ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলম্বিয়ার নাগরিককে ইউক্রেনের পক্ষে যুদ্ধের জন্য ২০ বছরের কারাদণ্ড দিল রাশিয়া


কলম্বিয়ার নাগরিককে ইউক্রেনের পক্ষে যুদ্ধের জন্য ২০ বছরের কারাদণ্ড দিল রাশিয়া

দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত আদালত কলম্বিয়ার এক নাগরিককে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেছে। রাশিয়ার অভিযোগ হলো, ওই ব্যক্তি ইউক্রেনের পক্ষে ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী কলম্বিয়ার নাগরিক ক্রিস্টিয়ান মোরালেস মেনদোজার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত এই রায় প্রদান করেছে। তাকে সশস্ত্র সংঘাতের একজন ভাড়াটে যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মস্কো এবং কিয়েভ উভয় পক্ষই নিজেদের পক্ষে লড়াই করার জন্য হাজার হাজার বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছে।

আরও পড়ুন: পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর ৬৫৫ শতাংশ জমি জব্দের নির্দেশ

গত মাসে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধে অংশ নিতে গিয়ে ২৫০ জনের বেশি নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় ১ হাজার জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে ১৬২ জন নিহত ও ৬৬৬ জন নিখোঁজ হয়েছেন। রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে ৯৪ জন নিহত ও ২৯৭ জন নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অন্তত ১০ হাজার কলম্বিয়ার নাগরিক বিদেশের বিভিন্ন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশ নিচ্ছেন। উচ্চ বেতন ও নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে অনেকেই এসব যুদ্ধে যোগ দিচ্ছেন। তবে তাদের মধ্যে অনেককেই অমানবিক পরিস্থিতিতে লড়াই করতে হচ্ছে।

গত মে মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, তাদের মধ্যে অন্তত ৭ হাজার জন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিনের সামরিক ও সশস্ত্র সংঘাতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কারণে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কলম্বিয়ার নাগরিকদের চাহিদা রয়েছে। এ কারণে দেশটির হাজার হাজার মানুষ বিদেশের বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছেন।

২০২২ সাল থেকে ইউক্রেনের পক্ষে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে রাশিয়ার আদালত বেশ কয়েকজন বিদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেছে।

আরও পড়ুন: ২০২৮ সালে বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারত্ব চুক্তির সম্ভাবনা: ডেনিশ স্টেট সেক্রেটারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শিক্ষকের গলা চেপে ধরার অভিযোগ, ইউএনওতে লিখিত আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


সাভারে শিক্ষকের গলা চেপে ধরার অভিযোগ, ইউএনওতে লিখিত আবেদন

সাভারের মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের এক সিনিয়র সহকারী শিক্ষককে গলা চেপে ধরার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষককে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে। লাঞ্ছিত শিক্ষক ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়ার এক সময়ের শিক্ষক ছিলেন। শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (২৩ নভেম্বর) বিদ্যালয়ে বার্ষিক ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর শিক্ষকরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলে, পূর্বের কোনো নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন অভিভাবকদের নিয়ে একটি বৈঠকে শিক্ষকদের ডেকে পাঠান। সেখানে উপস্থিত হলে বিএনপি নেতা কদম আলী ভূঁইয়া শিক্ষকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় কথা বলেন এবং অভিযোগ করেন যে শিক্ষকরা ঠিকমতো ক্লাস করান না, যার ফলে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হচ্ছে।

শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, "আমি এর প্রতিবাদ করায় সে আমাকেও বকাঝকা করে এবং গলা চেপে ধরে। আমি ৩১ বছর ধরে সুনামের সাথে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। বিএনপি নেতা কদম আলীও আমার ছাত্র ছিল। কিন্তু সেই ছাত্রই আমার গলা চেপে ধরেছে।"

তিনি আরও জানান, এ ঘটনার পর লজ্জা ও মানসিক চাপের কারণে তিনি দুই দিন বিদ্যালয়ে আসেননি। গলা ও ঘাড়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তিনি ইতোমধ্যে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে তাকে ফোন করা হচ্ছে, কিন্তু তিনি ভয়ের কারণে রিসিভ করছেন না।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক আতঙ্ক প্রকাশ করে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল বলেন, "আমার শিক্ষকতা চাকরির আছে আর কিছুদিন, এর মধ্যে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না।"

এদিকে, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "টেস্ট পরীক্ষার রেজাল্ট অনেকের খারাপ হয়েছে এসব বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে আমরা বসে ছিলাম। তখন স্থানীয় বিএনপি নেতা কদম আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। শিক্ষকরা ভালোমতো পড়ালে ছাত্রদের রেজাল্ট খারাপ হতো না -এসব বিষয় নিয়ে কদম আলী কথা বলার এক পর্যায়ে শিক্ষকদের পক্ষ নিয়ে সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান প্রতিবাদ করেন। এর মধ্যেই দুজনে সামনাসামনি হয়ে যান। সামনাসামনি হলে একটু হাত লাগতেই পারে, ঘটনাটি হঠাৎ করেই হয়েছে; কোনো পরিকল্পিত কিছু ছিল না।" তিনি দাবি করেন, বিষয়টি সমঝোতার চেষ্টা করা হলেও ওই শিক্ষককে পাওয়া যায়নি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো কোনো ঘটনা তার চোখে পড়েনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়া বলেন, "ওই স্কুলের কিছু শিক্ষক আওয়ামী লীগের দোষর। শিক্ষা ব্যবস্থার মান খুবই খারাপ। অভিভাবক মিটিংয়ে শিক্ষকরা ঠিকমতো পড়ালে লেখাপড়ার মান খারাপ হত না এসব কথা বলেছি। তবে কোনো শিক্ষককে আমি লাঞ্ছিত করিনি।" তিনি স্বীকার করেন যে শিক্ষক মাহবুবুর রহমান তার শিক্ষক ছিলেন এবং বর্তমানে তার পরিবারের কেউ ওই বিদ্যালয়ে লেখাপড়া করে না।

এ বিষয়ে জানতে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠালেও তিনি জবাব দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। বিজয় দিবসের দিন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী আয়োজন সম্পন্ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি প্রদান করেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


শেরপুরে আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংবিধান সংশোধন কমিটির সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল মন্তব্য করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।" এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মাহমুদুল হক রুবেল আরও বলেন, "একটি কুচক্রী মহল আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।" তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পরামর্শ দেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো অপতৎপরতা প্রতিহত করার গুরুত্ব তিনি তুলে ধরেন।

সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূরমোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, নকশি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল লতিফ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান এবং ফজলুল হক মাস্টারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার করণীয় নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ কর্তৃক আয়োজিত ১২তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ-২০২৬’ পুরস্কার অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

সম্প্রতি পাকিস্তানের করাচিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের হাত থেকে। অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ-এর চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ুন দারও উপস্থিত ছিলেন।

এই গৌরবময় অর্জন উদযাপন উপলক্ষে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, আরিফ আহমেদ চৌধুরী, শাহিনুজ্জামান ইয়াকুব ও সাজিদ আজাদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও ড. হাসিনা শেখ; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন।

ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান ও হাফেজ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল্লাহ, সিএসএএ; মহাব্যবস্থাপক ও কোম্পানি সেক্রেটারি মো. আনিসুর রহমান; মহাব্যবস্থাপক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ; মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির; মহাব্যবস্থাপক ও চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এ আন্তর্জাতিক স্বীকৃতি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে উৎকর্ষ, গ্রাহকের আস্থা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতি পূবালী ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%