০৮:৫৫ পি.এম
জয়পুরহাটে কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও জুলাই যোদ্ধাদের জন্য ল্যাপটপ বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে আয়োজন করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
আরও পড়ুন: বান্দরবানে কুকুরের কামড়ে ১৭ জন হাসপাতালে ভর্তি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে তথ্য পাওয়া গেছে যে, অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০০ জনেরও বেশি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে এবং ৩০ জন জুলাই যোদ্ধার মাঝে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন