ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও জাম্বিয়ার প্রেসিডেন্ট হলেন হাকাইন্ডে হিচিলেমা


আবারও জাম্বিয়ার প্রেসিডেন্ট হলেন হাকাইন্ডে হিচিলেমা

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা রাজধানী লুসাকার কাবুলঙ্গা বয়েজ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন। 

জাম্বিয়ায় হাকাইন্ডে হিচিলেমা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করে। এই নির্বাচনে হিচিলেমা ৬০ শতাংশ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তামা উৎপাদনে সমৃদ্ধ দেশ জাম্বিয়ায় গত বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগে বিরোধী দলগুলো ভয়ভীতি, গ্রেপ্তার, সহিংসতা ও অনিয়মের অভিযোগ তুলেছিল।

২০২১ সাল থেকে ক্ষমতায় আছেন হিচিলেমা। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ১৩ জন ছিলেন। তাদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক প্রাদেশিক মন্ত্রী ব্রায়ান মুন্দুবিলে অংশ নিয়েছিলেন। এটি ছিল মুন্দুবিলের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ।

নির্বাচন কমিশনের চেয়ারপারসন মওয়াঙ্গালা জালৌমিস জানান, মুন্দুবিলে প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছেন। ২২৬টি নির্বাচনী আসনের মধ্যে তখনো পাঁচটির ফল গণনা বাকি ছিল। তবে এসব ফলাফলে সামগ্রিকভাবে বড় কোনো পরিবর্তন হবে না বলে তিনি জানান।

বিজয় ঘোষণার পর ৬৪ বছর বয়সি হিচিলেমা বলেন, ‘আপনারা আমাদের ওপর আস্থা রাখায় আমরা সত্যিই কৃতজ্ঞ।’ অন্যান্য প্রার্থীদের ভোট দেওয়া নাগরিকদের জন্যও কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

ফল ঘোষণার পর হিচিলেমার দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) লাল পোশাক পরা শত শত সমর্থক রাজধানী লুসাকার রাস্তায় নেমে আসেন। তাঁরা গান গেয়ে ও নেচে বিজয়ের উদ্‌যাপন করেন। আতশবাজিও ফোটানো হয়।

ভোট গণনা নিয়ে অভিযোগের ক্ষেত্রে, ফল ঘোষণার আগেই ভোট গণনা নিয়ে অভিযোগ তুলেছিলেন মুন্দুবিলে। সোমবার তিনি দাবি করেন, ভোট গণনায় অনিয়ম হয়েছে।

কোনো প্রমাণ ছাড়া তিনি বলেন, ভোটের ফল লেখা কিছু নথিতে কারসাজি করা হয়েছে। এতে ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় মুন্দুবিলে আরো বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের কর্মকর্তাদের ভোটের সংখ্যা পরিবর্তনের জন্য চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

জাম্বিয়া সরকারের অভিযোগ, মুন্দুবিলের দল এনআরপিইউপির সদস্যরা সশস্ত্র গোষ্ঠী বা বিদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করেছে।

রোববার রাতে সরকার জানায়, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ছয়জন বিরোধী দলের নেতা-কর্মী।

সরকারের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছে উন্নত মানের অস্ত্র, গোলাবারুদ এবং সশস্ত্র বিদ্রোহে ব্যবহারের অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে।

মুন্দুবিলের বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনআরপিইউপি। দলের দাবি, অভিযানের সময়ে গুলি ছোড়া হয়। এতে একজন সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

সরকারের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে দলটি। তাদের ভাষ্য, দলের কোনো নেতা বা সদস্য বিদ্রোহ, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নয়।

ছয় ঘণ্টা ভোট গণনা বন্ধ ছিল। ভোট কেন্দ্রের কর্মীদের ওপর হামলা ও ব্যালট পেপার চুরির অভিযোগের পর গত শুক্রবার প্রায় ছয় ঘণ্টা ভোট গণনা স্থগিত ছিল। এই ঘটনার পর নির্বাচন কমিশন কড়া সমালোচনার মুখে পড়েছিল।

পরে ‘নিরাপত্তা হুমকি’ নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে ভোট গণনা আবার শুরু করে কমিশন।

ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলো বলেছে, ভোট গণনা স্থগিত রাখার ঘটনায় নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও ভোটারদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন: আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

অর্থনীতি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। হিচিলেমার প্রথম পাঁচ বছরের শাসনামলের মূল্যায়ন হিসেবেও এবারের নির্বাচনকে দেখা হচ্ছিল। তার শাসনামলে জাম্বিয়ার অর্থনীতি আবার প্রবৃদ্ধির ধারায় ফিরেছে।

ঋণ পুনর্গঠন ও মূল্যস্ফীতি কমে আসাকে নিজের সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন হিচিলেমা। তবে সমালোচকদের মতে, অর্থনীতির এই অগ্রগতির সুফল এখনো সাধারণ মানুষের জীবনযাত্রায় বিশেষভাবে প্রতিফলিত হয়নি।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাম্বিয়ার ২ কোটি ২০ লাখ মানুষের ৭০ শতাংশের বেশি দৈনিক ৩ ডলারের কম আয় করে জীবনযাপন করে।

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ জাম্বিয়ায় নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ১৯৯১ সালে বহুদলীয় রাজনীতিতে ফেরার পর থেকে দেশটিতে যতবার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, প্রতিবারই তা নির্বাচনের মধ্যে দিয়ে হয়েছে।

আরও পড়ুন: রুহুল কবির রিজভী: পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো হবে প্রাণবন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ যাত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি যাত্রীবাহী বাস উল্টানোর ফলে সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার, ১৮ আগস্ট, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশন থেকে দুর্ঘটনার খবর আসে। এর পরই, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বরিশালের পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসের সাত যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহতরা হলেন—পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০) ও মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।

ফায়ার সার্ভিস জানায়, দ্রুত উদ্ধার তৎপরতার কারণেই আহতদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মাদ্রাসার দুই শিক্ষার্থী অপহরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (কিশোরগঞ্জ)

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ভৈরবে মাদ্রাসার দুই শিক্ষার্থী অপহরণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার শিক্ষক মুফতি দেলোয়ার হোসাইন ও পরিচালক মো. জামাল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মুফতি দেলোয়ার হোসাইন বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বাড়ি থেকে লজিং শিক্ষার্থীদের জন্য খাবার সংগ্রহ করতে যায়। রাত পৌনে ৯টার দিকে চনকান্দা এলাকায় ফজলুল হক মেম্বারের বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসায় ফেরার পথে চনকান্দা মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তাদের সঙ্গে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপহরণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অপহৃত দুই শিক্ষার্থী হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনাইদ মিয়া (১৩) এবং লোকমান মিয়ার ছেলে সাঈদ হাসান (১৫)। তারা দুজনই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর থেকে দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, রাতেই অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা করেছেন, আগস্টের শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে। কয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে, এই মাসের শেষের দিকে নির্বাচন যাতে করা যায়, সেভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই, উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নাকি পৌরসভা বা উপজেলা কোনটা আগে আসবে, সে বিষয়টি সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়াবলী বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসমূহ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে হয়তো স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে, সেটা শেষ করা হবে। তবে এর মধ্যে আইনগত বাধ্যবাধকতার কারণে, যদি আদালতের কোনো রায় বা কোনো নির্দেশনা থাকে, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।’ পাশাপাশি, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এসময় ঢাকা জেলা প্রশাসন মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত খান, আমিনবাজার ভূমি সরকারি কমিশনার শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে ১৫০ বস্তা সারের তথ্য পেয়েও ৩ ঘণ্টা পর অভিযান: ৫ হাজার টাকা জরিমানায় কৃষকদের ক্ষোভ!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


নাচোলে ১৫০ বস্তা সারের তথ্য পেয়েও ৩ ঘণ্টা পর অভিযান: ৫ হাজার টাকা জরিমানায় কৃষকদের ক্ষোভ!

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে অবৈধভাবে ডিএপি সার মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে পরিচালিত এক প্রশাসনিক অভিযান নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মূল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করায় স্থানীয়রা এ অভিযানকে ‘দায়সারা ও লোকদেখানো’ বলে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১:৫০ থেকে ১২:০৫ ঘটিকা পর্যন্ত নেজামপুর বাজারস্থ ‘মেসার্স ইউসুফ ট্রেডার্স’-এ এ অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।

তথ্য গোপন ও সার সরিয়ে নেওয়ার অভিযোগ:
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স ইউসুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ইউসুফ আলী দীর্ঘ দিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন। ঘটনার দিন সকালে উপজেলা প্রশাসনকে প্রায় ১৫০ বস্তা ডিএপি সার অবৈধ মজুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়। তবে অভিযোগ পাওয়ার প্রায় ৩ ঘণ্টা পর বাজারে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগ উঠেছে, এই ৩ ঘণ্টার বিলম্বের সুযোগে ব্যবসায়ী ইউসুফ আলী অন্তত ৬টি ভ্যানে করে আনুমানিক ৭০ থেকে ৮০ বস্তা সার দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন। পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে উক্ত দোকানের গোডাউন থেকে ৬৫ বস্তা (অন্য সুত্রে ৬৪ বস্তা) অবৈধ ডিএপি সার জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীকে মাত্র ৫,০০০ টাকা জরিমানা করে অভিযান শেষ করা হয়।

কৃষক ও সুশীল সমাজের অসন্তোষ:
অভিযানের ধরণ ও জরিমানার পরিমাণ দেখে চরম হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা জানান, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের পকেট কাটার পর এত বড় অপরাধে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা কোনোভাবেই দৃষ্টান্তমূলক হতে পারে না।

কৃষকদের মতে:সিন্ডিকেটের প্রাধান্য: এ ধরনের হালকা শাস্তির কারণে অবৈধ সার মজুদকারী ও সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে।

প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন: সুনির্দিষ্ট তথ্য দেওয়া সত্ত্বেও ৩ ঘণ্টা দেরিতে অভিযানে আসা এবং বিশাল ক্ষমতার অপব্যবহারের বিপরীতে সামান্য জরিমানা প্রদান করায় প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যোগসাজশের গুঞ্জন: দেরিতে পৌঁছানো এবং সার সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় প্রশাসনের নিম্ন বা মধ্যম পর্যায়ের অসাধু কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের কোনো আঁতাত আছে কি না, তা নিয়েও বাজারে নানা নেতিবাচক আলোচনা চলছে।

কৃষকদের দাবি, অনতিবিলম্বে এ ধরনের নামমাত্র অভিযান বন্ধ করে মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সারের বাজার অস্থিতিশীল করার সাহস না পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%