প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রজাপতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
এই মেলার আয়োজন প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে করা হচ্ছে। এখানে প্রজাপতির জীবনচক্র, পরিবেশে তাদের ভূমিকা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হবে। দর্শনার্থীদের জন্য আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির হাট, ছবি আঁকা, কুইজ, বিতর্ক ও প্রজাপতি চেনার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে।
মেলায় প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।
এবারের মেলার বিশেষ আকর্ষণ ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। এতে বাংলাদেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা এবং গবেষণাভিত্তিক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। প্রজাপতি পালন, বাগান ও গবেষণাকেন্দ্র ঘিরেও থাকবে বিশেষ আয়োজন।
মেলার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও বর্ণিল প্রজাপতি উন্মোচন হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এরপর সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত র্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো ও প্রজাপতির অ্যারিয়াম অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা হবে। দিনব্যাপী চলবে প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানোর আয়োজন থাকবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।
ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘ক’ বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজে সব শিশু-কিশোর অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতার নিবন্ধনও সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
এছাড়া প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতির প্রজাতি শনাক্ত করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।
এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ‘কিডস’। সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরাক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।
মেলার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, "প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন