প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার হারানো অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী একটি বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে যে, এসব অস্ত্রের সঠিক তথ্য প্রদান করলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাবের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে যে, হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানে সহযোগিতা করুন। র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে অভিযানের সুষ্ঠু ও কার্যকর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
হারানো অস্ত্রের তথ্য জানাতে র্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯।
এছাড়াও, এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে গোপন তথ্য ও ছবি পাঠানোর সুযোগ রয়েছে।
জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ফোর্সেস এই তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন