১১:২৩ পি.এম
বান্দরবানে উসিংনু মার্মা (৩৮) নামে মৃত্যুদণ্ড ও সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দুপুরে র্যাব-১৫ একটি অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় আত্মগোপনে থাকা উসিংনু মার্মাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: সিম খেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ২০০৭ সালে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছিল। এরপর, বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন, এবং ১০০০০ টাকা অর্থদণ্ডসহ সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, এনার অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজা এড়াতে উসিংনু মার্মা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন