ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ গ্রেপ্তার


সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ গ্রেপ্তার

সাতক্ষীরা, ৬ অক্টোবর, ২০২৬ : সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি, সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার অপর সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকা থেকে সদর থানা ও ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার নাহিদ হাসান (২৬) এবং একই এলাকার অমিত হাসান শিপন (৩০)।

আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি

পুলিশ জানায়, জাকারিয়া হত্যাকান্ডের পর থেকে আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছিল। একপর্যায়ে পুলিশ জানতে পারে যে, আসামিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দণ্ডিত সাবেক সেনার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডে ট্রাম্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দণ্ডিত সাবেক সেনার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডে ট্রাম্পের অনুমোদন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করার দায়ে দণ্ডিত সাবেক মার্কিন সেনা মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসানের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সোমবার এই তথ্য জানিয়েছে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফোর্ট হুডের ওই হামলায় ২০ জনেরও বেশি মানুষ আহত হন। যদি হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এটি ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হবে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সুপারিশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দণ্ডিত ‘সন্ত্রাসী’ নিদাল মালিক হাসানের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সচিব মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এবং স্থান নির্ধারণ করবেন।

২০১৩ সালে ফোর্ট হুডে আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে চালানো ওই বন্দুক হামলার জন্য সামরিক আদালতের জুরি হাসানকে মৃত্যুদণ্ড দেন।

বিচারের সময় হাসান নিজেই নিজের পক্ষে আইনি লড়াই করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি কোনো সাক্ষী হাজির করেননি, নিজেও সাক্ষ্য দেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করার কোনো চেষ্টা করেননি। আদালত নিযুক্ত তাঁর আইনজীবীরা আশঙ্কা করেছিলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে মৃত্যুদণ্ড পেতে চাইছেন।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম হাসান ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের বিশাল ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালান। ওই ঘাঁটি থেকে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করতে মার্কিন সেনাদের পাঠানো হতো।

নিহত ১৩ জনের মধ্যে ১২ জন এবং আহত ৩০ জনই ছিলেন সেনাসদস্য। হামলার জবাব দিতে আসা একজন বেসামরিক পুলিশ কর্মকর্তা হাসানকে গুলি করে আহত করেন, যার ফলে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হন।

হাসানের বিচার চলাকালে আদালতকে জানানো হয় যে, তিনি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও দখলনীতির বিরোধিতা করতেন।

এছাড়া, আদালতকে জানানো হয় যে, তিনি অনলাইনে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট উগ্রপন্থী ধর্মীয় বক্তা আনোয়ার আল-আওলাকির সঙ্গে যোগাযোগ করেছিলেন। মার্কিন নাগরিক আওলাকি পরে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন।

যুক্তরাষ্ট্রে ব্যাপক বন্দুক হামনা সাধারণ ঘটনা হলেও সামরিক স্থাপনায় এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল।

২০২৫ সালে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক সেনাসদস্য গুলি চালিয়ে পাঁচ সহকর্মীকে আহত করেন। পরে তাঁকে কাবু করে আটক করা হয়।

২০১৯ সালে হাওয়াইয়ের একটি সামরিক ঘাঁটিতে এক মার্কিন নৌসেনা গুলি চালিয়ে দুজনকে হত্যা ও একজনকে আহত করেন। একই বছর ফ্লোরিডার একটি সামরিক স্থাপনায় সৌদি আরবের এক সামরিক প্রশিক্ষণার্থী তিনজনকে গুলি করে হত্যা করেন।

২০১৫ সালে কুয়েতি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক টেনেসি অঙ্গরাজ্যের দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে চারজন মেরিন সেনা ও একজন নাবিককে হত্যা করেন। এফবিআই পরে জানায়, ওই হামলাকারী একটি ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর’ আদর্শে অনুপ্রাণিত ছিল।

এর দুই বছর আগে, ২০১৩ সালে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত নেভি ইয়ার্ডে এক ব্যক্তি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা এবং আটজনকে আহত করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


শিশুদের বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন, "শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তি আরও মজবুত হবে।"

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, "আজকের অনুষ্ঠানটি মূলত শিশুদের নিয়ে। তাই বড়দের বক্তব্যের চেয়ে শিশুদের কথা শোনাই হওয়া উচিত এ আয়োজনের মূল লক্ষ্য।" তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন, শিশু একাডেমির কার্যক্রম শুরুর সময় তিনি নিজেও শিশু হিসেবে সেখানে এসেছিলেন।

তিনি আরও বলেন, "আজকে তোমরা শিশু হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছো, একদিন আমিও এই শিশু একাডেমিতে এসেছিলাম। শিশু হিসেবেই এসেছিলাম। একজন শিশু অতিথি হিসেবে আমি এই শিশু একাডেমিতে এসেছিলাম।"

প্রধানমন্ত্রী জানান, শিশু একাডেমির ‘শিশু’ ম্যাগাজিনে তার ও তার ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে নিজের একটি গল্প ও ছোট ভাইয়ের লেখা দেখতে পেয়ে পুরোনো স্মৃতি ফিরে আসার কথাও উল্লেখ করেন তিনি।

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি তোমাদের কাছে পড়ালেখার কথা বলব না। তোমাদের আজকে আমি বলব, তোমাদের খেলাধুলা করতে হবে।"

তিনি শিশুদের বিভিন্ন প্রতিভার কথা উল্লেখ করে বলেন, "কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ গান, নাচ কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে। প্রত্যেক শিশুর ভেতরে কোনো না কোনো গুণ রয়েছে এবং সেই গুণ বিকাশের জন্য প্রয়োজন যথাযথ সুযোগ।"

নিজের গিটার ও কিবোর্ড শেখার আগ্রহের কথা উল্লেখ করে তিনি শিশুদের উদ্দেশে বলেন, "যারা গিটার, হারমোনিয়াম, বাঁশি কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে, তারা যেন তা ভালোভাবে শেখে এবং সম্পূর্ণ করে।"

যারা গান বা নাচ পছন্দ করে, তাদেরও সেই প্রতিভা বিকাশে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি। একইভাবে যারা কেরাত ও কোরআন তেলাওয়াত পছন্দ করে, তাদের তা সুন্দরভাবে রপ্ত করার পরামর্শ দেন।

শিশুদের প্রতিভা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি জানান, "প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে সারাদেশে ২২ লাখ শিশু- ১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম অব্যাহত রাখা গেলে এখান থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

শিশুদের প্রতিভা বিকাশের জন্য ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া কার্যক্রম নতুন করে চালু করার কথাও জানান তিনি। সিলেট থেকে শুরু করে ঢাকার আর্মি স্টেডিয়ামে ক্রীড়া আয়োজন সম্পন্ন করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "শিশুদের শুধু সংস্কৃতি ও শিল্পচর্চায় নয়, খেলাধুলাতেও পারদর্শী করে তুলতে হবে। একটি শিশুর শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার ক্ষেত্রে অন্তত কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকা প্রয়োজন।"

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সবার জন্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "দেশের অধিকাংশ পরিবারের পক্ষে ব্যক্তিগতভাবে সন্তানদের এসব সুযোগ করে দেয়া সম্ভব নয়।" তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের শিশুরাও যেন শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার সুযোগ পায়, সে জন্য স্কুল পর্যায় থেকে এসব সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, "প্রত্যেকটি বাচ্চার মধ্যে কোনো না কোনো কিছু একটা কোয়ালিটি আছে। আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটা করে দেওয়া, যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারবে।"

সরকারপ্রধান আরও বলেন, "এ-সংক্রান্ত কাজগুলো মোটামুটিভাবে গুছিয়ে আনা হয়েছে এবং ২০২৭ অথবা ২০২৮ সাল থেকে পুরো প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রয়েছে।" প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র ও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্র বেছে নেয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি।

ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিশুদের প্রস্তুত করতে স্কুল পর্যায় থেকে অতিরিক্ত বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান, জাপানিজসহ কয়েকটি বিদেশি ভাষার মধ্য থেকে শিশুরা নিজেদের পছন্দের একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে।"

তার মতে, "একটি তৃতীয় ভাষায় দক্ষতা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে অন্য দেশের মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে শিশুদের সহায়তা করবে।"

শিশুদের শুধু পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি কিংবা ভাষাজ্ঞান অর্জন করলেই হবে না; তাদের মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান।

তিনি বলেন, "তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে। তোমাদেরকে এই দেশের প্রকৃতি, এই দেশের পশুপাখির প্রতিও কিন্তু তোমাদেরকে মানবিক হতে হবে।"

শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাড়ি, স্কুল কিংবা আশপাশের এলাকায় থাকা গাছের যত্ন নিতে হবে। পশুপাখির প্রতিও সদয় হতে হবে। প্রকৃতি ও প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ৫, ১০ ও ১৬ দিনের লম্বা ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ৫, ১০ ও ১৬ দিনের লম্বা ছুটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, স্তরভেদে ছুটির মেয়াদে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এবারের পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায়, ছুটির মেয়াদ অনেকটা দীর্ঘ হচ্ছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বনিম্ন ৫ দিন থেকে সর্বাধিক ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে।

ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তির কারণে এই পার্থক্য সৃষ্টি হয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন থাকবে। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজার কারণে বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিন বন্ধ থাকবে।

এদিকে, এই ছুটির সঙ্গে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে, শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাবেন।

কলেজ ও উচ্চ মাধ্যমিক

কলেজের জন্য ছুটির সময় আরো বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

তবে, ছুটি শুরুর আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। তবে, এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ দিনের ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায়, তারা নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। সেক্ষেত্রে সঠিক ও নিশ্চিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা দাপ্তরিক বিজ্ঞপ্তি দেখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার কুইবেকের নির্বাচনে বিচ্ছিন্নতাবাদীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


কানাডার কুইবেকের নির্বাচনে বিচ্ছিন্নতাবাদীদের জয়

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : কুইবেকের প্রাদেশিক নির্বাচনে সোমবার বিচ্ছিন্নতাবাদী দল পার্টি কুইবেকোয়া জয় লাভ করেছে, যা কানাডার ফরাসি ভাষাভাষী প্রদেশ হিসেবে পরিচিত।

দলটি ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর কুইবেকের কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গণভোট আয়োজন করবে।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

এই নির্বাচনের ফলাফল কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির জাতীয় ঐক্যের বার্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে, পার্টি কুইবেকোয়া প্রাদেশিক আইনসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। ফলে কানাডার সঙ্গে কুইবেকের থাকার পক্ষে সমর্থনকারী ফেডারেলপন্থীদের জন্য এই ফলাফল কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবুও, পিকিউয়ের এই জয় কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। একই সময়ে, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকির মুখে রয়েছে।

এ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর, কানাডার তেলসমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ আলবার্টায়ও একটি আলাদা ভোট অনুষ্ঠিত হবে।

সেখানে কানাডা থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে বিষয়ে ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনের ফলে পি কিউ নেতা পল সেন্ট-পিয়ের প্লামন্ডন, যিনি ৪৯ বছর বয়সী এবং পেশায় একজন আইনজীবী, কুইবেকের পরবর্তী প্রিমিয়ার হওয়ার পথে রয়েছেন।

তিনি তার নামের আদ্যক্ষর পিএসপিপি দিয়ে পরিচিত।

মন্ট্রিয়লে বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে উচ্ছ্বসিত সমর্থকেরা বিখ্যাত বিচ্ছিন্নতাবাদী স্লোগান দেন—‘কুইবেক একটি দেশ।’

আংশিক ফলাফলে দেখা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ অর্জন করেছে। তবে কানাডার সঙ্গে থাকার পক্ষে থাকা দলগুলোর মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ায় পিকিউয়ের জয় নিশ্চিত হয়েছে।

২৬ বছর বয়সী তেলশ্রমিক ফেলিক্স মারিনো এএফপিকে বলেন, ‘গণতন্ত্রে কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্ন তোলার অধিকার আমাদের আছে। স্বাধীনতার গণভোটের বিরোধিতা করা মানে গণতন্ত্রের বিরোধিতা করা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%