১১:০৯ এম
সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ পূর্ণ শক্তির দলে পেয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেন। এর আগে সমিত সোম ও জায়ান আহমেদ দলে যুক্ত হন।
বাংলাদেশ ফুটবল দল আগামী ৫ জুন ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে। ম্যাচের প্রস্তুতি হিসেবে ১ জুন সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ যাত্রার কারণে প্রথম দিন খেলোয়াড়রা শুধুমাত্র রিকভারি সেশন সম্পন্ন করেন। এরপরের দিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন।
দলের প্রস্তুতির এই দুই দিন বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভিন্নধর্মী আবহাওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন। দলের ম্যানেজার আমের খান জানান, একদিন আবহাওয়া ছিল বেশ ঠান্ডা, এবং পরের দিন ছিল বাংলাদেশের মতো গরম।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টায় শুরু হওয়া অনুশীলন সেশন প্রায় দেড় ঘণ্টা চলে। সেশন শেষে খেলোয়াড়রা ম্যাচের পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় লাল-সবুজের প্রতিনিধিরা সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে।
দলের প্রধান কোচ থমাস ডুলি দীর্ঘ ভ্রমণের বিষয়টি উল্লেখ করে বলেন, ইউরোপের মাটিতে খেলতে ফুটবলাররা বেশ উজ্জীবিত। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সান মারিনোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে তিনি মনে করছেন। তার ভাষ্য, ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা সান মারিনোকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে পরিণত করেছে।
বাংলাদেশ দল এখন পূর্ণ শক্তিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলেও আশা করছেন সমর্থকরা।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন