প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ফারজানা আক্তার। এ সময় কালিহাতি বিএনপি ও এলেঙ্গা পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন