ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মার তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন, বিলীন হয়েছে ১০০ মিটার এলাকা


পদ্মার তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন, বিলীন হয়েছে ১০০ মিটার এলাকা

পদ্মার তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পালেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে অন্তত ১০টি বসতঘর ও ছয়টি দোকান সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ঝুঁকিতে রয়েছে আরও অনেক ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (১০ আগস্ট) রাত থেকে পদ্মার স্রোত বাড়তে শুরু করে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে স্রোতের তীব্রতা আরও বেড়ে গেলে কাথুরিয়া গ্রামে শুরু হয় ব্যাপক ভাঙন। খুব অল্প সময়ের মধ্যে বসতভিটা, দোকানপাট ও সড়কের বিভিন্ন অংশ নদীতে বিলীন হতে থাকে।

স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুরের মধ্যে চোখের সামনে নদীতে চলে যায় গ্রামের বিস্তীর্ণ এলাকা। ভাঙনের আতঙ্কে অনেকে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। তবে ঝুঁকিপূর্ণ ঘরগুলো দ্রুত সরিয়ে নিতে প্রয়োজনীয় শ্রমিকও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩ ও আহত ১৬

ভাঙনের কবলে পড়েছে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কও। সড়কের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কাথুরিয়া গ্রামের বাসিন্দারা।

ভাঙন ঠেকাতে ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, পদ্মার তীব্র স্রোতের তুলনায় জিও ব্যাগ ফেলার পরিমাণ খুবই কম। ফলে ভাঙন ঠেকাতে কার্যকর ফল মিলছে না। দ্রুত স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জিও ব্যাগের মাধ্যমে আপাতত ভাঙন রোধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, ‘জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও পড়ুন: আজ নাটোর ও সুনামগঞ্জের কিছু এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

স্থানীয়দের আশঙ্কা, পদ্মার স্রোত অব্যাহত থাকলে নতুন করে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। তাই জরুরি ভিত্তিতে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে বিধিবর্হিভূত ভাবে অব্যাহতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে বিধিবর্হিভূত ভাবে অব্যাহতির অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমান গণিকে বিধিবহির্ভূত ও অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লক্ষীপাশা এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওসমান গণি জানান, তিনি লোহাগড়া পৌরসভায় ১০ বছর যাবৎ চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত আছেন। অসহায়ভাবে হঠাৎ করে কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর চিঠি ছাড়া গত ২৬ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লোহাগড়া পৌরসভার তৎকালীন প্রশাসক সুস্মিতা সাহা স্বাক্ষরিত একটি পত্রে ওসমান গণিকে ডাকযোগে অব্যাহতির এই আদেশ পাঠানো হয়েছে। পরের দিন (২৭ জুলাই) তিনি লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক হিসেবে শেষ অফিস করেন। এরপর সুস্মিতা সাহা পড়ালেখার জন্য সরকারের তরফে আমেরিকায় চলে গেছেন। বিষয়টি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ওসমান গণি আরো বলেন, কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বিধিবহির্ভূতভাবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই চিঠিতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পত্রে বলা হয়েছে, তিনি নিয়মিত অফিসে আসেন না, অফিসের কাজে পাওয়া যায় না এবং কোনো কর্মকর্তার আদেশ মানেন না। ওসমান গণি বলেন, আমি যথাযথভাবে অফিসে হাজিরা দিয়েছি, যা হাজিরা খাতায় প্রমাণ আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যদি দায়িত্ব পালনে কোনো সমস্যা থাকে, তাহলে নিয়মানুযায়ী কর্তৃপক্ষ আমাকে সতর্ক করতে পারতেন বা কারণ দর্শানোর নোটিশ দিতে পারতেন। কিন্তু, আমার প্রতি এ ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি। সরাসরি চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া ১০ জন চুক্তিভিত্তিক কর্মচারির মধ্যে সম্প্রতি ছয়জনের বেতন বৃদ্ধি করা হয়েছে। অপর চারজনকে ঠিকমত অফিস না করার অভিযোগে তাদের বেতন বৃদ্ধি করা হয়নি তৎকালীন পৌর প্রশাসক কর্তৃক। অথচ, বাকি তিনজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ উদ্দেশ্যমূলকভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।

এদিকে, পৌর কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত মাসিক সভায় তার চাকরিচ্যুতির বিষয়টি যথাযথভাবে আলোচনা করা হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ সংক্রান্ত সভার কার্যবিবরণী, রেজুলেশন ও অন্যান্য নথিপত্র যাচাই করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জোর দাবি জানাচ্ছেন।

ভুক্তভোগী ওসমান গণি বলেন, তার চাকরিচ্যুতির নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। তিনি পৌরসভার প্রকৌশল শাখায় কাজ করেছেন এবং সেখানেই দায়িত্ব পালনের সময় পৌরসভার কার্যসহকারীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তাদের প্ররোচণায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য তিনি আবারো জোর দাবি জানাচ্ছেন।

এছাড়া, লোহাগড়া পৌরসভার কিছু কর্মকর্তার দায়িত্ব পালন, পদায়ন, আর্থিক লেনদেন, প্রকল্প বাস্তবায়ন, বিল-ভাউচার ও নকশা অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে অনেক পারস্পরিক অভিযোগ রয়েছে। এসব ঢাকায় তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং, সব অনিয়মের সঠিক তদন্ত করে তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি তিনি করছেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা মোবাইল ফোনে জানিয়েছেন যে, তিনি চাইলেই আউটসোর্সিংয়ের (চুক্তিভিত্তিক) কাউকেও অব্যাহতি দিতে পারেন। তবে, ওসমান গণিকে কোথাও কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিনা, তা তিনি সঠিকভাবে জানাননি।

আরও জানান, লোহাগড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার বর্তমান প্রশাসক এস এম মুস্তাফিজুর রহমান বলেন, তিনি ওসমান গণিকে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি অবগত হয়েছেন। বিধিমতো বা নীতিগতভাবে আপিল করার সুযোগ থাকলে তিনি (ওসমান গণি) তা ব্যবহার করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

 

নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সময়ের সুযোগ নিয়ে অভিযোগ উঠেছে গলায় রামদা ধরে বাড়িসহ অন্যান্য সম্পত্তির দলিলে সই করিয়ে নেওয়ার। তার তিন সৎ ভাইসহ মোট আটজনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালের ঘটনা নিয়ে গত সোমবার সংসদ সদস্যের স্ত্রী পারভিন আক্তার দিরাই আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলা ও আদালতের আদেশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহিত লাল চন্দ।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন, নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। এছাড়া দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপন গ্রামের নাজমুল ইসলামের ছেলে তাজুল ইসলাম এবং দিরাইয়ের নুরুল ইসলামের মেয়ে মোহরার মমতাজ বেগম।

মামলায় পারভীন আকতার অভিযোগ করেছেন, নাছির চৌধুরীর (৭৫) গলায় রামদা ধরে হুমকি দিয়ে তার তিন সৎ ভাই বাড়ি ও অন্যান্য সম্পদের দলিলে সই করিয়ে নিয়েছেন। নাছির তখন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং মানসিকভাবে অবুঝ ছিলেন। তার মৃত্যুর পর সৎ ভাইয়েরা এই সম্পত্তি নিজেদের নামে দলিল করার পরিকল্পনা করেছিলেন যেন তিনি এবং পৈতৃক সম্পত্তির দুই স্ত্রী ও দুই সন্তান বঞ্চিত হন। ২০২২ সালের জানুয়ারি মাসে ঢাকা থেকে আসা সময় অসুস্থ নাছির চৌধুরীকে দেখা করতে গিয়ে পারভীন মারপিট ও শ্লীলতাহানির শিকার হন। তার পর তিনি অসুস্থ নাছিরকে তার প্রথম স্ত্রী নিঃসন্তান শেলী চৌধুরী ও বোন শামীমা চৌধুরীর কাছে রেখে আসেন, তখন তারা দুজনও অসুস্থ ছিলেন। এরপর আসামিরা ২৫ জানুয়ারি দিরাই সাবরেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে নিয়ে এসে নাছির চৌধুরীকে দলিলে সই করতে চাপ দেন। তিনি এতে অসম্মতি জানান। পরে গলায় রামদা ধরে সই না করলে হত্যার ভয় দেখান। স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে গেলে তারাও তাকেও হত্যার হুমকি দেন। পরে বাধ্য হয়ে তিনি সই করেন।

পারভীন আকতার দাবি করেন যে, পরবর্তীতে তিনি পুলিশের সহায়তায় নাছির চৌধুরীকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি জোর করে দলিলে সই নেওয়ার বিষয়টি জানতে পারেন। বিষয়টি নিয়ে আলোচনা হলে আসামিরা ক্ষমা চান এবং দ্রুত দলিল বাতিলের আশ্বাস দেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ নেননি। ঘটনার পরে শেলী চৌধুরী ও শামীমা চৌধুরী দুজনই মারা গেছেন।

এ প্রসঙ্গে মামলার অন্যতম আসামি মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘‘দলিল রেজিস্ট্রি করেন সাবরেজিস্ট্রার। আমার বোন এবং নাছির উদ্দিন চৌধুরীর ‘প্রকৃত’ স্ত্রী বিষয়টি জানতেন। মামলা কী হয়েছে তা জানি না। জানার পর আইনিভাবেই জবাব দেব।’’.

নাছির চৌধুরী সুনামগঞ্জ-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখেরি চাহার সোম্বায় ছুটি থাকছে না যাদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


আখেরি চাহার সোম্বায় ছুটি থাকছে না যাদের

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ দিবস উপলক্ষে বাংলাদেশে কোনো সরকারি সাধারণ বা বাধ্যতামূলক ছুটি নেই। ফলে এদিন সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আখেরি চাহার সোম্বা ইসলামি সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হলেও এটি সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়। তাই সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এদিন কোনো বাধ্যতামূলক ছুটি থাকছে না।

একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পরিচালনা করবে। অন্যান্য করপোরেট ও বেসরকারি প্রতিষ্ঠানেও দিনটি সাধারণ কর্মদিবস হিসেবে পালিত হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা অন্তর্ভুক্ত থাকতে পারে। ফলে এসব প্রতিষ্ঠানে ওই দিন ছুটি থাকতে পারে।

এ ছাড়া কোনো কর্মজীবী ব্যক্তি চাইলে নিজ ধর্মীয় বিশ্বাস বা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ঐচ্ছিক ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে সেটি প্রতিষ্ঠানের অনুমোদনসাপেক্ষ।

অর্থাৎ, আখেরি চাহার সোম্বায় সবার জন্য সরকারি ছুটি নয়; শিক্ষাপ্রতিষ্ঠান ও অনুমোদিত ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেই ছুটির সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুত ছিলেন অবস্থানরত সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র। আটককৃতরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিলের সংলগ্ন ওই বাসায় ডাকাতির পরিকল্পনা সম্পর্কে তথ্য পায় ডিবির গুলশান বিভাগ। এই ডাকাত দলটির সদস্যরা ওই বাসা থেকে সোনাসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির আগে তারা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডিবি সদস্যরা তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করে। এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, ছয় সদস্যের ওই ডাকাত দলের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%