ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে পচেত্তিনোর ওপরই আস্থা


যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে পচেত্তিনোর ওপরই আস্থা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর সাথে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউএস সকার ফেডারেশন। ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচের প্রতি দেশটির এই বিশ্বাস দীর্ঘমেয়াদী এবং চুক্তিটি চার বছরের।

সোমবার চুক্তি নবায়নের বিষয়টি দেশের ফেডারেশন নিশ্চিত করেছে। গার্ডিয়ানের খবর অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষেলোতে নিয়ে যাওয়ার পর ইউএস সকার পচেত্তিনোর ওপর তাদের দীর্ঘমেয়াদি আস্থা প্রকাশ করে। যদিও টুর্নামেন্টে বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র, তবে গ্রুপ পর্বে দলের লড়াকু পারফরম্যান্স ফেডারেশনকে মুগ্ধ করে।

এই কারণে ফেডারেশন শুরু থেকেই পচেত্তিনোকে রাখা নিয়ে স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছিল। গত সপ্তাহে দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে উভয় পক্ষ চুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

চুক্তি নবায়নের পর পচেত্তিনো বলেন, ‘আমাদের কাছে এটি স্পষ্ট যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপজুড়ে ভক্তদের কাছ থেকে আমরা যে উন্মাদনা দেখেছি, তা এখানে কী করা সম্ভব সেই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে।’

এছাড়া, তিনি যোগ করেন, ‘ফেডারেশনজুড়ে খেলোয়াড়, কোচ এবং দলগুলোর পথকে শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি ইউএস সকারের আরো অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর বিশাল সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।’

যদিও চুক্তির আর্থিক বিবরণী প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে এই আর্জেন্টাইন তার আগের চুক্তির বার্ষিক ৬ মিলিয়ন ডলার বেতনের চেয়ে আরো বেশি পাবেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো কোচের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের পদে থাকবে।

এবারও এই নতুন চুক্তির প্রধান অর্থায়নকারী হিসেবে কাজ করছেন মার্কিন ধনকুবের এবং হেজ ফান্ড ম্যানেজার কেন গ্রিফিন, যিনি পচেত্তিনোর প্রথম চুক্তির অর্থ জোগান দিয়েছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ ৭ উইকেটে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিল

জাতীয় দল পরিচালনার পাশাপাশি পুরো কোচিং স্টাফ ইউএস সকারের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তারা একাডেমি ও যুব ফুটবলের জন্য কৌশলগত উন্নয়ন পরিকল্পনা তৈরির পাশাপাশি স্থানীয় ও প্রফেশনাল লিগগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয় নাগরিক স্বার্থ হবে, রাজনৈতিক পরিচয় নয়। একই সঙ্গে তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও করেন।

সোমবার ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে, তিনি বলেন। প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব ছিল বলেও তিনি উল্লেখ করেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি, এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।

প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই আমাদের লক্ষ্য হবে, সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড তৈরি করা।

অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা টাঙ্গাইল

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে

০৩/০৮/২০২৬ ইং, সোমবার, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় আঠাবাড়ি চারান বাজার সহ আশেপাশের খাল এবং বিলগুলোতে সমস্ত জাল জব্দ করা হয়। দোকান থেকেও জাল জব্দ করা হয়। দোকানদারের বাড়ি থেকেও কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন কালিহাতীর মৎস্য কর্মকর্তা, ইউ এন ও। পুলিশ এবং আনসার বাহিনী সকল জাল থানায় নিয়ে এসে অফিসের সম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় তের লক্ষ টাকার মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

ব্যারিস্টার জাইমা রহমান গত রবিবার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাইমা রহমান বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রে আসার আগে, সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের অনেকেই তার উপস্থিতি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সমস্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ওপর দলবেঁধে হামলা, আহত ৫ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পুলিশের ওপর দলবেঁধে হামলা, আহত ৫ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এতে আহত পুলিশ সদস্যের সংখ্যা চার।

গত রবিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ হোসেন, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। এর সঙ্গে রেজন মিয়া নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর চিকিৎসার জন্য আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন মন্তব্য করেন, ২৯ জুলাই মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) বার্ষিক ওরশ শুরু হয়। উক্ত ওরশে স্থানীয় মনির হোসেন নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রেজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুতের সংযোগ ভাড়া নিয়েছিলেন। রবিবার রাতে বিল পরিশোধ নিয়ে মনির ও রাজন মিয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

জেনারেটর চালক রেজন মিয়া বলেন, ওরশে মামুন বাহিনীর ৮/১০ জন মদ খেয়ে পুলিশের উপর হামলা করে। পুলিশ সদস্যদের রক্ষা করতে গেলে আমাকেও বেদম মারধর করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও আহত হওয়া ঘটনায় ১৫ জনকে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধীরা পালিয়ে রক্ষা পাবে না। পুলিশ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।

ওরশ কমিটির সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। নেশা করে পুলিশের উপর হামলা, এটি অগ্রহণযোগ্য। পুলিশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

অভিযুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%