সিনিয়র সচিব ও সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, মন্ত্রিপরিষদসচিবের একান্ত সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিডিও) এবং সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের পরিপত্র বক্সে এটি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%