প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুত ছিলেন অবস্থানরত সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র। আটককৃতরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিলের সংলগ্ন ওই বাসায় ডাকাতির পরিকল্পনা সম্পর্কে তথ্য পায় ডিবির গুলশান বিভাগ। এই ডাকাত দলটির সদস্যরা ওই বাসা থেকে সোনাসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির আগে তারা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডিবি সদস্যরা তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করে। এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, ছয় সদস্যের ওই ডাকাত দলের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন