ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বাগেরহাটে ইউনিয়ন কৃষক দল সভাপতিকে কুপিয়ে হত্যা


বাগেরহাটে ইউনিয়ন কৃষক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়ে গেছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার সময় সংবাদকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, রাতের এই ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে, তারা মোটরসাইকেলে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আন্তর্জাতিক ‘ট্যাবলাট্রনিক’ এ মুগ্ধ করল ওড়িশী নৃত্য পরিবেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:১৬ এম


চট্টগ্রামে আন্তর্জাতিক ‘ট্যাবলাট্রনিক’ এ মুগ্ধ করল ওড়িশী নৃত্য পরিবেশনা

চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ট্যাবলাট্রনিক’-এ দর্শকরা সংগীত ও ওড়িশী নৃত্যের একটি অনন্য সম্মিলন উপভোগ করেছেন।

 

মঙ্গলবার (৯ জুন) ফ্রান্সের লা রিইউনিয়ন দ্বীপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সুভাষ ধুনুচাঁদ তাঁর ব্যতিক্রমধর্মী ‘ট্যাবলাট্রনিক’ পরিবেশনার মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় তবলা ও আধুনিক ইলেকট্রনিক সঙ্গীতের এক মনোমুগ্ধকর মেলবন্ধন উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী'র নৃত্য ‘কালারস অব কৃষ্ণ’। এই ভাবনামূলক প্রযোজনায় ভগবান শ্রীকৃষ্ণের বহুমাত্রিক জীবন ও ব্যক্তিত্বকে নৃত্যের ভাষায় ফুটিয়ে তোলা হয়। গোকুলের দুষ্টু শৈশব, গোপীদের সঙ্গে লীলাখেলা, রাধার প্রতি তাঁর ঐশ্বরিক প্রেম এবং পরবর্তীতে ভগবদ্গীতা-র দার্শনিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে তাঁর রূপান্তর সবকিছুই প্রাণবন্তভাবে উঠে আসে এই পরিবেশনায়।

 

এরপর প্রমা অবন্তীর শিষ্যা ময়ূখ সরকার ও অর্জিতা সেন চৌধুরী পরিবেশন করেন মনোমুগ্ধকর ওডিশি নৃত্য ‘রিদম অব নেচার’। প্রকৃতির চিরন্তন সুর ও ছন্দ থেকে অনুপ্রাণিত এই পরিবেশনায় কোমল বাতাস, প্রবাহমান নদী, প্রস্ফুটিত ফুল, দুলতে থাকা পাতা এবং প্রকৃতির প্রাণস্পন্দনকে নৃত্যের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। বিশিষ্ট নৃত্যশিল্পী শারমিন হোসাইন এবং বিশিষ্ট কথক নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত ও তাঁর শিষ্য জিমি দত্তের নৃত্যও দর্শকদের মুগ্ধ করে।

 

ট্যাবলাট্রনিক পরিবেশনায় সুভাষ ধুনুচাঁদের সঙ্গে অংশ নেন চট্টগ্রামের আরও পাঁচজন তবলাশিল্পী সানি দে, সায়ন দে, সৌরদীপ্ত দে, অন্তিক পাল এবং সায়ন দাস।

 

আন্তর্জাতিক মানের সঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যের এই অপূর্ব সমন্বয় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় সন্ধ্যার সৃষ্টি করে এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:২২ এম


ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জামায়াতে ইসলামী মানেই ‘ইসলাম’ নয়। তিনি মন্তব্য করেছেন, ধর্মের দোহাই দিয়ে সবকিছু থেকে বাঁচার সুযোগ নেই। এই ব্যাংকে আগে যে হরিলুট, রাজনৈতিক নিয়োগ ও ঋণ জালিয়াতি হয়েছে, সেগুলোর তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদে ‘দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো বৈধ ও প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ’ করার দাবিতে একটি আলোচনা প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের কড়া সমালোচনা করেছেন এই প্রস্তাবের জবাবে। ব্যাংকটির সাবেক নিয়ন্ত্রকদের (যাদের জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্ক আছে) সম্পর্কে তিনি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের একটি কবিতা উল্লেখ করে বলেন, ‘কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে...।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একবার যে ব্যাংক আজান দিয়ে, তাকবির দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে গেলে যে কী যাতনা, তা আমরা বুঝি।

এখন পর্দার আড়ালে থেকে গ্রাহক সাজিয়ে রাস্তায় আন্দোলন করানো হচ্ছে। ইসলামের ওপর হাত দেবেন না বলে দোহাই দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।

ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) নিয়ে তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নারী গ্রাহক নির্ভর একটি প্রকল্প। ভোটের আগে এই প্রকল্প থেকে নারীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে— কোরআনের দলে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না। ভোট দিলে জান্নাত মিলবে এবং আরও ১০ হাজার টাকা পাওয়া যাবে। এই আরডিএস প্রকল্পে মোট ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে ৫ আগস্ট (২০২৪) পরবর্তী সময়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার কোনো হদিস নেই।

ইসলামী ব্যাংকে গণহারে চাকরিচ্যুতি ও রাজনৈতিক নিয়োগের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটি দখল করার পর কোনো আইন-কানুন না মেনে অন্যায়ভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিপরীতে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ১৩ হাজার জনকে নিয়মবহির্ভূতভাবে দুই-তিনটি করে প্রমোশন প্রদান করা হয়েছে। এসব অনিয়ম ইসলামের নামেই হয়েছে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ‘প্রিজাম্পশন অব ইনোসেন্স’ নীতি অনুসারে তিনি বেনিফিট পাবেন। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, তবে নিশ্চয়ই তদন্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনের ৪৫, ৪৬, ৪৭ ও ৫৭ ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় পর্ষদ বাতিল বা নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পূর্ণ এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছে ইসলামের ওপরে হাত দেবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের ওপরে হাত দেবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:২৭ এম


হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান দ্বারা ভূপাতিত হয়েছে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ঘটনার জবাব দেবার পদক্ষেপ নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ট্রাম্প বলেন, "আমাদের মহান সামরিক বাহিনীর কাছ থেকে আমি মাত্রই জানতে পেরেছি যে গত রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত আমাদের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন এবং তারা দুজনই নিরাপদ ও অক্ষত আছেন।"

তিনি আরও জানিয়েছেন, "তবুও এই হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।"

এর আগে খবর পাওয়া যায় যে, ৮ জুন ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, হেলিকপ্টারটি কী কারণে ভূপাতিত হয়েছে বা ট্রাম্পের দাবি সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালে ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৩১ এম


রিয়ালে ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো!

ফুটবল বিশ্বে দলবদলের বাজারে বড় একটি খবর নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, প্রায় এক যুগ পর সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও ফিরছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। তিনি ‘দ্য স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত এবং দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। ক্লাবের সাম্প্রতিক সভাপতি নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজের পুনরায় জয়লাভের পর থেকেই মরিনহোর ফেরার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর পরই পেরেজ মরিনহোকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।

মরিনহোকে মাদ্রিদে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদকে বড় অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হচ্ছে। কারণ, তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। লস ব্লাঙ্কোসরা ১৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে মুক্ত করেছে। ইতোমধ্যে বেনফিকা তাদের নতুন কোচ হিসেবে মার্কো সিলভার নাম ঘোষণা করেছে।

প্রাথমিকভাবে মরিনহোর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হচ্ছে তিন বছরের জন্য (দুবছর নিশ্চিত এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরো এক বছর বৃদ্ধির সুযোগ)। গত দুই মৌসুমের ট্রফিহারা মৌসুম কাটিয়েছেন এবং সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাবের ১৬তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে আসাই এখন তাদের লক্ষ্য।

মরিনহোর পরামর্শে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। তারা ডিফেন্স শক্তিশালী করতে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পুনঃনির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনহোর প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা কোচ এবং একজন খাঁটি মাদ্রিদিস্তা হোসে মরিনহোকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত গর্বিত। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ আবার তার চেনা আগ্রাসী রূপে ফিরবে।’

খ্যাতনামা দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, চুক্তি সই এবং আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ সম্পন্ন করতে মরিনহো গতকাল মাদ্রিদে এসে পৌঁছেছেন। ক্লাবের পক্ষ থেকে যেকোনো মুহূর্তে জমকালো প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এটি উল্লেখযোগ্য যে, মরিনহো আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের ডাগআউটে ছিলেন। সে সময়ে পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনাকে রুখে দিয়ে রিয়ালকে রেকর্ড ১০০ পয়েন্টের ঐতিহাসিক লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছিলেন।

এখন প্রশ্ন হলো, দ্বিতীয় মেয়াদে বার্নাব্যুর হটসিটে বসে মরিনহো রিয়ালকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%