তালাশ বিডি ডেস্কমোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৯ এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. রুবেল হোসাইনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রুবেল হোসাইন ধরমণ্ডল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি বর্তমানে ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর উপস্থিতির বিষয়টি জানা গেছে।
তবে কোন অভিযোগে বা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৯ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৯ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় ছয়জন, বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজন এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। এ পদে একাধিক নারী নেত্রী আবেদন করেছেন বলে জানা গেছে। অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের গ্রহণযোগ্যতা—সব মিলিয়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য, কিশোর জলের মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা, খোরশেদ আলম লিপি খন্দকার,প্রবীণ নারী নেত্রী রাশিদা জামাল। দীর্ঘদিন ধরে নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে তাঁর নাম আলোচনায় রয়েছে।
এছাড়া আবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া এবং মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
বিএনপির রাজনৈতিক দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁদের ভূমিকা, সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ত্যাগের বিষয়টি তাঁদের সমর্থকদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
চেয়ারম্যান পদে আবেদনকারী আরেক আলোচিত নেত্রী খোরশেদ আলম লিপি খন্দকার। তিনি সাবেক নারায়ণগঞ্জ মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক নারায়ণগঞ্জ মহানগর জিয়া শিশু-কিশোরের সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভাপতি, মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং মহিলা দলের থানা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
এছাড়াও জেলা যুব উন্নয়ন কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় থাকায় তাঁর নামও আলোচনায় রয়েছে।
অন্যদিকে, সাবেক মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা চেয়ারম্যান পদে আবেদন করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।
তবে এই চেয়ারম্যান পদ নিয়ে ত্যাগ ও অভিজ্ঞতাকে মূল্যায়নের দাবি দলীয় সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের রাজনৈতিক অবদান মূল্যায়ন করে চেয়ারম্যান নির্বাচন করা উচিত বলে বিএনপির নেতাকর্মীদের অভিমত।
তৃণমূলের অনেক নেতাকর্মীর প্রত্যাশা, শুধু পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচিতি নয়; বরং রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, সততা, নারী উন্নয়নে ভূমিকা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে সৎ আদর্শ ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে।
কে হচ্ছেন আগামীর চেয়ারম্যান? নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহল, নারী নেত্রী ও তাঁদের সমর্থকদের মধ্যে চলছে জোর আলোচনা।
নতুন মুখের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অভিজ্ঞ নেত্রীদের মধ্য থেকেও কেউ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত চেয়ারম্যান পদকে ঘিরে এই প্রতিদ্বন্দ্বিতা ও জল্পনা-কল্পনা আরও বাড়বে বলেই মনে করছেন অনেকেই।
এখন দেখার বিষয় যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতার বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার আগামী চেয়ারম্যান হিসেবে কাকে বেছে নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ