ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


কালকিনিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছোট চর কয়ারিয়া এলাকায় মানিক সরদারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

গ্রেপ্তার মানিক সরদার ছোট চর কয়ারিয়া গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার মানিক সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের তথ্য বিকৃতের অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ভূমিকম্পের তথ্য বিকৃতের অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

ভূমিকম্পের ঝুঁকির তথ্য বিকৃত করার অভিযোগের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের ‘চুবু ইলেকট্রিক পাওয়ার’ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা পর্ষদের প্রধান কিঙ্গো হায়াশি এবং চেয়ারম্যান সাতোরু কাৎসুনো পদত্যাগ করবেন। একইসাথে, কেন্দ্রটির দুটি রিয়্যাক্টর পুনরায় চালু করার পরিকল্পনাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত একটি স্বাধীন প্যানেলের ২৫০ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে যে, স্থগিত থাকা পারমাণবিক কেন্দ্রটি দ্রুত চালু করার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মীদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করেছিল। এই চাপের প্রভাবে কর্মচারীরা ভূমিকম্পের ডাটা জালিয়াতি করতে বাধ্য হন। ২০২৪ সালের শুরুতে কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা নিয়ন্ত্রকদের কাছে ভুয়া তথ্য জমা দেয়, যেখানে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেখানো হয়েছিল। পরে একজন তথ্য প্রকাশকারীর (হোইসলব্লোয়ার) মাধ্যমে এই জালিয়াতি প্রকাশ্যে আসলে পারমাণবিক সুরক্ষা কর্তৃপক্ষ এনআরএ কেন্দ্রটির সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা স্থগিত করে।

উল্লেখযোগ্য যে, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা বিপর্যয়ের কারণে জাপান তাদের পারমাণবিক শক্তি উৎপাদন বন্ধ করে দিয়েছিল। তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে দেশটি পুনরায় পারমাণবিক শক্তি ব্যবহারে মনোযোগ দিচ্ছিল। হামাওকা বিদ্যুৎকেন্দ্রের দুটি রিয়্যাক্টর চালুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে জাপানের পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা বড় ধাক্কা খেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা কাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন সোমবার (১৪ সেপ্টেম্বর)। এর আগে ১৭ আগস্ট সোমবার মামলাটির শুনানি শেষে রায় প্রদানের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলায় উপস্থিত ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে।

প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশনারও আবেদন করেছে।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ‘ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।’

তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ কথা বলেন।

স্পিকার আরও জানান, ‘বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয়।’

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এ সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

 

স্পিকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য মোজোর ৩৫ লাখ টাকার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য মোজোর ৩৫ লাখ টাকার সহায়তা

মোজো সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যেকোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজোর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের এক নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো।

নেপাল-তিব্বত সীমান্তে ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, নিখোঁজ হয়েছেন বহু মানুষ। স্বজন ও ঘরবাড়ি হারিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রতিবেশী দেশের এই সংকটের খবর স্পর্শ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। মোজো বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে কোনো ভৌগোলিক সীমারেখা বাধা হতে পারে না। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকাকেই মোজো তার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।

আকস্মিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের জরুরি ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে মোজো। নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিগণ বলেন, ‘স্বজন ও ঘরবাড়ি হারিয়ে যারা দিশেহারা, তাদের এই শূন্যতা পূরণ করার সাধ্য কারও নেই। কিন্তু এই কঠিন সময়ে আমরা নেপালের মানুষকে একা বোধ করতে দিতে চাই না। প্রতিবেশীর বিপদে পাশে থাকা কোনো সাহায্য নয়, এটি আমাদের দায়িত্ব। মোজো ও বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা—নেপালের মানুষ যেন দ্রুত এই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।’

মোজো ভবিষ্যতেও যেকোনো সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%