প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০১:০১ এম || প্রকাশের তারিখঃ ৮ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৩:০২ পি.এম
ড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা ছাড়াও ছয়জনকে কুপিয়ে আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে।
মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"