ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মস্কোয় পুতিন ও ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক


মস্কোয় পুতিন ও ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর ক্রেমলিনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

রুশ প্রেসিডেন্টের অফিস এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির পাশাপাশি দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

ক্রেমলিনের প্রকাশিত ছবি ও বিবরণে দেখা যায়, বৈঠকে পুতিনের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলে ছিলেন ক্রেমলিনের বৈদেশিক নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা ইউরি উশাকভ এবং সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্ত্যুকভ। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠককালে মোহসেন রেজায়ি রাশিয়ার নেতার কাছে তেহরানের শীর্ষ নেতৃত্ব বা সর্বোচ্চ নেতার একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করল ইরান

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো ও তেহরানের এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস উদ্বোধন

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস চালু করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের ক্যাম্পাসে বাস দুটি উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি কলেজটিকে এই দুটি বাস বরাদ্দ দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ বাসের জ্বালানি খরচ বহন করবে। এছাড়া, যাতায়াতকারী প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৬০০ টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং কলেজের ছাত্রসংগঠন নেতৃবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

নারীর স্বাস্থ্য সুরক্ষা, চক্ষুস্বাস্থ্য সচেতনতা এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতালের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালটির নির্ধারিত চক্ষু চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

‘আমরা নারী’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্যান্য প্রতিনিধিরা।

অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।

চুক্তির শর্ত অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।

চিকিৎসাসেবায় বিশেষ সুবিধার পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। চোখের রোগের প্রাথমিক লক্ষণ, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। চোখের রোগ সম্পর্কে অসচেতনতা ও প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হবে।

‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ে গবেষণা, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারী, তরুণ প্রজন্ম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বহুমুখী উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারত্ব শুধুমাত্র চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং চক্ষুস্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতেও ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেছেন।

‘আমরা নারী’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org-এ প্রবেশ করে বিনামূল্যে সাধারণ সদস্যপদ নিতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় চুক্তি স্বাক্ষর

এনআরবিসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহায়ক প্রতিষ্ঠান পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ-এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার কাদের সেলিম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ, এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান আরমান হোসেন এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক পারভেজ কামাল রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা এবং এক্সক্লুসিভ স্বাস্থ্যসুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তির আওতায় প্রো হেলথ চেকআপ প্যাকেজে ভারতের অ্যাপোলো হাসপাতালে এনআরবিসি ব্যাংকের কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া থাইল্যান্ডের ফায়াথাই ৩ হাসপাতালে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (একটির সঙ্গে একটি ফ্রি) অফারও থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট সুবিধার সঙ্গে বিনামূল্যে এক রাত হোটেলে অবস্থানের সুযোগও থাকছে।

এছাড়া এনআরবিসি ব্যাংকের কর্মীরা বিনামূল্যে অনলাইন চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা নির্দেশনা নিতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


আশুলিয়ায় বিএনপি

আশুলিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে পথসভা ও মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকায় জয় রেস্তোরাঁর সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। এরপর, নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু করেন। শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তৈরি পোশাকশিল্পের পরিবেশ স্বাভাবিক রাখা এবং কারখানায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%