০৯:৩৫ এম
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে হামলার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে।
সংস্থাটি জানায়, প্রাথমিক প্রতিবেদনে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে তাসনিম।
আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরি বক্সার যুক্তরাষ্ট্রে গ্রেফতার
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিকটবর্তী কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। তারা আরও জানান, এর আগে দ্বীপের আকাশে বিমানের শব্দ শোনা গিয়েছিল।
এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি, এমন খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, দুপক্ষ এখনও একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। আলোচনায় সহায়তা করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা
কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর, শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এর আগে শুক্রবার, হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার খবর প্রকাশ করে ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
সূত্র : রয়টার্স
আরও পড়ুন: আরাগচির সঙ্গে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন