বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৩ এম
বাবার মৃত্যুর পর অনেক পরিবারে জটিলতার সৃষ্টি হয়। বিশেষত, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তির ভাগ-বণ্টন কিভাবে হবে, স্ত্রী কতটুকু পাবেন, মৃত ব্যক্তির মা-বাবা, ভাই-বোন জীবিত থাকলে তাদের অংশ কেমন হবে, অথবা কোনো সন্তান বাবার আগে মারা গেলে তার সন্তানরা সম্পত্তি পাবে কি না, এ বিষয়ে প্রশ্ন ওঠে।
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের নিয়ম ধর্ম অনুযায়ী আলাদা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের আইন ও পদ্ধতি ভিন্ন। মুসলিম পরিবারের ক্ষেত্রে সম্পত্তি বণ্টন করা হয় মূলত ফারায়েজ বা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী। তবে সম্পত্তি বণ্টনের সময় উত্তরাধিকারীদের সম্পর্ক, মৃত ব্যক্তির জীবিত স্বজনের সংখ্যা এবং সম্পত্তির ওপর কোনো ধরনের ঋণ রয়েছে কি না, এসব বিষয় বিবেচনায় রাখা হয়। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবা মারা গেলে কারা কতটুকু জমি বা সম্পত্তি পাবেন এবং এর হিসাব কেমন হবে, তা জেনে নেয়া যাক-
সম্পত্তি বণ্টনের আগে করণীয়:
কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সরাসরি ভাগ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে প্রয়োজনীয় কিছু ব্যয় ও দায় পরিশোধ করতে হবে। এরপর বাকি সম্পত্তি বণ্টন করা হয়।
এ ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় বিবেচনায় নেয়া প্রয়োজন। যেমন-
এছাড়া, যদি মৃত ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় বৈধ অসিয়ত বা উইল করে থাকেন, তাহলে প্রযোজ্য আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে। মুসলিম উত্তরাধিকার আইনে, সাধারণভাবে উত্তরাধিকারী নন এমন ব্যক্তির অনুকূলে ঋণ বা অন্যান্য দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করা যায়। তবে কোনো উত্তরাধিকারীর অনুকূলে অসিয়ত বা এক-তৃতীয়াংশের বেশি যদি অসিয়ত করা হয়, তাহলে অন্য উত্তরাধিকারীদের সম্মতির প্রশ্ন আসে। এসব দায় ও সম্পত্তি পরিশোধের পর যে সম্পত্তি থাকবে, তা-ই উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য সম্পত্তি হিসেবে গণ্য হবে।
বাবার মৃত্যুর পর তার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন:
ছেলে ও মেয়ে কতটুকু করে জমি পাবেন:
মুসলিম আইন অনুযায়ী, বাবার মৃত্যুর পর তার ছেলে ও মেয়ে উভয়েই সম্পত্তির উত্তরাধিকার লাভ করেন। ছেলে ও মেয়ে একসঙ্গে উত্তরাধিকারী হলে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ অংশ। অর্থাৎ, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি বণ্টনের হার হবে ২:১।
আরও সহজ করে বললে, যদি কোনো ব্যক্তি এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান এবং স্ত্রী, মা-বাবা বা অন্য কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে সম্পত্তি তিন ভাগ হবে। এর মধ্যে ছেলে পাবে দুই ভাগ এবং মেয়ে পাবে এক ভাগ। একইভাবে, যদি দুই ছেলে ও এক মেয়ে থাকে, তাহলে সম্পত্তি পাঁচ ভাগ হবে। দুই ভাগ করে দুই ছেলে নেবে এবং মেয়ে পাবে এক ভাগ।
উৎস বন্ধের পরামর্শ
মনে রাখা প্রয়োজন, মেয়ে বিবাহিত হলেও বাবার সম্পত্তিতে তার উত্তরাধিকারী হওয়ার অধিকার রয়েছে। বিয়ে হয়ে গেলে বা স্বামীর বাড়িতে থাকলেও মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
মা-বাবা জীবিত থাকলে তারা কীভাবে সম্পত্তি পাবেন:
বাবার মৃত্যুর সময় যদি তার মা-বাবা জীবিত থাকে, তাহলে তারাও সম্পত্তির উত্তরাধিকারী হবেন। মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী তার মা-বাবা প্রত্যেকে ১/৬ শতাংশ করে পাবেন। অর্থাৎ, মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, বাবা ও মা―সবাই জীবিত থাকলে সবার অংশ হিসাব করতে হবে। তবে সন্তান না থাকলে বা ভাই-বোনের সংখ্যা বেশি হলে মায়ের অংশের হিসাব পরিবর্তিত হতে পারে। ঠিক একইভাবে, যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে, তাহলে তার দাদা উত্তরাধিকার থেকে বাদ পড়েন।
শুধু মেয়ে থাকলে কীভাবে ভাগ হবে:
অনেকেই মনে করেন, মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকলে তার সম্পত্তি পুরোটা মেয়েরা পাবেন। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন এমন নয়। শুধু মেয়ে থাকলে তাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। অবশিষ্ট সম্পত্তি অন্য যোগ্য উত্তরাধিকারীরা পেতে পারেন। এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেগুলো হলো-
বাবার আগে ছেলে-মেয়ে মারা গেলে করণীয় কী:
অনেক পরিবারে দেখা যায়, দাদা মারা যাওয়ার আগেই তার কোনো ছেলে বা মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলে বা মেয়ের সন্তানরা দাদা/নানার সম্পত্তির অংশ পাবে কি না, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় এ ব্যাপারে বিধান রয়েছে। তাতে বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার কার্যকর হওয়ার আগে যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে মারা যায় এবং তার সন্তানরা জীবিত থাকে, তাহলে ওই সন্তানরা তাদের বাবা বা মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, সমপরিমাণ অংশ পাবেন। আর তারা সেই অংশ সম্মিলিতভাবে ভাগ করে নেবেন নিজেদের মধ্যে।
জমির পরিমাণ ধরে হিসাবের নিয়ম:
উত্তরাধিকার সম্পত্তির হিসাব বুঝানোর জন্য কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। প্রতিটি হিসাবের ক্ষেত্রে ধরে নেয়া হয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি তার একক মালিকানাধীন এবং ঋণ, দেনমোহর ও অন্যান্য দায় পরিশোধের পর উল্লেখিত জমি বণ্টনযোগ্য রয়েছে।
উদাহরণ ৩: শুধু দুই মেয়ে ও স্ত্রী থাকলে-
ধরা যাক, একজন ব্যক্তি ২৪ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী ও দুই মেয়ে জীবিত আছেন। তার বাবা-মা বা অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে-
হিন্দু ও খ্রিস্টান পরিবারে সম্পত্তি বণ্টনের নিয়ম কি একই:
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নিজ নিজ ধর্ম অনুযায়ী আইন প্রযোজ্য হয়। এ কারণে মুসলিম উত্তরাধিকার আইনের ১/৮, ১/৬ বা ছেলে-মেয়ের ২:১ অনুপাতের নিয়ম অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রচলিত দায়ভাগ আইন এবং খ্রিস্টানদের ক্ষেত্রে নির্ধারিত উত্তরাধিকার আইন প্রযোজ্য হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নে যোগ্য ব্যক্তির পরিধি বৃদ্ধি করা হয়েছে। প্রার্থীর সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করতে পারবে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে একজন নারী থাকতে হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের মার্চ মাসে অ্যাডহক কমিটি গঠনেও একই বিধান রাখা হয়েছিল।
আগে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা বোর্ডের মাধ্যমে মনোনীত হতো। নতুন পরিপত্র অনুযায়ী, সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচনের সুযোগ রাখা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে একজন নারী থাকতে হবে।
নতুন পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪ (২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ডগুলোকে উল্লিখিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে।
ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুচ্ছেদ-১ এর শর্ত পূরণ সাপেক্ষে তাদের মধ্য থেকে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
এছাড়া, অন্যান্য ক্ষেত্রে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪'-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।
পুনর্গঠিত কমিটিগুলোতে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি) স্থানীয় পর্যায়ের ৩ জন গণ্যমান্য ব্যক্তিকে (১ জন নারী প্রতিনিধিসহ) সংশ্লিষ্ট কমিটির সভাপতি-আহ্বায়ক কর্তৃক সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সমিতির হাট এলাকায় এ মিছিল হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও আপলোড করতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করতে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
দলীয় নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দাবি করা হয়, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দিকনির্দেশনায় দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার পর বাসগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের একটি মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কালকিনি পৌর বিএনপির এক নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৭ ও ২৮ নভেম্বর আওয়ামী লীগের মশাল মিছিলের কর্মসূচি ঘোষণার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর আগেই কালকিনিতে মশাল মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি ডেস্কমোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৯ এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. রুবেল হোসাইনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রুবেল হোসাইন ধরমণ্ডল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি বর্তমানে ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর উপস্থিতির বিষয়টি জানা গেছে।
তবে কোন অভিযোগে বা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ