০৪:৪২ পি.এম
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারখানাটি ১৮টি পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ৬ অক্টোবর পর্যন্ত। আবেদন করার জন্য সময়সীমা মাত্র দু’দিন রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
পদের সংখ্যা : ১৮ পদে ১৪২ জন
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
পদের বিবরণ
চাকরির ধরন : স্থায়ী
কর্মস্থল : গাজীপুর
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
বয়সের সীমা : ৬ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নম্বর পদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি হিসেবে ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯-১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্যভাবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) ওয়েবসাইট https://bof.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
করণীয় : আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন