ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার


আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সফরে। আজ মঙ্গলবার, ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের তিন দিন পর মার্কিন নেভির শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার সফরে আসছেন। সফরটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগের দ্রুতগতির পরিবর্তন নির্দেশ করছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানিয়েছেন, সফরের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

বাংলাদেশ সফরটি অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরবে। একই সঙ্গে, এটি ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের চিত্রও প্রদর্শন করছে। স্টিফেন কোহলার, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক এবং কৌশলগত সামরিক নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প ধ্বংস হয়ে যেত’, দাবি মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


‘ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প ধ্বংস হয়ে যেত’, দাবি মার্কিন প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান ‘শেভরন’-এর চেয়ারম্যান ও সিইও মাইক ওয়ার্থের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যম ‘ফক্স বিজনেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে অভিমত প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের অবদানকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগে ক্ষোভ ব্যক্ত করেন তিনি।

এদিকে মার্কিনদের স্বস্তি দিতে তেল কোম্পানিগুলোকে অবিলম্বে খুচরা জ্বালানির দাম কমানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প।

সোমবার (৩ আগস্ট) ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। তিনি জানান, তার মেধা, দূরদর্শিতা ও কঠোর নীতির কারণে মার্কিন জ্বালানি খাত বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। অথচ শেভরন সিইও মাইক ওয়ার্থ সাক্ষাৎকারে কোম্পানির সাফল্যের কারণগুলোর ব্যাখ্যা করলেও ট্রাম্প প্রশাসনের সেই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভুলে গেছেন।

এছাড়া ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসনের কঠোর পররাষ্ট্রনীতি ও চাপের কারণে শেভরন সেখানে পুনরায় কার্যক্রম সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে এবং বিপুল সম্পদের অর্জনের সুযোগ পাচ্ছে।

অন্যদিকে সাক্ষাৎকারে আন্তর্জাতিক তেলের বাজারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরেন শেভরন সিইও মাইক ওয়ার্থ। তিনি জানান, ইরান সংঘাত, লোহিত সাগরে চলাচল বাধাগ্রস্ত হওয়া ও কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে রয়েছে। উল্লেখযোগ্য যে, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন এই হরমুজ প্রণালী দিয়ে ঘটে, যার বড় একটি অংশ আটকা পড়েছে, ফলে বিশ্বজুড়ে তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

ভূ-রাজনৈতিক এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। আন্তর্জাতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে জাতীয় গড় মূল্য প্রতি গ্যালন ৫.১০ মার্কিন ডলারে পৌঁছেছে, যা সংঘাত শুরুর তুলনায় ১ ডলারের চেয়েও বেশি।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন সাধারণ মানুষের খরচ বৃদ্ধি পাওয়ায় তীব্র রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প দাবি করেছেন, সংঘাত শেষ হলে এবং চুক্তি স্বাক্ষরিত হলে জ্বালানির দাম অনেকাংশে কমে আসবে। তবে অর্থনীতিবিদরা এই বিষয়ে ভিন্নমত পোষণ করে এবং বৈশ্বিক যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও কোর্টে জুটি বাঁধছেন উইলিয়ামস বোনদ্বয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ এম


আবারও কোর্টে জুটি বাঁধছেন উইলিয়ামস বোনদ্বয়

সিনসিনাটি ওপেনে জুটি বাঁধতে চলেছেন সেরেনা এবং ভেনাস উইলিয়ামস (ডানে)। ছবিতে দেখা যাচ্ছে এক্স থেকে।

শুধু ঘরেই তৈরি করা কোর্টে নয়, সেরেনা ও ভেনাস উইলিয়ামস বিশ্বমঞ্চেও খেলেছেন। দ্বৈতে তারা যে দুর্দান্ত রেকর্ড তৈরি করেছেন, তা অবিস্মরণীয়।

এখন পর্যন্ত ফাইনালে তারা কখনোই হারেননি।

দ্বৈতে তাদের নামের পাশে রয়েছে ২২টি শিরোপা। এর মধ্যে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা রয়েছে। অলিম্পিকে তারা ৩টি স্বর্ণপদকও জিতেছেন, যা তাদের শোকেসে উজ্জ্বল দেখাচ্ছে।

মার্গারেট কোর্টের পর এককে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম সেরেনার নামে রয়েছে। ওপেন যুগে গ্র্যান্ড স্লামের সর্বোচ্চ শিরোপাধারীও যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি। আর তার বড় বোন ভেনাস জিতেছেন ৭টি গ্র্যান্ড স্লাম। এত কীর্তি অর্জনের পরও তারা কিছু সময়ের জন্য অবসর নিয়েছিলেন।

কিন্তু খেলাটি তাদের রক্তের সঙ্গে মিশে রয়েছে, তাই কোর্টের বাইরে থাকতে পারছেন না ভেনাস ও সেরেনা। অবসর ভাঙতে তারা আবার ফিরেছেন। বয়স চল্লিশের কোঠায় পেরিয়ে যাওয়ার পরও তারা বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। বর্তমানে ৪৪ বছর বয়সী সেরেনার বিপরীতে ভেনাসের বয়স ৪৬ বছর।

এখন আবার দেখা যাবে তাদের দ্বৈতের কোর্টে। সিনসিনাটি ওপেনে তারা জুটি হয়ে খেলবেন। ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে যুক্তরাষ্ট্রের দুই টেনিস কন্যা খেলতে যাচ্ছেন। আগামী ১১ থেকে ২৩ আগস্ট ওহাইও রাজ্যে শুরু হতে যাচ্ছে ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্ট।

২০২২ ইউএস ওপেনের পর এটাই প্রথমবার, যখন ভেনাস এবং সেরেনা জুটি বাঁধছেন। অন্যদিকে, এই বছরের ইউএস ওপেন দিয়েই সেরেনা আবার টেনিসে ফিরে এসেছেন। এবার তারা ঘরের কোর্টে একত্রে জুটি বাঁধছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ এম


পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল পুলিশ স্টেশনের কাছে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। নিহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।

এছাড়াও আহত হয়েছেন আরো ২৭ জন। এই তথ্যটি সোমবার ডন পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সোয়াত পুলিশের মুখপাত্র নাসির ইকবাল কারিমি হতাহতদের একটি তালিকা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, রোববারের হামলায় ১০ জন সাধারণ মানুষ এবং সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আহত অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ১৮ জন পুলিশ সদস্য ও নয়জন সাধারণ মানুষকে। কাবাল পুলিশ স্টেশনের পাশে কাবাল চকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তখন একটি জনসমাবেশ চলছিল। হামলার সময় এই জনসমাবেশে উপস্থিত লোকজনের মাঝে আত্মঘাতী বোমা হামলাটি ঘটে। ডনের তথ্য অনুযায়ী, সোয়াত পুলিশের মতে, হামলাকারীকে পুলিশ স্টেশনের প্রবেশপথে থামিয়ে তল্লাশি করার চেষ্টা করলে, সে নিজ সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়।

 

কারিমির বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই একটি বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়। এতে রেসকিউ ১১২২-এর ৫০ জনের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। উদ্ধারকারিরা আহতদের স্থানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডনের প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ধার কাজ এবং হামলার তদন্ত এখনো চলমান।

পত্রিকাটি জানাচ্ছে, হামলায় নিহত দুই পুলিশ সদস্য, কনস্টেবল মুকাররম খান ও কনস্টেবল হুসাইন খানের জানাজার স্থান সোমবার জাভেদ ইকবাল শহীদ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

পুলিশের একটি দল নিহতদের প্রতি গার্ড অব অনার প্রদান করে। তাদের কফিনে ফুলের তোড়া অর্পণ করা হয়। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে মালাকান্দ অঞ্চলের পুলিশ কর্মকর্তা সৈয়দ ফিদা হাসান শাহ, সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ উমর খান, পুলিশ সুপার (অপারেশনস) গুলাম সাদিক খান, পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) আতাউল্লাহ এবং পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোয়াত উপত্যকায় সন্ত্রাসী হামলা বাড়তে থাকা পরিস্থিতির প্রতিবাদে তখন একটি বড় জনসমাবেশ চলছে। সেখানে উপস্থিত লোকজন নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছিলেন।

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানজুড়ে জঙ্গি সহিংসতা বাড়তে থাকা অবস্থায় এই হামলার ঘটনা ঘটল। ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, জুলাই মাসে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনায় ১৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ এম


কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের

পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) কাউখালী মতুয়া আশ্রমের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল অধিবাস, গ্রন্থ পাঠ, সংগীতানুষ্ঠান, সান্ধ্য কীর্তন, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ।
রাত ৯টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতুয়া মাতা ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা ঠাকুর। কাউখালী মতুয়া আশ্রমের সভাপতি আশীষ কুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির বিদুর কান্তি বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, নাজিরপুর উপজেলা মতুয়া আশ্রমের সহ-সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার শিকদার, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্ত রঞ্জন হালদার এবং উদযাপন কমিটির আহ্বায়ক মলয় কৃষ্ণ মণ্ডলসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কাউখালী মতুয়া আশ্রমের সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুবর্ণা ঠাকুর বলেন, "মতুয়া ধর্মের মূল শিক্ষা হচ্ছে মানবপ্রেম, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সেবার আদর্শ। শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণ করে সমাজ থেকে বৈষম্য, কুসংস্কার ও বিভেদ দূর করতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, "শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
তিনি আরো বলেন, মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমি অত্যন্ত আনন্দিত। এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন দেখে ভালো লেগেছে। এই আশ্রম শুধু ধর্মীয় কর্মকাণ্ড নয়, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%