ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় বিএনডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ


নকলায় বিএনডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ

শেরপুরের নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়| নবগঠিত কমিটির সভাপতি পদে মেসার্স শাহিন বীজ বান্ডারের ¯ত্তাধিকারী শাহিনুর আলম, সাধারণ সম্পাদক পদে নাহিদ এন্টারপ্রাইজের ¯ত্তাধিকারী নাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহাদ এন্টারপ্রাইজের ¯ত্তাধিকারী রফিকুল ইসলাম-কে মনোনিত করা হয়েছেন|

এউপলক্ষে, রবিবার বিকেলে উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সদ্যসাবেক সভাপতি মো. আব্দুল খালেক|

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার| এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা বিএডিসি এসোসিয়েশনের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার প্রমুখ|

আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এসময় উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএডিসি সার ও বীজ ডিলারগন উপস্থিত ছিলেন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়া নিয়ে একটি বাগবিতণ্ডার সময় ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামের একজন ব্যক্তির মৃত্যু ঘটে।

এটি ঘটে রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায়।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কাজ করছিলেন। অভিযুক্ত যুবকটির নাম রাজীব (২৮)। তিনি নিহতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতের ওই সময়ে, বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজীব। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হলে, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এই আঘাতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালের আদরে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু ঘটে।

এই প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো ব্যাপারটি তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি

দেশের ৯ জেলার ওপর দিয়ে সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে এ সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাবারের প্রলোভনে কিশোরীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


খাবারের প্রলোভনে কিশোরীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২ জন

মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের লোভ দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টা করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে ঘটনার সূত্রপাত ঘটে।

আটককৃতদের মধ্যে একজন হলেন ঢাকার মাতুয়াইল এলাকার আ. জব্বার (৪৪) এবং অন্যজন নবাবগঞ্জ জেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে ওই কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই সময়ে তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয়দের সন্দেহ হলে, হাতেনাতে ওই দুইজনকে আটক করে তারা। পরে, তাদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আসামিরা পুলিশ হেফাজতে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠমান্ডুতে বাংলাদেশি আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


কাঠমান্ডুতে বাংলাদেশি আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শীর্ষক বিশেষ আম উৎসব।

বাংলাদেশের সমৃদ্ধ আমের ঐতিহ্য, বৈচিত্র্যময় স্বাদ ও গুণগত মান তুলে ধরার লক্ষ্য নিয়ে রবিবার (২৬ জুলাই) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে আয়োজিত হয়।

এতে বিভিন্ন জাতের তাজা দেশীয় আম এবং আমজাত মূল্যসংযোজিত প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনাও তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে নেপালের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্নসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শীর্ষস্থানীয় আমদানিকারক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান স্বাগত বক্তব্যে দেশের কৃষি ও কৃষি পণ্যভিত্তিক শিল্পে সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে আম কেবল একটি ফল নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।”

মুঘল আমলের ইতিহাসের নানা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “উর্বর পলিমাটি ও অনুকূল জলবায়ুর কারণে বাংলাদেশ বিশ্বের উৎকৃষ্টতম আম উৎপাদনকারী দেশগুলোর অন্যতম।” রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, খিরসাপাত (হিমসাগর), হারিভাঙ্গা, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি, আশ্বিনা, বানানা ম্যাঙ্গো, কাটিমন, গৌরমতি এবং বারি আমসহ বাংলাদেশের বিভিন্ন জাতের আম তাদের অতুলনীয় মিষ্টতা, অনন্য সুবাস, উচ্চমান এবং পুষ্টিগুণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকেরা দেরিতে মৌসুমের পরেও ফলনশীল বিভিন্ন নতুন জাতের বারি আম উদ্ভাবন এবং বিদেশি কিছু জাতের সফল অভিযোজনের মাধ্যমে আম গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দেশের বেসরকারি খাতের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প ইতোমধ্যেই আন্তর্জাতিক মানসম্পন্ন আমের জুস, নেকটার, পাল্প, জ্যাম, আচার, চাটনি, শুকনো আম, ক্যান্ডি, ফ্রুট বার ও ডেজার্টসহ নানা ধরনের মূল্যসংযোজন পণ্যে সফলতা অর্জন করেছে।

সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমের ঐতিহ্য ও স্বাদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আম ও আমজাত পণ্যের রপ্তানি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।” তিনি বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং কৃষিখাতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানান।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্নসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ উদ্যোগ শুধু বাংলাদেশের আন্তরিকতা ও আতিথেয়তার পরিচয় বহন করে না, বরং দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের 'ম্যাঙ্গো ডিপ্লোমেসি' উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব আরো জোরদারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন জাতের তাজা আমের পাশাপাশি আমভিত্তিক প্রক্রিয়াজাত নানাবিধ পণ্য একটি সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শন করা হয়। অতিথিরা বাংলাদেশের আমের স্বাদ, বৈচিত্র্য ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা বাংলাদেশের আধুনিক উদ্যানতত্ত্ব, টেকসই কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নতুন ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের একজন সফল আমচাষি রফিকুল ইসলাম গত ১৫ বছরের নিজের আমচাষের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP) অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের বিভিন্ন পদ্ধতি এবং নিজের বাস্তব অভিজ্ঞতা অতিথিদের সামনে উপস্থাপন করেন।

এই উৎসব শুধু বাংলাদেশের কৃষি সাফল্যের উদযাপনই নয়, বরং বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে নেপালের ভোক্তাদের মধ্যে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং দুই দেশের রপ্তানিকারক ও আমদানিকারকদের মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক কৃষি ও খাদ্যপণ্যের বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম করেছে। উপস্থিত অতিথিরা বাংলাদেশের আমের অসাধারণ স্বাদ, গুণগত মান ও বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেন।

প্রায় ২৫০ জন অতিথি- যার মধ্যে ফল ব্যবসায়ী, আমদানিকারক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, চেম্বার নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%