ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারে কলেজছাত্র নাইম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড


মৌলভীবাজারে কলেজছাত্র নাইম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈমের হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন চৌধুরী এই তথ্যটি জানিয়েছেন।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ জীবনযাপনে খাদ্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


সুস্থ জীবনযাপনে খাদ্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

রংপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বিশেষজ্ঞরা খাদ্য বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা এবং সুষম পুষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন সুস্থ জীবনধারা বজায় রাখার উদ্দেশ্যে।

মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুস্বাস্থ্যের জন্য খাদ্য বৈচিত্র্য ও প্রয়োগিক পুষ্টি (ডায়েটারি ডাইভারর্সিটি এন্ড এপ্লাাইড নিউট্রিশন ফর গুড হেলথ)’ শীর্ষক একটি সেমিনারে তারা এই গুরুত্ব তুলে ধরেন।

গতরাতে এখানে পাঠানো এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে 'বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড নিউট্রিশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং' (বারটান) সেমিনারটি আয়োজন করে। এতে বিভিন্ন সংস্থার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং সভাপতিত্ব করেন বারটান-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পীরগঞ্জে অবস্থিত বারি-টার্ক’র আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাদেকুল ইসলাম।

জেলা প্রশাসক খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিমান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "খাদ্য উৎপাদন ও সংরক্ষণ থেকে শুরু করে প্রস্তুত ও গ্রহণ-খাদ্য চক্রের প্রতিটি ধাপের সাথেই স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।"

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজ্জাক মন্তব্য করেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতোই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য।"

ড. সাদেকুল ইসলাম সুষম খাদ্য গ্রহণ, অধিক পরিমাণে শাকসবজি খাওয়া, তেলের ব্যবহার সীমিত রাখা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে শরীরের আদর্শ ওজন বজায় রাখার পরামর্শ দেন।

সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম এবং সভিল সার্জন ডা. মো. আনিসুর রহমানও বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে ক্রয়কৃত জমিতে হুমকি ও বাঁধা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ত্রিশালে ক্রয়কৃত জমিতে হুমকি ও বাঁধা প্রদান

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের  বীররামপুর এলাকায় মোঃ শামসুজ্জামান(৪৪) এর ক্রয়কৃত সাব কাওলা জমিতে ঘর করতে গেলে প্রাণনাশের হুমকি ও বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
‎
‎ত্রিশাল থানার অভিযোগ  সূত্রে জানা যায়, মোঃ শামসুজ্জামান তার ১৯,৫ শতাংশ সাব কাওলা জমিতে ঘর নির্মাণের জন্য বালু দিয়ে ভরাট করতে গেলে একদল স্থানীয় প্রভাবশালী প্রাণনাশের হুমকিতে উত্তেজিত হয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
‎
‎অভিযোগ সূত্রে আরো জানা যায়, বিবাদী মৃত মহি উদ্দিনের দুই ছেলে মোঃ আরিফ মিয়া (৩৩), আঃ মোতালেব (৩৮)সহ অজ্ঞাত ৩/৪ জনের একটি টিম ক্রয়কৃত জমির মালিক মোঃ শামসুজ্জামানের কাছে নগদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা না দেওয়ার কারণে তার বৈধ ক্রয়কৃত জমিতে বালু দিয়ে ভরাট করতে বাঁধা প্রদান করেন।
‎
‎এ সময় স্থানীয় জমিদাতা মোঃ আবু সাঈদ বলেন, আমি আমার পৈত্রিক জমি শামসুজ্জামান ভাইয়ের কাছে বিক্রি করেছি। এখন শামসুজ্জামান ভাই যখন জমিতে ঘর নির্মাণের জন্য বালি দিয়ে ভরাট করতে যাচ্ছেন। তখন একদল চাঁদাবাজ তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই।
‎
‎মোঃ শামসুজ্জামান বলেন, আমি ১৯,৫ শতাংশ জমি যার দলিল নং-৫০৪২/২২ মুলে ক্রয় করি। এখন আমি আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের জন্য বালি দিয়ে ভরাট করতে গেলে ওরা আমার কাছে চাঁদা দাবি করেন। আমি তাদের ১০ লক্ষ টাকা চাঁদা দিলেই না-কি সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই।
‎
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে, মোঃ আবু মোতালেব বলেন, এখানে আমাদেরও জমি আছে তাই আমার সাথে মিট না করে এ জমিতে তাকে কিছু করতে দেওয়া হবে না।
‎
‎ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আহমেদ বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যা ১২০ শতাংশ নিশ্চিত। তবে বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ সম্পর্কে জানতে চাইলে ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। কিন্তু ভারত চায়, দ্রুত সময়ের মধ্যে ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।

দুই দেশের সম্পর্কের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রাধানমন্ত্রীর সফরের মাধ্যমে অনেক কিছু সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার।

তিনি উল্লেখ করেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’ তার মতে, ‘দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন।’

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলার অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলার অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ফুটপাত উদ্ধারের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। প্রশাসক দাবি করেন, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের সহযোগিতায় সিটি করপোরেশনের পরিবহণ, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।

শফিকুল ইসলাম খান আরও জানান, স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের সুযোগ তৈরি করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি উল্লেখ করেন, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—আজকের ঘটনায় সেটি প্রমাণ হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে এবং এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

শফিকুল ইসলাম খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন।

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%