ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মণিপুরে সংঘর্ষে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি ও দোকান


মণিপুরে সংঘর্ষে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি ও দোকান

ভারতের মণিপুর রাজ্যে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজ্যের কামজং ও উখরুল জেলায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কামজং জেলার চাসাদ এলাকায় অন্তত ১০টি বাড়ি ও ২০টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি চাসাদ এলাকায় জমায়েত ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। সহিংসতার প্রতিবাদে কাঙপোকপি জেলায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আদিবাসী ঐক্য কমিটি (সিওটিইউ)।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কামজং জেলার চাসাদ এলাকায় শনিবার সকালে গুলিতে নিহত হন ২৩ বছর বয়সি মাইকেল এনগাম্মিনলেন হাওকিপ। সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

অন্যদিকে, উখরুল জেলার টিএম কাসোমের কাছে ইয়াওলেন এলাকায় অতর্কিত হামলায় নিহত হন ৪০ বছর বয়সি সন্দীপ রাই। তিনি একটি চার চাকার গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

এর আগে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাসাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ডমখোনেই তোউথাং নামের এক কুকি নারী। পাঁচ সন্তানের জননী ওই নারীর মৃত্যুর ঘটনাও এলাকায় উত্তেজনা বাড়িয়ে দেয়।

এ ছাড়া শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কামজং জেলার ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রামে গুলিতে নিহত হন দুই নাগা গ্রামবাসী। তাদের নাম এনগাচানসো নিংশেন (৩৫) ও লেইশিশান লেইশাদাং (৪৮)। তবে কারা তাদের ওপর হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ এসব ঘটনায় কামজং জেলায় চারজন এবং পার্শ্ববর্তী উখরুল জেলায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি ও দোকান

শনিবার চাসাদ ও এর আশপাশের এলাকায় অন্তত ১০টি বাড়ি এবং ২০টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কামজং জেলা প্রশাসন চাসাদ পুলিশ গেট জংশনের আশপাশে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ৯ অক্টোবর জারি করা এক আদেশে জেলা ম্যাজিস্ট্রেট এল এন কাশুং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারা প্রয়োগ করেন।

এতে ওই জংশনের ৪০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, অস্ত্র বহন এবং বাড়ির বাইরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে নিরাপত্তাকর্মী, দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি এবং বিশেষ অনুমতিপ্রাপ্তদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

কাঙপোকপিতে ২৪ ঘণ্টার বন্ধ

চাসাদে হত্যাকাণ্ড এবং চাসাদ, উখরুল জেলার ইয়াওলেন ও ইম্ফল-তেংনৌপাল সড়ক এলাকায় সমন্বিত হামলার অভিযোগ তুলে শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাঙপোকপি জেলায় ২৪ ঘণ্টার সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে সিওটিইউ, সদর হিলস।

তবে জরুরি চিকিৎসাসেবাকে এ কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে, ডমখোনেই তোউথাং ও মাইকেল এনগাম্মিনলেন হাওকিপের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে কুকি ওয়ার্কার্স ইউনিয়ন (কেডব্লিউইউ)। সংগঠনটি ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ও ১০৫ ধারায় মামলা দায়ের, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) পোস্ট সরিয়ে নেওয়া এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: হলুদ বিন্দু দেখে খননে ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড উদ্ধার

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়্যারের ভুলে ৮ সেকেন্ডে গোলের নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


নয়্যারের ভুলে ৮ সেকেন্ডে গোলের নতুন ইতিহাস

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখ একটি চরম দুঃস্বপ্নের সম্মুখীন হয়। গোল কিক থেকে খেলা শুরু হওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে গোল হজম করে বসে দলটি। এই অবিশ্বাস্য গোলের পেছনে দায়ী বায়ার্নের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের একটি অনাকাঙ্ক্ষিত ভুল।

শনিবার অগসবার্গের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এই দ্রুততম গোলের মাধ্যমে জার্মান বুন্দেসলিগার ইতিহাস নতুনভাবে লেখা হয় রবিন ফেলহাউয়ারের দ্বারা।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের শুরুতেই। লুইস দিয়াজের দেওয়া ব্যাকপাস থেকে বল নিয়ন্ত্রণে নেন বায়ার্নের ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পরিস্থিতি তখন মোটেও সংকটজনক মনে হচ্ছিল না। কিন্তু নয়্যার বল ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি দূরত্বে ঠেলে দেন।

ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে সামনে এগিয়ে আসেন অগসবার্গের স্ট্রাইকার ফেলহাউয়ার। নয়্যার তাকে ফাঁকি দিয়ে চিপ করে বল পার করার চেষ্টা করেন। কিন্তু নয়্যারের সেই চিপ সরাসরি গিয়ে লাগে ফেলহাউয়ারের পিঠে। এরপর রিবাউন্ড হয়ে আসা বল ফাঁকা জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেননি অগসবার্গের এই ফুটবলার।

যখন বল জালে প্রবেশ করে, তখন ঘড়ির কাঁটায় অতিক্রান্ত হয়েছে মাত্র ৮ সেকেন্ড। জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর সময়গণনা অনুযায়ী, গোলটি সম্পন্ন হতে ৮.৪ সেকেন্ড সময় লেগেছে।

এই এক গোলের মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম গোলদাতার খেতাব নিজের নামে করে নেন ফেলহাউয়ার। এতদিন এই ঐতিহাসিক রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন বায়ার লেভারকুসেনের করিম বেলারাবি এবং হফেনহাইমের কেভিন ফলান্ড। তারা দুজনেই ৯ সেকেন্ডে গোল করার কীর্তি গড়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

শিবা শর্মা (২৮) নামের এক ক্যাফে মালিক বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতের মায়ের অভিযোগ, তার ছেলের গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দীর্ঘ সময় ধরে মেয়েটি শিবকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন নিহতের প্রেমিকা শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে, গাড়িচালক দানিশ, সহযোগী আদিল এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন।

মামলার এজাহারে নিহতের মা রঞ্জনা শর্মা উল্লেখ করেছেন, গত শুক্রবার রাতে শ্রদ্ধার টেলিফোন পেয়ে তিনি জানতে পারেন যে শিবা তার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শ্রদ্ধার দেওয়া নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার চালক দানিশ শিবকে একটি হাসপাতালে নিয়ে গেছেন।

লখনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) জরুরি বিভাগে পৌঁছানোর পর রঞ্জনা দেখতে পান, সেখানে একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন চালক দানিশ। কিন্তু শিবার কী হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে দানিশ কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং শিবার নিথর দেহ সেখানে রেখেই পালিয়ে যান। পরে চিকিৎসকরা শিবাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বারান্দা থেকে পড়ে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

নিহতের মায়ের অভিযোগ, গত চার মাস ধরে শিবাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন শ্রদ্ধা দুবে। এই সম্পর্কের কারণে শিব চরম মানসিক চাপে ছিলেন। এর আগেও ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেলেও শিব বিষয়টি এড়িয়ে যেতেন বলে জানান তিনি।

রঞ্জনা শর্মা আরও অভিযোগ করেন, গত ২০-২৫ দিন আগে হযরতগঞ্জের একটি হনুমান মন্দিরে তাদের একটি বৈঠক হয়। সেখানে শ্রদ্ধার কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং দুই পরিবারের সম্মতিতে ছোট পরিসরে একটি আয়োজনের কথাও ওঠে। কিন্তু এই আলোচনার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

পুলিশ জানিয়েছে, ঘটনার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, তাই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা অত্যন্ত প্রয়োজনীয়।

রোববার (১১ অক্টোবর) ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১১:৪৯ মিনিট

আসর- ০৪:০০ মিনিট

মাগরিব- ০৫:৪১ মিনিট

এশা- ০৬:৫৪ মিনিট

ফজর (আগামীকাল)- ০৪:৪০ মিনিট।

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ১১ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


আজকের খেলা: ১১ অক্টোবর ২০২৬

আজ আবুধাবি টেস্টের তৃতীয় দিন। একই সঙ্গে, প্রিমিয়ার লিগে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে।

ক্রিকেট

আবুধাবি টেস্ট: ৩য় দিন

বাংলাদেশ-আফগানিস্তান

সরাসরি, দুপুর ১২টা,

টি স্পোর্টস

ডারবান টেস্ট: ৩য় দিন

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ১-৩০ মি.,

ট্যাপম্যাড

২য় টি-টুয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭টা,

পিটিভি স্পোর্টস

৩য় টি-টুয়েন্টি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মি.,

স্টার স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

হাল সিটি-এভারটন

সরাসরি, সন্ধ্যা ৭টা,

লিভারপুল-ম্যান সিটি

সরাসরি, রাত ৯-৩০ মি.,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%