প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই খবর জানান।
নিহতদের মধ্যে একজন হলেন যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহ্জামাল (৫০)। অপরজন হলেন রাজধানীর রামপুরা এলাকার মৃত মো. মোখলেছ শেখের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।
শাহ্জামাল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং বুধবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে সেখানে ছিলেন।
অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কিডনি ও ক্যান্সারজনিত রোগ নিয়ে আব্দুল্লাহ আল মামুনকে (২৪) বৃহস্পতিবার সকাল ৭টা ১৯ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি রামপুরা থানার মামলার আসামি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন