ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা-২০২৬, থাকছে নানা আয়োজন


শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা-২০২৬, থাকছে নানা আয়োজন

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রজাপতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

এই মেলার আয়োজন প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে করা হচ্ছে। এখানে প্রজাপতির জীবনচক্র, পরিবেশে তাদের ভূমিকা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হবে। দর্শনার্থীদের জন্য আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির হাট, ছবি আঁকা, কুইজ, বিতর্ক ও প্রজাপতি চেনার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে।

মেলায় প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।

আরও পড়ুন: শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এবারের মেলার বিশেষ আকর্ষণ ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। এতে বাংলাদেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা এবং গবেষণাভিত্তিক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। প্রজাপতি পালন, বাগান ও গবেষণাকেন্দ্র ঘিরেও থাকবে বিশেষ আয়োজন।

মেলার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও বর্ণিল প্রজাপতি উন্মোচন হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এরপর সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত র‍্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো ও প্রজাপতির অ্যারিয়াম অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা হবে। দিনব্যাপী চলবে প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানোর আয়োজন থাকবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।

আরও পড়ুন: স্নাতক পাশ করেও যেভাবে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘ক’ বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজে সব শিশু-কিশোর অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতার নিবন্ধনও সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

এছাড়া প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতির প্রজাতি শনাক্ত করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ‘কিডস’। সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরাক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।

আরও পড়ুন: ইবি রিসার্চ সোসাইটির সভাপতি নোমান, সাধারণ সম্পাদক ফাহিম

মেলার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, "প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকার আট ঘণ্টা কাজের দাবিতে অক্ষয় ও করণের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


দীপিকার আট ঘণ্টা কাজের দাবিতে অক্ষয় ও করণের সমর্থন

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এবার দীপিকার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার এবং নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁদের মতে, শুটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মঘণ্টা চাওয়ার অধিকার প্রত্যেক শিল্পীর রয়েছে। এ বিষয়ে নারী ও পুরুষ শিল্পীদের মধ্যে আলাদা কোনো নিয়ম থাকা উচিত নয়।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর একটি পর্বে কাজের সময়সূচি ও পেশাদারিত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা এবং কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ জোহর। তাঁর মতে, অক্ষয়ের মতো নিয়ম মেনে কাজ করা অভিনেতা খুব বেশি নেই।

আলোচনার একপর্যায়ে দীপিকার আট ঘণ্টা কাজের দাবির প্রসঙ্গ তুলে ধরেন করণ। প্রযোজক হিসেবে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দীপিকা একজন দায়িত্বশীল এবং পরিশ্রমী অভিনেত্রী। একই সঙ্গে তিনি একজন মা এবং স্ত্রী। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেওয়ার অধিকার তাঁর রয়েছে।

করণ আরও প্রশ্ন তোলেন, পুরুষ সুপারস্টাররা যদি নিজেদের সুবিধামতো কাজের সময় নির্ধারণ করতে পারেন, তাহলে নারী অভিনয়শিল্পীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম কেন থাকবে? তাঁর মতে, কর্মঘণ্টা নির্ধারণের বিষয়টি সবার জন্য সমান হওয়া প্রয়োজন।

করণের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অক্ষয় কুমারও। তাঁর মতে, আগে থেকেই পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা সম্ভব। এতে পুরো চলচ্চিত্র নির্মাণের কাজ আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

মা হওয়ার পর থেকেই কাজের ক্ষেত্রে দৈনিক আট ঘণ্টার শিফটের শর্ত দিয়ে আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সিদ্ধান্তের কারণে তাঁকে একাধিক বড় প্রকল্প ও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব ছাড়তে হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী।

২০২৫ সালে ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী কিস্তিতে কাজ না করার সিদ্ধান্তও আলোচনায় আসে। এবার অক্ষয় কুমার ও করণ জোহরের সমর্থন পাওয়ায় দীপিকার কর্মঘণ্টা নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে ১৭ হাজার টাকা মজুরি মেনে কাজে ফিরলেন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


সাভারে ১৭ হাজার টাকা মজুরি মেনে কাজে ফিরলেন শ্রমিকরা

সাভারে মালিকপক্ষ কর্তৃক ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে অনেক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে সাভারের অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা।

তবে কিছু কারখানায় শ্রমিকদের একটি অংশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এখনও কর্মবিরতি পালন করে চলেছেন।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৩(১) ধারায় এখনও ২১টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে উৎপাদন বন্ধ রেখেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।

কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন (বিডি) লিমিটেড, ম্যাংগো টেক্স লিমিটেড, কমফিট কম্পোজিট নিট লিমিটেড (ইউনিট-২), গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড, ম্যাক্সিমি এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড, দি রোজার ড্রেসেস লিমিটেড (ইসলাম গ্রুপ) এবং কাজীপুর ফ্যাশন লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ)।

পুলিশ জানিয়েছে, অনেক কারখানার শ্রমিক ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে কাজে ফিরেছেন। ফলে সেসব কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

এদিকে, ১৩(১) ধারায় মালিকপক্ষের সিদ্ধান্তে বন্ধ থাকা ২১টি কারখানা এখনও খুলে দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের ১০ বছর পর আইনি লড়াইয়ে ইতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


বিচ্ছেদের ১০ বছর পর আইনি লড়াইয়ে ইতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের

দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই শেষে ফ্রান্সের একটি আঙুরের খামারের মালিকানা নিয়ে বিরোধের মীমাংসা করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরিবারের স্বার্থে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান।

২০২২ সালে ব্র্যাড পিট মামলা করেন। তার অভিযোগ, যৌথ মালিকানাধীন শ্যাটো মিরাভাল নামের আঙুরের খামারে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক অংশ কেনার বিষয়ে সমঝোতা ভেঙে তিনি তা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন।

পরে অ্যাঞ্জেলিনা জোলির পাল্টা অভিযোগে ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। ব্র্যাড পিট নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের শেষ দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার ইউপি সচিব ৫৯ লাখ টাকা নিয়ে উধাও, স্বাক্ষর জালের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


নেত্রকোনার ইউপি সচিব ৫৯ লাখ টাকা নিয়ে উধাও, স্বাক্ষর জালের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে পৃথক দুটি ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এই অর্থ উত্তোলন করেছেন ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওই দিন রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের ৩৫০৫২০০০০১০৪৬ নম্বর ব্যাংক হিসাবে এ অর্থ জমা হয়। আগের স্থিতি ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।

পরবর্তী সময়ে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই তুলে সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেন প্রশাসক। তবে অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন এবং নির্ধারিত দুই দফা বিতরণ তারিখেও অনুপস্থিত থাকেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টাকা বিতরণের দিন ধার্য ছিল। এর আগে ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি; ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসক সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করেন এবং যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার ওই হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে। প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে, অথচ একজন কৃষকও টাকা পাননি।

একইভাবে সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বর হিসাব থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ওই হিসাবে ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা স্থিতি ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা থাকার কথা থাকলেও প্রশাসকের স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি হিসাব মিলিয়ে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২ নম্বর আসামি মো. উসমান গনি এবং ৩ নম্বর আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন।

ঘটনা জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২ নম্বর আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে উসমান গনি ও রিপন কর্মকার সচিবের সহায়তায় যোগসাজশে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন গাঁওকান্দিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা ও সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা ও উন্নয়ন তহবিলের অর্থ লোপাটের অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং পলাতক সচিবসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%