বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৫ এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, ভবিষ্যতে প্রাণির জন্য বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এবারই প্রথম ঈদুল আজহায় ভারত থেকে গরু আমদানি করতে হয়নি। এরই মধ্যে এই খাত থেকে ৩০৯ কোটি টাকা রফতানি আয় করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “এই খাতের উন্নয়নের কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সেটি বন্ধ করে দিয়েছিল।”
সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এ খাতের উন্নয়নে কাজ করা হচ্ছে।
প্রাণির খাদ্য নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করেছি। বর্তমানে দেশের চাহিদার ১৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করি। ভবিষ্যতে যাতে ভ্যাকসিন আমদানি করতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি জনপদের মানুষের বঞ্চনার প্রকৃতি বোঝার জন্য সব সময় পরিসংখ্যানের প্রয়োজন হয় না। কখনো অসুস্থ শিশুকে কোলে নিয়ে পাহাড়ি পথ অতিক্রম করা বাবার মুখের দিকে তাকালেই রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।
কখনো প্রসববেদনায় কাতর এক নারীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পরিবারের সদস্যদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা উন্নয়নের প্রচলিত বয়ানের সামনে একটি কঠিন প্রশ্নচিহ্ন সৃষ্টি করে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বহু দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা এখনো এমন একটি নাগরিক অধিকার, যার প্রাপ্তি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, চিকিৎসকের উপস্থিতি এবং পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর। অসুস্থতার সঙ্গে লড়াই শুরু হওয়ার আগেই মানুষকে সেখানে দূরত্বের বিরুদ্ধে লড়তে হয়।
পাহাড়ের জীবন প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সবুজ অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ঝিরি ও ছড়া এই জনপদের স্বাভাবিক পরিচয়। অথচ প্রকৃতির এই অপরূপ আবহের অন্তরালে মানুষের জীবনযাত্রায় রয়েছে বহুমাত্রিক প্রতিকূলতা। বর্ষায় পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ওঠে, কোথাও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদ। এমন পরিস্থিতিতে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনাজনিত আঘাতও পরিবারের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মানচিত্রে যে দূরত্ব কয়েক কিলোমিটার, বাস্তবে তা কখনো কয়েক ঘণ্টার দুরূহ যাত্রা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সময়ক্ষেপণ রোগীর অবস্থাকে আরো জটিল করে তুলতে পারে।
স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না। সেখানে চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয়ের সরঞ্জাম, বিদ্যুৎ, নিরাপদ পানি এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা থাকতে হয়। প্রত্যন্ত গ্রামের মানুষ কোথায় প্রাথমিক চিকিৎসা পান, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে কত সময় লাগে, জরুরি রোগী পরিবহনের কী ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে জনবল ও ওষুধের প্রাপ্যতা কেমন-এসব প্রশ্নের উত্তর মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
গর্ভকালীন পরীক্ষা, নিরাপদ প্রসব, শিশুর নিয়মিত টিকাদান কিংবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ধারাবাহিক চিকিৎসা নিশ্চিত করতে নিকটবর্তী স্বাস্থ্যসেবার বিকল্প নেই। পরিবারের আয় কম হলে যাতায়াত, পরীক্ষা ও ওষুধের ব্যয় মেটানো আরো কঠিন হয়ে পড়ে। পাহাড়ের উন্নয়নকে শুধু সড়ক, পর্যটনকেন্দ্র কিংবা দৃশ্যমান অবকাঠামোর নিরিখে বিচার করলে মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলো আড়ালেই থেকে যাবে।
লেখক: কবি ও ছড়াকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাস অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই আগুনের কারণে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিংয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক হচ্ছেন স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় চালক গাড়িতে উপস্থিত ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পর ফিরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাস মালিক আমজাদ হোসেন জানান, "অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে যাওয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।"
দোকান মালিক ইউছুফ আলী বাবু জানান, "বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।"
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ যাওয়ার কারণে আড়াই মাস বয়সী একটি শিশুকন্যার জন্মসনদ প্রদান করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে।
কোচবিহার জেলার খাতামারি গ্রামের বাসিন্দা আমিনা খাতুন গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির জন্মসনদ সংগ্রহের জন্য তিনি স্বামী আবদুল হাবিবকে সঙ্গে নিয়ে হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে যান। কিন্তু সেখানে তাদের জানানো হয়, জন্মসনদ পেতে হলে প্রথমে পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বসবাসের সত্যতা যাচাইয়ের সনদ সংগ্রহ করতে হবে।
এরপর হাবিব দিনহাটার বিধায়ক অজয় রায়ের কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও তার আবেদন প্রত্যাখ্যাত হয়। তাকে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় শিশুটির জন্মসনদ প্রদান সম্ভব নয়।
হাবিব ‘দ্য হিন্দু’কে বলেন, ‘বিধায়কের কার্যালয়ের এক কর্মকর্তা আমাকে বাংলাদেশি নাগরিক বলে অভিহিত করেন। তিনি বলেন, আগে জাতীয় নাগরিক নিবন্ধনে (এনআরসি) নিজের নাম নথিভুক্ত করতে হবে। আমি কেন তা করতে যাব? জন্মের পর থেকে ভারতে বসবাস করছি। খাতামারিতে আমার বাড়িটি তৈরি করেছিলেন আমার দাদা। সব ধরনের নথিপত্র দেখিয়েছি, তারপরও তারা জন্মসনদ দিতে অস্বীকার করেছেন।’
তিনি আরো জানান, সাহেবগঞ্জের ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কার্যালয়েও একই কারণে তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
হাবিবের পরিবারের অন্যান্য সদস্যরাও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার শিকার হয়েছেন। তার তিন বোনের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের ‘যৌক্তিক অসংগতি’র বিষয়ে শুনানির জন্য তলব করেছে। কমিশনের দাবি, আরো ছয়জন ব্যক্তি হাবিবের বাবাকে নিজেদের বাবা হিসেবে ভোটার তালিকায় উল্লেখ করেছেন।
হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা খাতুন এবং বড় বোনের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম পুনর্বহালের জন্য তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন। তবে সেই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
শিশুটির জন্মসনদ প্রদানে প্রশাসনিক বাধা সৃষ্টির ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটি অবিলম্বে শিশুটির জন্মনিবন্ধন ও জন্মসনদ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
মাকতুবের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে এপিসিআর বলেছে, জন্মনিবন্ধন একটি আইনগত বাধ্যবাধকতা। জাতিসংঘের শিশু অধিকার সনদের (ইউএনসিআরসি) ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি শিশুর অবিলম্বে জন্মনিবন্ধন ও আইনগত পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। শিশুর আইনগত পরিচয়ের অধিকার কোনোভাবেই তার বাবা-মায়ের নির্বাচনি অবস্থানের সঙ্গে যুক্ত করা যায় না। এসআইআর-সংক্রান্ত প্রশাসনিক বিরোধ কোনো নবজাতকের মৌলিক অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সংগঠনটি জানিয়েছে, এ বিষয়ে জরুরি আইনি আবেদন নিয়ে কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে তারা।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বাসিন্দাদের মৌলিক পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে বাধার মুখে পড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।
সূত্র: মাকতুব মিডিয়া
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজকের কলামটি গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জরুরি’ শীর্ষক লেখাটির একটি বর্ধিত অংশ।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি মূলত একটি আইনি ও সাংবিধানিক বিষয়। তবে, ডি-আওয়ামীফিকেশন (De-Awamification) একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটি একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া। শুধুমাত্র আইনগত ও সাংবিধানিকভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন সম্ভব নয়।
অতএব, নতুন করে কোনো ফর্মুলা বা কৌশল উদ্ভাবনের প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নাৎসিবাদ নির্মূলের লক্ষ্যে যে ডি-নাজিফিকেশন (De-Nazification) প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। সেই অভিজ্ঞতার আলোকে ডি-আওয়ামীফিকেশনের একটি কার্যকর রূপরেখা তৈরি করা সম্ভব। লক্ষ্য হবে শুধুমাত্র একটি দলের সাংগঠনিক অস্তিত্ব বিলুপ্ত করা নয়; বরং তার কর্তৃত্ববাদী রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, ব্যক্তিপূজা এবং সমাজ ও সংস্কৃতিতে প্রোথিত স্বৈরতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানো। বিশ্ব পরিসরে এ ধরনের শক্তিশালী নমুনা (ডি-নাজিফিকেশন) এবং জুলাইকে নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আমাদের জন্য একটি বড় নৈতিক সমর্থন হিসেবে কাজ করবে।
এ বিষয়ে ২০২৫ সালের ২৯ মার্চ ‘ডি-নাজিফিকেশনের হাত ধরেই ডি-আওয়ামীফিকেশন সম্ভব’ শীর্ষক লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছিল। সেই লেখাটি আমার ফেবু পেজ থেকে আবার শেয়ার করা হয়েছে। আগ্রহীরা আমার দেশ-এর আর্কাইভ থেকে অথবা আমার ফেবু পেজ থেকে দেখতে পারেন।
গত কয়েক দিনে গোপালগঞ্জসহ অন্যান্য এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা যে তাণ্ডব সৃষ্টি করেছে, সরকারি দলের কয়েকজন নেতাকে যেভাবে হত্যা করেছে, গোপালগঞ্জ দিয়ে অতিক্রম করা বাসযাত্রীদের যেভাবে ‘জয় শ্রীরাম’ স্টাইলে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেছে এবং তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেভাবে হামলা করেছে, তা এই সন্ত্রাসী গ্রুপটি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ক্ষোভের স্বরে বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। আগে বিএনপির অনেকেই আওয়ামী লীগকে ‘বনসাই’ বানিয়ে বাঁচিয়ে রাখার চিন্তা করতেন, তারাও এখন সেই চিন্তা থেকে বেরিয়ে এসেছেন। আওয়ামী লীগকে কেন বেগম খালেদা জিয়া সাপের সঙ্গে তুলনা করেছেনÑ তার মর্মবাণীও গোপালিদের নতুন আস্ফালন দেখে বিএনপির অনেকেই উপলব্ধি করতে শুরু করেছেন।
স্পষ্টতই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে। লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া বিএনপি নেতাদের তালিকা তৈরির খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। এতদিন চুপ থেকে সহ্য করলেও আওয়ামী শাবক ফজলুর রহমানকে নিয়ে বিএনপি নেতারাও এখন সোচ্চার হতে শুরু করেছেন। তাকে ‘নির্বোধ’ ডেকে নিজের হতাশা প্রকাশ করেছেন মরহুম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান।
তবে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক বানিয়ে রাখতে চাচ্ছে বা ইনিয়ে-বিনিয়ে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার বয়ান ছড়াচ্ছেÑ বিএনপির সঙ্গে বাইচান্সে যুক্ত হওয়া কিছু খুচরো দলের ততোধিক খুচরো নেতা। প্রধানমন্ত্রীর কাছ থেকে বাইচান্সে ফোন পাওয়া কয়েকজন সাংবাদিকও তাদের এই হঠাৎ অর্জিত গুরুত্বকে ক্যাপিটালাইজ করে লীগের পক্ষে ‘গলা খাঁকারি’ দিচ্ছেন। সাংবাদিক ও খুচরা রাজনীতিবিদ মিলে প্রকাশ্য আওয়ামী মাজনুনদের এই সংখ্যা বর্তমানে সর্বাধিক ১০/১২ জন।
এদের কয়েকজনের কাজ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তিক্ততা বাড়ানো। আবার কেউ কেউ জামায়াতকে মাঝে মাঝে মাথায় তুলে ফেলেন। বিষয়টি খুবই চমকপ্রদ ও কৌতূহলোদ্দীপক। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক বানাতে গিয়ে বিরূপ সমালোচনার মুখে পড়লে বাকি কজন হঠাৎ জামায়াতে ইসলামীর উচ্ছ্বসিত প্রশংসা শুরু করে দেন। কারণ অনলাইনে জামায়াতের একটি বিরাট সমর্থকগোষ্ঠী রয়েছে। দেখা যায়, লীগের বয়ান তৈরির অপরাধে যতটুকু ডুবেছিলেন, জামায়াতের প্রশংসা করে ততটুকু ভেসে ওঠেন।
এই ফ্যানোমেনাটির একটি তরতাজা উদাহরণ আপনাদের সমীপে এখনই পেশ করছি। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী হয়েও তিনি তার সুশীলত্ব ধরে রেখেছেন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বয়ান তৈরি করার মধ্যে তিনি অন্যতম। দিন কয়েক আগে তিনি বলেছেন, ‘সততার দিক দিয়েও জামায়াতের একটা ইমেজ আছেÑ তারা ঘুস খায় না, দুর্নীতি করে না। জামায়াত তাদের সততার একটা মেসেজ দিতে পেরেছে, যা বিএনপি দিতে পারেনি।’
সাংবাদিক মাসুদ কামাল এবং রাজনীতিবিদ থেকে বর্তমানে ফুলটাইম রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, ব্যারিস্টার রুমিন ফারহানা জামায়াতের একই কিসিমের কৌশলগত প্রশংসাকারী। রুমিন ফারহানাও জামায়াতের ব্যাপারে মাঝেমধ্যে প্রশংসাসুলভ কথা বললেও তার প্রাক্তন দলটির বিরুদ্ধে অত্যন্ত নির্মম।
রুমিন ফারহানা ১৭ নভেম্বর ২০২৬ রাতে একটি টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেছেন, তারা ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না, তবে তিনি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না। তিনি মন্তব্য করেছেন যে জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে।
বিএনপির প্রতি রুমিন ফারহানার আক্রোশ দেখে মাঝে মাঝে ভয় লাগে। মনে হয় বিএনপি যদি কোনো মানুষ হতোÑ তবে এই রুমিন ফারহানা রাসুল (সা.)-এর চাচার কলিজা চিবিয়ে খাওয়া হিন্দার মতো বিএনপির কলিজাটি চিবিয়ে খেতেন।
রুমিন ফারহানা তার প্রাক্তন দলের কলিজা চিবিয়ে খেতে চাইলেও বিপরীত অবস্থান নিয়েছেন বিএনপিদলীয় এমপি ফজলুর রহমান। তিনি তার প্রাক্তন দলের জন্য বরং নিজের কলিজা ছিঁড়ে দিচ্ছেন। তিনি যুক্তি বা ভয় দেখাচ্ছেনÑ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তা নাকি লোহার বাঁধ ভেঙে ফেলবে।
আসলেই কী তাই?
দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা আওয়ামী লীগের টাকার অভাব নেই, মগজে ইবলিশি বুদ্ধিরও কমতি নেই। কাজেই অনেক ষড়যন্ত্র করার ক্ষমতা থাকলেও একটি অভ্যুত্থান সৃষ্টির নৈতিক বল কখনোই হবে না। জাতির সাইকি বা কালেক্টিভ মেমরিতে আওয়ামী লীগ যে স্থায়ী ক্ষত সৃষ্টি করেছে, তা আগামী একশ বছরেও মুছে যাবে না।
অনেকেই প্রশ্ন করতে পারেন, গণতন্ত্রের একজন শক্ত নকিব হওয়ার পরও কেন একটি দলকে নিষিদ্ধ করার পক্ষে ওকালতি করছি? আমাকে এই প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নিনÑ আপনি যে দলটিকে রাজনৈতিক দল হিসেবে মনে করছেন, সেটি আদতেই রাজনৈতিক দল হিসেবে অবশিষ্ট আছে কি না? রাজনৈতিক দল হিসেবে এর প্রথম মৃত্যু হয়েছে ১৯৭২-৭৫ সালে। দ্বিতীয় মৃত্যু হয়েছে ২০০৯-২৪ সালে। এখন যেন আবার লাইফ লাইন না পায়Ñ সেই পার্মানেন্ট ব্যবস্থাটি নিতে হবে।
নিজের মনমতো হিসাব উপস্থাপন করে কেউ বলছেন, ২০ শতাংশ, আবার কেউ বলছেন ৩০ শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। কিন্তু বাস্তবতা হলো, দলটির রাজনৈতিক প্রভাব থেকে মানুষের সরে আসার প্রক্রিয়া তাদের শাসনামলের শেষ দিকে শুরু হয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতির করুণ চিত্র লজ্জাহীন আওয়ামী সরকারকেও লজ্জায় ফেলে দিয়েছিল। যদিও ‘আমি আর ডামি’র মধ্যে একটি কঠিন প্রতিযোগিতা সৃষ্টি করে সর্বাধিক ভোটার উপস্থিত করানোর কৌশল নেওয়া হয়েছিল।
বিষয়টি নিয়ে দেশের ওয়াকিবহাল মহল তো বটেইÑ বিজেপির থিংক ট্যাংক বলে বিবেচিত অধ্যাপক শ্রীধারা দত্তের মতামত ছিল যে ভোটারের উপস্থিতি ৪/৫ শতাংশের বেশি হয়নি। হাসিনা সরকারের আরেক বড় সমর্থক বীণা সিক্রিও এই কম ভোটার উপস্থিতির কথা স্বীকার করেছিলেন। ভোটারদের উপস্থিতি এতটাই কম ছিল যে নির্বাচন কমিশন দিনভর এই সংখ্যা ২৮ শতাংশের ওপরে দেখাতে সাহস করেনি। কিন্তু দুই কান কাটা হাবিবুল আওয়াল সেটাকেই শেষমেশ ৪১ শতাংশ বানিয়ে ফেলে।
আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, একসময় ৩০ শতাংশের কাছাকাছি থাকা আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠী তাদের শাসনামলের শেষদিকে এসে ব্যাপকভাবে সংকুচিত হয়ে পড়েছিল। দলটির ওপর থেকে অনেকের মোহ ভেঙে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত যারা দলটির প্রতি আনুগত্য ধরে রেখেছিলেন, তাদের সংখ্যা ৫ শতাংশের আশপাশে হতে পারে। অর্থাৎ ৩০ থেকে ৫ শতাংশের নিচে নেমে আসার এই বাস্তবতাটিই ডি-আওয়ামীফিকেশনের শুরু বলে ধরা যায়। অর্থাৎ আওয়ামী রাজনীতি করতে না পারলে দম বন্ধ হয়ে মারা পড়বেÑ এ রকম সংখ্যা ৫ শতাংশের চেয়েও কম।
কিন্তু জনগণের পক্ষ থেকে পাঠানো এই সংকেতটি দেশের সবচেয়ে পুরোনো দলের দাবিদার এই দলটি ধরতে পারেনি। যে পাশবিক শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনিÑ এখন সেই শক্তি প্রয়োগ করে ক্ষমতায় ফিরতে চাচ্ছে।
তারপরও যারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক বানাতে চাচ্ছেনÑ তাদের সমীপে দুটি কথা।
কল্যাণীয়াসু (ভগিনী)/কল্যাণীয়েষু (ভ্রাতা)।
আপনারা আজ গণতন্ত্রের এমন এক যমের রাজনৈতিক অধিকার নিয়ে আওয়াজ তুলছেন, যারা দু-দুবার গণতন্ত্রের গলা টিপে ধরেছিল। আপনারা এখন গণতন্ত্রের গলা তৃতীয়বার চেপে ধরার সুবন্দোবস্ত করতে চাচ্ছেন। আপনারা এমন এক ভয়ংকর ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে মায়াকান্না শুরু করেছেনÑ যারা পুরো দেশের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিয়েছিল। আপনারা এমন ভোট চোরদের রাজনৈতিক অধিকার চাচ্ছেন, যারা জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে একটি প্রহসনে পরিণত করেছিল। আপনারা সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ধিক শত ধিক। আপনাদের এই গোল্ড ফিশ মেমরিকে।
আপনারা এমন এক গোলাম বা পাপেটদের অধিকার নিয়ে ওকালতি করছেন, যাকে পাশের দেশ তার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী ডেকেছিল এবং ওই সম্বোধনকে যিনি পুলকিত চিত্তে মেনে নিয়েছিলেন। আপনারা এমন এক লেন্দুপ দর্জির অধিকারের জন্য ওকালতি করছেন, যিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি, তা কোনোদিন ভুলবে না।
আপনারা এমন এক গোলামদের জন্য আবার গোলামির লাইসেন্স ফিরিয়ে দিতে চাচ্ছেন, যাদের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানান যে আমি ভারতকে বলে এসেছি, তারা যেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনেন। আপনারা এমন এক বাজিকরদের (বিচারপতি হাবিবুর রহমান এই খেতাবটি দিয়েছিলেন) রাজনৈতিক অধিকার নিয়ে পেরেশান হয়ে পড়েছেন, যারা পুরো জাতিকে অন্য আধিপত্যবাদী দেশের রক্ষিতা বানিয়ে ফেলেছিল।
ধিক শত ধিক আপনাদের এই মানসিক বিভ্রান্তিকে।
আপনারা এমন এক দস্যুরানি বা বেন্ডিট কুইন ও তার শিষ্যদের রাজনৈতিক অধিকার নিয়ে মায়াকান্না শুরু করেছেন, যারা পুরো দেশটিকে ‘ডাকাতদের গ্রাম’ বানিয়ে ফেলেছিল। আপনারা এমন এক রক্তপিপাসু হায়েনার জন্য রাজনৈতিক অধিকার চাচ্ছেন, যারা রাজনৈতিক বিরোধিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করেছিল।
এই হায়েনারা এক-এগারোর সাঙ্গপাঙ্গদের নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নৃশংসতম উপায়ে নির্যাতন করেছেন। এই পাষণ্ডরা এই মাটির সবচেয়ে আদরের সন্তান জিয়ার আরেক পুত্রকে বিদেশ-বিভুঁইয়ে হার্টফেল করিয়ে মূলত হত্যা করেছিল। তারই প্রিয়তমা স্ত্রী এবং এই মাটির দ্বিতীয় আদরের সন্তান বেগম জিয়াকে এই মানবতার দুশমনরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শুধু মানসিক আঘাতেই জর্জরিত হননি, শারীরিক আঘাতের বেদনাও এখনো বয়ে বেড়াচ্ছেন। এতিমদের টাকা ভক্ষণের অভিযোগ এনে বেগম খালেদা জিয়াকে জেলে ভরে জীবনের শেষ বছরগুলো নিজের আপনজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত করেছিল। অথচ সেই দুই কোটি টাকা ব্যাংকে গচ্ছিত থেকেই ছয় কোটি টাকা হয়েছিল।
একুশে আগস্টে নিজেরাই গ্রেনেড হামলা করে এবং কৌশলে জজ মিয়া নাটক করে এই বাজিকররা বর্তমান প্রধানমন্ত্রীসহ অনেককেই ফাঁসিয়েছিল। মুক্তাঙ্গন থেকে সেই সমাবেশটি কেন কয়েক ঘণ্টা আগে আওয়ামী লীগের অফিসের সামনে আনা হলোÑ সেই প্রশ্নেরও সুরাহা আজও করা গেল না। জুলাই বিপ্লব সংঘটিত না হলে এই নিরপরাধ মানুষগুলোর অনেকেরই ফাঁসি হয়ে যেত। মুফতি হান্নানের কথিত জবানবন্দি ঘিরেও অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছিল। মুফতি হান্নানকে তড়িঘড়ি ফাঁসি দিয়ে সেসব সত্য কবরস্থ করা হয়। এ রকম অনিয়ম-অবিচার-জুলুম নিয়ে শত শত পেজ লেখা সম্ভব, যা এই কলামে স্থান দেওয়া সম্ভব নয়।
যাদের এসব ইতরামো দেখে ইবলিস শয়তানও থমকে গিয়েছিলÑ আপনারা সেই বিতাড়িত শয়তানকে ফিরিয়ে আনার কোশেশ গাওয়া শুরু করেছেন। আপনারাই আবার বিএনপিপ্রেমিক, আপনারাই আবার তারেক রহমান-প্রেমিক।
প্রিয় ব্রাদার এবং সিস্টাররা।
আপনারা এখন সেই নিষ্ঠুর সাইকোদের আবার সেই জায়গায় ফেরাতে চাচ্ছেন, যাতে আবার এসে হাজার হাজার হত্যা, গুম করতে পারে, আবার কয়েকশ আয়না ঘর তৈরি করতে পারে, আবার জিয়াউল আহসানদের মতো সিরিয়াল কিলার তৈরি করতে পারে, নিরীহ আলেমদের জঙ্গি সাজিয়ে শিশু সন্তান-নারীসহ পুরো বাড়ি বোমার আঘাতে উড়িয়ে দিতে পারে, একটা ধর্মকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে, নিরীহ মাদরাসাছাত্রদের রক্ত দিয়ে আবার একটা শাপলা চত্বরের হোলি খেলায় মত্ত হতে পারে, আবার একটা পিলখানা ট্র্যাজেডি তৈরি করতে পারে, আবার জুডিশিয়াল মার্ডারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করতে পারে এবং তাকে কেন্দ্র করে আবার সাতক্ষীরা গণহত্যা চালাতে পারে।
আপনারা এমন এক মাফিয়া রানি এবং তাদের মাফিয়াতন্ত্র ফিরিয়ে আনার সুপারিশ করছেন, যারা দেশের অর্থনীতিকে দু-দুবার তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কুইক রেন্টাল, পদ্মা সেতু, উড়াল সেতুসহ সব মেগা প্রকল্প থেকে কমপক্ষে ২৩৪ বিলিয়ন ডলার লুট করে পাচার করেছে। শত শত অলিগার্ক তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। Global Financial Integrity (GFI)-এর তথ্য থেকেই এই হিসাবটি টানা হয়েছে।
আপনারা এমন এক সাইকো গ্রুপের রাজনৈতিক অধিকারের জন্য পেরেশান হয়ে পড়েছেন, যারা ৫৫ বছর ধরে জাতিকে ক্রমাগত বিভক্ত করেছে, জাতির হৃদয়ে অনেক রক্তক্ষরণ ঘটিয়েছে। ওদের এই বিষাক্ত রাজনৈতিক দর্শনে শত্রু আছে, প্রতিপক্ষ নেই।
আওয়ামী ফ্যাসিবাদ তাদের বিরোধী মতকে নির্মূল করতে এবং সারা দেশকে জেলখানা বানানোর যে উদ্যোগ নিয়েছিলÑ আমরা হুবহু বিপরীতমুখী কিছু করার পরামর্শ দিচ্ছি না। সারা দেশের মানুষকে একটি কমফোর্ট জোনে আনতে হবেÑ সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনা করতে হবে। আগামী একশ বছর ডি-আওয়ামীফিকেশনের স্পিরিট উজ্জীবিত রাখতে হবে। অনন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। হয় গণতন্ত্র থাকবে, নয় আওয়ামী বাকশাল থাকবে।
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই দলটির সাধারণ সমর্থকদের রাজনীতি করার মৌলিক অধিকার ব্যাহত হবে না। চিহ্নিত ক্রিমিনালদের শাস্তির পর বাদবাকিরা হয় যেকোনো গণতান্ত্রিক দলে যোগদান করবেন অথবা নিজেরা একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করবেন। তবে সেই দলটি হতে হবে বাংলাদেশেরÑ ভারত বা অন্য কোনো দেশের নয়।
ছাত্রদলের প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন লাল্টুভাই সুন্দর যুক্তি দিয়েছেন। রাষ্ট্রের পাঁচ কোটি মানুষ যদি ইয়াবা খেতে চায়, অধিকাংশ ছাত্ররা যদি নকল করতে চায়, তবে রাষ্ট্র সেই অনুমতি দিতে পারে না। ইয়াবা খাওয়া নিষিদ্ধ থাকলেও একই খাদকের জন্য অন্যান্য খাবারের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে না। আওয়ামী নামক বাকশালী ইয়াবার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ