ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাঠমান্ডুতে বাংলাদেশি আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী


কাঠমান্ডুতে বাংলাদেশি আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শীর্ষক বিশেষ আম উৎসব।

বাংলাদেশের সমৃদ্ধ আমের ঐতিহ্য, বৈচিত্র্যময় স্বাদ ও গুণগত মান তুলে ধরার লক্ষ্য নিয়ে রবিবার (২৬ জুলাই) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে আয়োজিত হয়।

এতে বিভিন্ন জাতের তাজা দেশীয় আম এবং আমজাত মূল্যসংযোজিত প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনাও তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে নেপালের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্নসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শীর্ষস্থানীয় আমদানিকারক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান স্বাগত বক্তব্যে দেশের কৃষি ও কৃষি পণ্যভিত্তিক শিল্পে সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে আম কেবল একটি ফল নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।”

মুঘল আমলের ইতিহাসের নানা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “উর্বর পলিমাটি ও অনুকূল জলবায়ুর কারণে বাংলাদেশ বিশ্বের উৎকৃষ্টতম আম উৎপাদনকারী দেশগুলোর অন্যতম।” রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, খিরসাপাত (হিমসাগর), হারিভাঙ্গা, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি, আশ্বিনা, বানানা ম্যাঙ্গো, কাটিমন, গৌরমতি এবং বারি আমসহ বাংলাদেশের বিভিন্ন জাতের আম তাদের অতুলনীয় মিষ্টতা, অনন্য সুবাস, উচ্চমান এবং পুষ্টিগুণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তিনি আরো বলেন, বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকেরা দেরিতে মৌসুমের পরেও ফলনশীল বিভিন্ন নতুন জাতের বারি আম উদ্ভাবন এবং বিদেশি কিছু জাতের সফল অভিযোজনের মাধ্যমে আম গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দেশের বেসরকারি খাতের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প ইতোমধ্যেই আন্তর্জাতিক মানসম্পন্ন আমের জুস, নেকটার, পাল্প, জ্যাম, আচার, চাটনি, শুকনো আম, ক্যান্ডি, ফ্রুট বার ও ডেজার্টসহ নানা ধরনের মূল্যসংযোজন পণ্যে সফলতা অর্জন করেছে।

সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমের ঐতিহ্য ও স্বাদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আম ও আমজাত পণ্যের রপ্তানি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।” তিনি বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং কৃষিখাতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানান।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্নসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ উদ্যোগ শুধু বাংলাদেশের আন্তরিকতা ও আতিথেয়তার পরিচয় বহন করে না, বরং দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের 'ম্যাঙ্গো ডিপ্লোমেসি' উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব আরো জোরদারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন জাতের তাজা আমের পাশাপাশি আমভিত্তিক প্রক্রিয়াজাত নানাবিধ পণ্য একটি সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শন করা হয়। অতিথিরা বাংলাদেশের আমের স্বাদ, বৈচিত্র্য ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা বাংলাদেশের আধুনিক উদ্যানতত্ত্ব, টেকসই কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নতুন ধারণা লাভ করেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

অনুষ্ঠানে বাংলাদেশের একজন সফল আমচাষি রফিকুল ইসলাম গত ১৫ বছরের নিজের আমচাষের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP) অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের বিভিন্ন পদ্ধতি এবং নিজের বাস্তব অভিজ্ঞতা অতিথিদের সামনে উপস্থাপন করেন।

এই উৎসব শুধু বাংলাদেশের কৃষি সাফল্যের উদযাপনই নয়, বরং বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে নেপালের ভোক্তাদের মধ্যে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং দুই দেশের রপ্তানিকারক ও আমদানিকারকদের মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক কৃষি ও খাদ্যপণ্যের বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম করেছে। উপস্থিত অতিথিরা বাংলাদেশের আমের অসাধারণ স্বাদ, গুণগত মান ও বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেন।

প্রায় ২৫০ জন অতিথি- যার মধ্যে ফল ব্যবসায়ী, আমদানিকারক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, চেম্বার নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ বাতিলের কথা আদালতে স্বীকার করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ বাতিলের কথা আদালতে স্বীকার করল ট্রাম্প প্রশাসন

রাজনৈতিক বিবেচনা অনুযায়ী বরাদ্দ বাতিল করার অভিযোগ সামনে এসেছে, আদালতে ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেছে।

২০২৬ সালের ২৬ জুলাই, অনলাইন ডেস্ক থেকে প্রকাশিত খবর অনুযায়ী, তৃতীয় বিশ্বে অহরহ এ ধরনের ঘটনা ঘটে বেড়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অভিনব পরিস্থিতি।

আদালতে জমা দেওয়া এক নথিতে জ্বালানি বিভাগ স্বীকার করেছে যে, পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পের কয়েক বিলিয়ন ডলারের বরাদ্দ রাজনৈতিক কারণে বাতিল করা হয়েছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলছেন, ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকার এবং জনগণের ট্যাক্সের টাকাকে নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে; যা সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক এবং দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার।

যখন ট্রাম্প প্রশাসন পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পের বিপুল পরিমাণ অনুদান বাতিল করে, তখন ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এর বিরুদ্ধে একটি যৌথ মামলা করেন।

মামলায় মূল অভিযোগ ছিল, কোনো যৌক্তিক কারণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে এসব অনুদান বন্ধ করা হয়েছে। লেগেছে গত ১৫ জুলাই জ্বালানি বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক আইনি নথি আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে স্বীকার করা হয়েছে যে, অনুদান বাতিলের সিদ্ধান্ত কোনো কাজের পারফরম্যান্স বা বাজেট কমানোর জন্য ছিল না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেবলমাত্র রাজ্যগুলোর سیاسی পরিচয়ের ওপর ভিত্তি করে।

এর ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট প্রকাশ হলে বিষয়টি নিয়ে আলোচনা ও হৈচৈ শুরু হয়। আদালতে জমা দেওয়া নথি বিশ্লেষণ করে রিপোর্টে বলা হয়, গত নির্বাচনে যেসব রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতেছিলেন এবং যেসব রাজ্যে দুজন সিনেটরই ডেমোক্র্যাট দলের; কেবল সেইসব ডেমোক্র্যাটশাসিত রাজ্যগুলোর কয়েক বিলিয়ন ডলারের ২৮৪টি প্রকল্পের অনুদান বাতিল করা হয়েছে। বিপরীতে, ট্রাম্প সমর্থিত রিপাবলিকানশাসিত রাজ্যগুলোর তহবিল বহাল রাখা হয়েছে।

তবে ট্রাম্পের রাজনৈতিক বিবেচনার অভ্যাস একেবারে নতুন নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলোতে ফেডারেল অর্থায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা চালান। চলতি বছরের শুরুর দিকে, ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট-শাসিত ৫টি রাজ্যের সামাজিক সেবামূলক খাতের ১০ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করার চেষ্টা করেছিল।

যদিও পরে তারা সেই প্রচেষ্টা থেকে সরে আসে। গত ফেব্রুয়ারিতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিভিন্ন রাজ্যের জন্য দীর্ঘকাল ধরে আটকে থাকা ৫ বিলিয়ন ডলারেরও বেশি দুর্যোগ সহায়তা তহবিল ছাড় করে। তবে এতে এমন কয়েকটি ডেমোক্র্যাট-শাসিত রাজ্যকে বাদ দেওয়া হয়, যাদের গভর্নরদের সঙ্গে ট্রাম্পের বিরোধ ছিল।

সিনেটের মাইনোরিটি লিডার ও ডেমোক্র্যাট সদস্য চাক শুমার আদালতে জ্বালানি বিভাগের স্বীকারোক্তিকে ‘নজিরবিহীন ট্রাম্পবাদ’ হিসাবে উল্লেখ করে বলেছেন, এটি এমন একটি বিষয় যা আমাদের কখনোই স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। এক্স (সাবেক টুইটার)-এ শুমার লিখেছেন, ‘ট্রাম্প নিজেই স্বীকার করছেন যে তিনি কঠোর পরিশ্রমী পরিবারগুলোর ওপর আঘাত হানছেন, যাতে তিনি সেইসব আমেরিকানদের উপর প্রতিশোধ নিতে পারেন, যারা তাকে ভোট দেয়নি। এটি অত্যন্ত অসুস্থ ও বিকৃত মানসিকতা। তার অহংকার এতটাই ঠুনকো যে, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এমন সব পরিবারকে শাস্তি দিচ্ছেন, যারা দুবেলা অন্নসংস্থানের জন্য এমনিতেই সংগ্রাম করছে।’

মেরিল্যান্ডের কংগ্রেস সদস্য জেমি রাস্কিন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আমেরিকার বিরুদ্ধে এক চরম বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছেন এবং অবিলম্বে এই তহবিলগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এক্স-এ রাস্কিন লিখেছেন, ‘এই গণ-দলীয় প্রতিশোধমূলক আচরণ অত্যন্ত জঘন্য, আপত্তিকর, বিপজ্জনক, বেআইনি, অসাংবিধানিক, দেশদ্রোহী এবং এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি মস্ত বড় অপরাধ। ট্রাম্প জানতেন বাইডেন আমলের এই অনুদানগুলো আমেরিকান জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল; আর সেই কারণেই তিনি রেড স্টেট (রিপাবলিকান-শাসিত)-গুলোর অনুদান কাটেননি। কিন্তু ব্লু স্টেটগুলোর (ডেমোক্র্যাট শাসিত) অনুদান কেটে দিয়েছেন।’

উভয় কক্ষের বাজেট বরাদ্দকারী কমিটির দুই ডেমোক্র্যাট সদস্য ওহাইও-র রিপ্রেজেন্টেটিভ মার্সি ক্যাপ্টুর এবং ওয়াশিংটনের সিনেটর পটি মারে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি বিস্ময়কর স্বীকারোক্তি যে প্রেসিডেন্ট এবং তার দল রাজনৈতিক মতাদর্শের কারণে ভালো কর্মসংস্থান ধ্বংস করতে এবং কঠোর পরিশ্রমী পরিবারগুলোকে শাস্তি দিতে দুর্নীতিগ্রস্তভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে, ফেডারেল সরকারকে এভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্পূর্ণভাবে আমেরিকা-বিরোধী।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খনন শেষে ১৬ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


খাল খনন শেষে ১৬ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধরা খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সাশ্রয় হওয়া ১৬ লাখ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী পুরো বরাদ্দের অর্থ ব্যয় না হওয়ায় অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট সরকারি তহবিলে জমা দেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বইলর ইউনিয়নের ঠনিভাঙা বিল থেকে বোকিবিল পর্যন্ত ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ ধরা খাল পুনঃখননের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হয়।

গত ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করেন। খননকাজ ২ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হয়।

প্রকল্পের আওতায় খালের দখলমুক্তকরণ, সরকারি নকশা অনুযায়ী খনন, দুই পাড় বাঁধাই এবং বৃক্ষরোপণের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রকল্প শেষের পর মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছিল। ফলে বরাদ্দের ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃত্ত থাকে, যা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

গত ১০ জুলাই স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন প্রকল্প এলাকার পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ১০০ মিটার খাল ১০ ফুট গভীর এবং ১৫ থেকে ২৩ ফুট প্রস্থে খনন করা হয়েছে। বৃষ্টির কারণে একাধিকবার পাড় মেরামতের পাশাপাশি খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, ‘১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ খাল খনন করেছিলেন। সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে খালটি প্রায় অকেজো হয়ে পড়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘খালের বিভিন্ন স্থানে প্রস্থ ভিন্ন হওয়ার কারণে প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ফলে সাশ্রয় হওয়া ১৬ লাখ ৫০ হাজার টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১২:০২ এম


ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল-আমিন।

এ সম্মেলনে জেলার ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, উলামা মাশায়েখ আইন পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ মুজাহিদ কমিটিসহ সাত উপজেলা ও চার পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন হাফেজ মাওলানা রমজান আলী, মাওলানা আওলাদ হুসাইন, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন।

সম্মেলনের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সাত উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের গোপন ব্যালটের মাধ্যমে নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

ভোটের মাধ্যমে প্রভাষক আব্দুল মাজেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং মুফতি আল আমিন বিন হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম পরবর্তী সভায় চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা জানানো হয়।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পাঠ করানো হয় এবং দোয়া পাঠের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

বরিশালের হিজলা উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। নেতার নাম ফরিদ উদ্দিন বেপারী। তিনি হিজলা গৌরবদি ইউনিয়ন বিএনপির আহবায়ক। রবিবার (২৬ জুলাই) বিকেলে হিজলা গৌরবদি ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করার পর প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদ উদ্দিন বেপারীর ছেলে আমান উল্লাহ কালের কণ্ঠকে বলেছেন, তার বাবা ফরিদ উদ্দিন বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিজলা গৌরবদি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রবিবার বিকালে তিনি বাসা থেকে বেরিয়ে প্রচারণা চালাতে থাকেন এবং মান্দ্রা বাজার এলাকায় আসার পর দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরির অনুসারী ইসমাইল মোল্লা, হুমায়ুন তালুকদার ও তানভীর তালুকদারসহ ১৫/২০ জন অতর্কিত হামলা চালায় তাঁর ওপর। তখন হঠাৎ করে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। হিজলা থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরিদ উদ্দিন বেপারীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%