১২:৩৩ এম
ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৪ নম্বর জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় জয়শ্রী বাজারে কাউন্সিল উপলক্ষে সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জয়শ্রী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্ত। সদস্যসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও সালাউদ্দিন মাহতাবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনকে ঘিরে জয়শ্রী বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনের চূড়ান্ত ফলাফল
কাউন্সিলের ভোটগ্রহণ শেষে ৪ নম্বর জয়শ্রী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ও প্রাপ্ত ভোট ঘোষণা করা হয়। ফলাফল হলো—
সভাপতি: জাহাঙ্গীর হোসেন রানা — ১৩৩ ভোট
সিনিয়র সহ-সভাপতি: মৌলা মিয়া — ১৯১ ভোট
সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম — ১৪৭ ভোট
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল কাদির — ১৩২ ভোট
সাংগঠনিক সম্পাদক: শাহাদাত হোসেন রানা — ২৩৩ ভোট
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা। সম্মেলনের মধ্য দিয়ে জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন