প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাবার মৃত্যুর পর অনেক পরিবারে জটিলতার সৃষ্টি হয়। বিশেষত, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তির ভাগ-বণ্টন কিভাবে হবে, স্ত্রী কতটুকু পাবেন, মৃত ব্যক্তির মা-বাবা, ভাই-বোন জীবিত থাকলে তাদের অংশ কেমন হবে, অথবা কোনো সন্তান বাবার আগে মারা গেলে তার সন্তানরা সম্পত্তি পাবে কি না, এ বিষয়ে প্রশ্ন ওঠে।
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের নিয়ম ধর্ম অনুযায়ী আলাদা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের আইন ও পদ্ধতি ভিন্ন। মুসলিম পরিবারের ক্ষেত্রে সম্পত্তি বণ্টন করা হয় মূলত ফারায়েজ বা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী। তবে সম্পত্তি বণ্টনের সময় উত্তরাধিকারীদের সম্পর্ক, মৃত ব্যক্তির জীবিত স্বজনের সংখ্যা এবং সম্পত্তির ওপর কোনো ধরনের ঋণ রয়েছে কি না, এসব বিষয় বিবেচনায় রাখা হয়। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবা মারা গেলে কারা কতটুকু জমি বা সম্পত্তি পাবেন এবং এর হিসাব কেমন হবে, তা জেনে নেয়া যাক-
সম্পত্তি বণ্টনের আগে করণীয়:
কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সরাসরি ভাগ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে প্রয়োজনীয় কিছু ব্যয় ও দায় পরিশোধ করতে হবে। এরপর বাকি সম্পত্তি বণ্টন করা হয়।
এ ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় বিবেচনায় নেয়া প্রয়োজন। যেমন-
এছাড়া, যদি মৃত ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় বৈধ অসিয়ত বা উইল করে থাকেন, তাহলে প্রযোজ্য আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে। মুসলিম উত্তরাধিকার আইনে, সাধারণভাবে উত্তরাধিকারী নন এমন ব্যক্তির অনুকূলে ঋণ বা অন্যান্য দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করা যায়। তবে কোনো উত্তরাধিকারীর অনুকূলে অসিয়ত বা এক-তৃতীয়াংশের বেশি যদি অসিয়ত করা হয়, তাহলে অন্য উত্তরাধিকারীদের সম্মতির প্রশ্ন আসে। এসব দায় ও সম্পত্তি পরিশোধের পর যে সম্পত্তি থাকবে, তা-ই উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য সম্পত্তি হিসেবে গণ্য হবে।
বাবার মৃত্যুর পর তার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন:
ছেলে ও মেয়ে কতটুকু করে জমি পাবেন:
মুসলিম আইন অনুযায়ী, বাবার মৃত্যুর পর তার ছেলে ও মেয়ে উভয়েই সম্পত্তির উত্তরাধিকার লাভ করেন। ছেলে ও মেয়ে একসঙ্গে উত্তরাধিকারী হলে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ অংশ। অর্থাৎ, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি বণ্টনের হার হবে ২:১।
আরও সহজ করে বললে, যদি কোনো ব্যক্তি এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান এবং স্ত্রী, মা-বাবা বা অন্য কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে সম্পত্তি তিন ভাগ হবে। এর মধ্যে ছেলে পাবে দুই ভাগ এবং মেয়ে পাবে এক ভাগ। একইভাবে, যদি দুই ছেলে ও এক মেয়ে থাকে, তাহলে সম্পত্তি পাঁচ ভাগ হবে। দুই ভাগ করে দুই ছেলে নেবে এবং মেয়ে পাবে এক ভাগ।
উৎস বন্ধের পরামর্শ
মনে রাখা প্রয়োজন, মেয়ে বিবাহিত হলেও বাবার সম্পত্তিতে তার উত্তরাধিকারী হওয়ার অধিকার রয়েছে। বিয়ে হয়ে গেলে বা স্বামীর বাড়িতে থাকলেও মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
মা-বাবা জীবিত থাকলে তারা কীভাবে সম্পত্তি পাবেন:
বাবার মৃত্যুর সময় যদি তার মা-বাবা জীবিত থাকে, তাহলে তারাও সম্পত্তির উত্তরাধিকারী হবেন। মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী তার মা-বাবা প্রত্যেকে ১/৬ শতাংশ করে পাবেন। অর্থাৎ, মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, বাবা ও মা―সবাই জীবিত থাকলে সবার অংশ হিসাব করতে হবে। তবে সন্তান না থাকলে বা ভাই-বোনের সংখ্যা বেশি হলে মায়ের অংশের হিসাব পরিবর্তিত হতে পারে। ঠিক একইভাবে, যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে, তাহলে তার দাদা উত্তরাধিকার থেকে বাদ পড়েন।
শুধু মেয়ে থাকলে কীভাবে ভাগ হবে:
অনেকেই মনে করেন, মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকলে তার সম্পত্তি পুরোটা মেয়েরা পাবেন। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন এমন নয়। শুধু মেয়ে থাকলে তাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। অবশিষ্ট সম্পত্তি অন্য যোগ্য উত্তরাধিকারীরা পেতে পারেন। এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেগুলো হলো-
বাবার আগে ছেলে-মেয়ে মারা গেলে করণীয় কী:
অনেক পরিবারে দেখা যায়, দাদা মারা যাওয়ার আগেই তার কোনো ছেলে বা মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলে বা মেয়ের সন্তানরা দাদা/নানার সম্পত্তির অংশ পাবে কি না, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় এ ব্যাপারে বিধান রয়েছে। তাতে বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার কার্যকর হওয়ার আগে যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে মারা যায় এবং তার সন্তানরা জীবিত থাকে, তাহলে ওই সন্তানরা তাদের বাবা বা মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, সমপরিমাণ অংশ পাবেন। আর তারা সেই অংশ সম্মিলিতভাবে ভাগ করে নেবেন নিজেদের মধ্যে।
জমির পরিমাণ ধরে হিসাবের নিয়ম:
উত্তরাধিকার সম্পত্তির হিসাব বুঝানোর জন্য কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। প্রতিটি হিসাবের ক্ষেত্রে ধরে নেয়া হয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি তার একক মালিকানাধীন এবং ঋণ, দেনমোহর ও অন্যান্য দায় পরিশোধের পর উল্লেখিত জমি বণ্টনযোগ্য রয়েছে।
উদাহরণ ৩: শুধু দুই মেয়ে ও স্ত্রী থাকলে-
ধরা যাক, একজন ব্যক্তি ২৪ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী ও দুই মেয়ে জীবিত আছেন। তার বাবা-মা বা অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে-
হিন্দু ও খ্রিস্টান পরিবারে সম্পত্তি বণ্টনের নিয়ম কি একই:
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নিজ নিজ ধর্ম অনুযায়ী আইন প্রযোজ্য হয়। এ কারণে মুসলিম উত্তরাধিকার আইনের ১/৮, ১/৬ বা ছেলে-মেয়ের ২:১ অনুপাতের নিয়ম অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রচলিত দায়ভাগ আইন এবং খ্রিস্টানদের ক্ষেত্রে নির্ধারিত উত্তরাধিকার আইন প্রযোজ্য হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন