প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সফরে। আজ মঙ্গলবার, ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের তিন দিন পর মার্কিন নেভির শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার সফরে আসছেন। সফরটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগের দ্রুতগতির পরিবর্তন নির্দেশ করছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানিয়েছেন, সফরের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ সফরটি অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরবে। একই সঙ্গে, এটি ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের চিত্রও প্রদর্শন করছে। স্টিফেন কোহলার, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক এবং কৌশলগত সামরিক নেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন