প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৯ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৯ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় ছয়জন, বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজন এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন