ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ


মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগানোর উদ্দেশ্যে এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) ২৮ নভেম্বর বাংলাদেশ থেকে একটি মেডিকেল ও মিডিয়া প্রতিনিধিদলকে মালয়েশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা করেছে।

এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং অংশগ্রহণকারী এজেন্সি ও গণমাধ্যম প্রতিনিধিদের মালয়েশিয়ার চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা, চিকিৎসা সক্ষমতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান সহায়তা ব্যবস্থার সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা।

সফরের পূর্বে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হাজওয়ান হাসনোলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম এজেন্সি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তারা মালয়েশিয়ায় একটি সুপরিকল্পিত কর্মসূচির আওতায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন এবং পেশাগত মতবিনিময়ে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণকারী এজেন্সিগুলো বিভিন্ন চিকিৎসা বিশেষায়ন, চিকিৎসার সুযোগ, পদ্ধতি এবং আন্তর্জাতিক রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

এই সফরটি MHTC-এর ‘U-Turn to Malaysia’ প্রচারের অংশ এবং ২০২৬ সালের আগস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে MHTC-এর সাম্প্রতিক মতবিনিময়ের ধারাবাহিক উদ্যোগ। এ বিষয়ে মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনোল মন্তব্য করেন, মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোগীদের জন্য বিস্তৃত মানসম্মত স্বাস্থ্যসেবা, বিশেষায়িত চিকিৎসা সুবিধা এবং সাশ্রয়ী চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়াও, মুসলিমবান্ধব পরিবেশ, হালাল খাবার এবং বাংলাদেশি রোগীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সেবার কারণে মালয়েশিয়া তাদের জন্য একটি পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গন্তব্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই খবর জানান।

নিহতদের মধ্যে একজন হলেন যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহ্জামাল (৫০)। অপরজন হলেন রাজধানীর রামপুরা এলাকার মৃত মো. মোখলেছ শেখের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।

শাহ্জামাল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং বুধবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে সেখানে ছিলেন।

অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কিডনি ও ক্যান্সারজনিত রোগ নিয়ে আব্দুল্লাহ আল মামুনকে (২৪) বৃহস্পতিবার সকাল ৭টা ১৯ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি রামপুরা থানার মামলার আসামি ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা পাবলিক স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বসুন্ধরা পাবলিক স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার বিতরণ

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্বপাড়ায় অবস্থিত ইগনাইট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ, মোজা ও চকলেটসহ নানা উপহার। উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এবিজির ভাইস-চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিপিএসসির অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইগনাইট স্কুলকে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। গভর্নিং বডির সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা হবে।’

তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইসরাত জাহান এ উদ্যোগের জন্য বিপিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরো জানান, শিশুদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়ে থাকেন তারা। বিপিএসসির এ উদ্যোগ শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এ জন্য তারা কৃতজ্ঞ। উপহারসামগ্রীগুলো শিশুদের প্রয়োজন মেটাতেও সহায়ক হবে।

বিপিএসসির জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মনসুর রহমান খান বলেন, ‘শিশুদের উচ্ছ্বাস ও আন্তরিক অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের কথা প্রায়ই শোনা যায়। তবে সরাসরি তাদের সঙ্গে দেখা করে তাদের জীবন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ হয়েছে এবার। আমাদের দেখে শিশুদের যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

এ ধরনের আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বিভিন্ন স্থানে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমন্বয়ক ও বিপিএসসির সহকারী শিক্ষক নুসরাত নিগার বলেন, ‘নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। এ অভিজ্ঞতা তাদের মধ্যে সহমর্মিতা তৈরি করবে এবং শিক্ষার প্রকৃত অর্থ উপলব্ধি করতে সহায়তা করবে।’

আয়োজকরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু উপহার বিতরণ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহমর্মিতার চর্চা বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নেই নেওয়া হলো একে একে পাঁচ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ময়মনসিংহে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নেই নেওয়া হলো একে একে পাঁচ পরীক্ষা

ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের অভিযোগ উঠেছে সমাপনী পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার পর, সেই প্রশ্নের ভিত্তিতে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করেছে। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে স্থগিত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, ত্রিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সেই নিয়ম মানছে না। বিভিন্ন প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটছে। এসব প্রশ্ন পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা যাচ্ছে, নির্ধারিত পরীক্ষার তারিখের আগেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর নির্ধারিত ছিল। কিন্তু ২৫ নভেম্বরই ইউটিউবে ওই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন পরীক্ষাটি স্থগিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, এসব পরীক্ষাও ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ভিত্তিতে নেওয়া হয়েছে। এইভাবে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার পর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে জানানো হয়, পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো কয়েকজন অসাধু শিক্ষক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তাদের দাবি, আগের ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা রয়েছে। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এ বিষয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলের প্রশ্নের সঙ্গে মিলে গেছে—এমন তথ্য শোনার পরই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার বিষয়টি কীভাবে ঘটেছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে কেন আসবে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নে চলছে পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


‎ত্রিশালে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে  ফাঁস হওয়া প্রশ্নে চলছে পরীক্ষা

‎‎ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বিভিন্ন স্কুল গুলোতে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই Abir Mentor নামে একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁশ হওয়ার অভিযোগ উঠেছে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই এসব প্রশ্ন ছড়িয়ে পড়লেও অধিকাংশ প্রতিষ্ঠান সেই প্রশ্ন দিয়েই পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও পাঠদান যাচাই করতে প্রতিষ্ঠানের নিজস্ব তৈরি প্রশ্নে পরীক্ষা নেয়ার কথা থাকলেও
‎ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো অধিকাংশই তা মানছে না।
‎
‎অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনা মূল্যে দেয়া প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা নিচ্ছে স্কুল গুলো। যা পরীক্ষার আগেই বাইরে ছড়িয়ে পড়ছে।
‎
‎সরেজমিন ও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা গেছে, নির্ধারিত তারিখের আগেই এসব প্রশ্ন পাওয়া যাচ্ছে। এ পযর্ন্ত এসব প্রশ্ন দিয়ে পূর্ব নির্ধারিত পরীক্ষার্থীদের ৫টি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।
‎
‎নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ২৬ নভেম্বর নির্ধারিত থাকলেও ২৫ নভেম্বরই ইউটিউবে হুবহু প্রশ্ন পাওয়া গেছে।
‎
‎এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিলো। পরীক্ষা দিতে এসে জানলাম পরীক্ষা স্থগিত  করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানান।
‎
‎নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিক্ষার প্রশ্নপত্র
‎একটি ইউটিউব চ্যালের সাথে মিলেছে এটা শুনা মাত্রই আমরা পরিক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে এ পরীক্ষা গুলো নতুন প্রশ্ন করে নেওয়া হবে।
‎
‎এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মফিজুল ইসলাম বলেন, যেহেতু ইউটিউবের সাথে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গিয়েছে। এটা কি ভাবে হলো তা যাচাই-বাছাই করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের বক্তব্য জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।
‎
‎ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, এটি কোমলমতি শিক্ষার্থীদের একধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র এটা কেন ইউটিউবে আসবে? এর সাথে কারা জড়িত। এবিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেওয়া  হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%