০১:৫১ পি.এম
ইনস্টাগ্রামে নিজের ফলো তালিকায় স্ত্রী কারিনা কাপুর খানসহ পরিবারের ছয় সদস্য ও একটি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত থাকলেও সেখানে কুণাল খেমুর নাম ছিল না। এই পরিস্থিতিতে অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলী খান কুণালকে ফলো করেছেন।
সাইফ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর প্রথমে কেবল স্ত্রী কারিনা কাপুর খানকে ফলো করতেন। পরে তার ফলো তালিকায় যুক্ত হন আরও ছয়জন। তাদের মধ্যে রয়েছে কারিনার বোন কারিশমা কাপুর, সাইফের বোন সোহা আলী খান, সাবা পাতৌদি, মেয়ে সারা আলী খান এবং ছেলে ইব্রাহিম আলী খান। এছাড়া ‘দ্য এলিট ইংলিশ মাস্টার’ নামের একটি অ্যাকাউন্টও তিনি ফলো করছিলেন।
তবে কুণাল খেমুর নাম তালিকায় না থাকার কারণে বিষয়টি ভক্তদের নজরে আসে। এবার কুণালকে ফলো করার মাধ্যমে সাইফের ফলো তালিকায় পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: ছবি-কবিতায় কাকদের বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী ভাবনা
সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফ খুব একটা সক্রিয় নন। তবে ইনস্টাগ্রামে তার প্রকাশ্য অ্যাকাউন্ট চালুর পর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। শুরুতে কেবল কারিনাকে ফলো করা এবং পরে ধীরে ধীরে ফলো তালিকা বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
এর আগে সাইফ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ইনস্টাগ্রামে একটি গোপন অ্যাকাউন্ট ছিল। এবার প্রকাশ্য অ্যাকাউন্টে কাকে ফলো করছেন, তা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন