ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অস্থিরতা সৃষ্টি


বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অস্থিরতা সৃষ্টি

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়ার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের জন্য বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে, সউদী আরবের তেল স্থাপনায় হুথিদের হামলার খবর এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের ঘটনা বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ ডলার ৬৬ সেন্টে পৌঁছেছে। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে আবার তা বৃদ্ধি পেতে শুরু করে। বুধবারের শেষে ব্রেন্টের দাম ৯৫ ডলারের নিচে ছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছে। আগের দুই লেনদেন পর্বে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে ডব্লিউটিআইয়ের নিয়মিত নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন: ভোটার তালিকায় বাবার নাম নেই, শিশুকন্যার জন্মসনদ দিতে অস্বীকৃতি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সউদী আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের একটি আর্থিক এলাকায় হামলা চালানোর দাবি করেছে। রাস তানুরা দেশটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্রের অংশ। সউদী নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ওই এলাকায় চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে শোধনাগারে সরাসরি হামলার বিষয়টি সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি। ইরান জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।

কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে যে, এসব শর্ত মেনে নেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

আরও পড়ুন: জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশু যৌন নির্যাতনের শিকার

মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। ফলে ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি তেল উৎপাদন ও পরিবহন পরিস্থিতির দিকেও ব্যবসায়ীরা নজর রাখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ২৩৩ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


ঢাকার বাতাস আজ ২৩৩ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুইয়ে অবস্থান করছে। ঢাকার বায়ুমান স্কোর ২৩৩। এই স্কোর নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৬৬। এই স্কোর নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে। লাহোরের বায়ুমান স্কোর ৩৬৬, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বায়ুমান স্কোর ২৩৩। তৃতীয় স্থানে ভারতের কলকাতা রয়েছে, যার স্কোর ২২১। এছাড়া, দিল্লির স্কোর ২১৬ এবং করাচির স্কোর ২২১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ভিত্তিতে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দফা গণদাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সহযোগী সংগঠনের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


৫ দফা গণদাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সহযোগী সংগঠনের মানববন্ধন

পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এবং সমমনা তিনটি সংগঠন। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, কৃষক সমিতি, জাতীয় একতা পার্টি ও জাতীয় দেশ দরদী পার্টির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের (বিজিএমএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে নেতৃবৃন্দ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।
সভাপতির বক্তব্যে আশরাফ আলী হাওলাদার বলেন, সাধারণ ও খেটে খাওয়া মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি অবিলম্বে পুনরায় চালু করতে হবে। পাশাপাশি তিনি দেশের অর্থনীতির চালিকাশক্তি তৈরি পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো:
১. খেটে খাওয়া মানুষের জরুরি স্বাস্থ্যসেবায় সরকারের ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ পুনরায় চালু করা।
২. তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ করা।
৩. ধান, শীতের সবজি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চয়তা আইন প্রণয়ন করা।
৪. ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’-এর দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৫. ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ‘হকার্স সুরক্ষা আইন’ প্রণয়ন করা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, জাতীয় একতা পার্টির (জিইপি) চেয়ারম্যান ড. অধ্যক্ষ এম জি মোর্শেদ হাওলাদার, জাতীয় দেশ দরদী পার্টির চেয়ারম্যান ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মো. মনজুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব।
এছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আলমগীর হোসেন, জাতীয় সমতা পার্টির চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন মাস্টার, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সামসুল হক সরকার এবং বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজাসহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%