০৮:৪৭ এম
ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। উল্টো, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মার্কিন হুমকির কড়া জবাব দিয়ে তেহরান স্পষ্ট জানিয়েছে, এই ‘কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনের’ জন্য ট্রাম্পকে আরও চরম মূল্য চোকাতে হবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবটির বিস্তারিত বিষয়গুলি জানা যায়নি। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি অমীমাংসিত রেখে এমন কোনো সাময়িক চুক্তিতে তেহরান বিন্দুমাত্র আগ্রহী নয়।
এই প্রস্তাব নিয়ে সম্প্রতি ইরান সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরে তিনি বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান আলোচক বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর কোনো অভাব নেই। মূল সমস্যা হলো যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, লোভী ও নিয়ন্ত্রণকামী দৃষ্টিভঙ্গি।
শুক্রবার এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, মার্কিন প্রশাসন বাস্তবতাকে উপেক্ষা করে শুধুমাত্র ২০২৮ সালের দিকে চোখ রাখছে। তাদের এই কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনের কারণে চুক্তি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও বড় মূল্য চোকাতে হবে।
এদিকে, দুই দেশের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এর আগে ইরানের সামরিক ঘাঁটি, রেললাইন, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরে বোমা হামলা পরিচালনা করেছিল মার্কিন বাহিনী। জবাবে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যদি ট্রাম্প তেহরানে নতুন করে হামলা চালান, তবে যুদ্ধ আরও বিস্তৃত করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
আরও পড়ুন: গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের সহযোগিতামূলক কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন