১২:৫১ পি.এম
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় দিনব্যাপী বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির সহস্রাধিক গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক ফয়সাল মিঠু, যুগ্ম আহ্বায়ক সানজিদ সানি, সদস্য আবুল ফরাজি ও সদস্য সচিব মারুফ বিল্লাহ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই।" তারা আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোংলার পথে যাত্রা শুরু, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন